MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • কানপুরের এনকাউন্টার হার মানাবে বলিউডি সিনেমাকেও, ডনের নির্ভুল নিশানায় ছত্রভঙ্গ খাকি উর্দি

কানপুরের এনকাউন্টার হার মানাবে বলিউডি সিনেমাকেও, ডনের নির্ভুল নিশানায় ছত্রভঙ্গ খাকি উর্দি

২০০১ সালে উত্তরপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা সন্তোষ শুক্লাকে থানার ভেতরেই  হত্যা করার অভিযোগও রয়েছে বিকাশ দুবের বিরুদ্ধে। শুধু তাই নয় এই কুখ্যাত দুষ্কৃতীর নামে রয়েছে ৬০টিরও বেশি মামলা। এহেন বিকাশ দুবেকে ধরতে গিয়ে এবার প্রাণ হারালেন ৮ জন পুলিশকর্মী। যাঁদের মধ্যে রয়েছে স্বয়ং ডেপুটি পুলিশ সুপারও।  উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের আমলে সংঘর্ষে এতজন পুলিশকর্মীর একসঙ্গে নিহত হওয়ার ঘটনা নজিরবিহীন।

2 Min read
Author : Asianet News Bangla
Published : Jul 03 2020, 09:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

 কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবেকে ধরতে বৃহস্পতিবার  মধ্যরাতে অভিযানে নেমেছিল উত্তরপ্রদেশ পুলিশ। ১৫-১৬ জনের একটি দল হাজির হয়েছিল কানপুরের চৌবেপুর থানা এলাকায় ডিক্রু গ্রামে। পুলিশের কাছে খবর ছিল এই গ্রামে নিজের বাড়িতেই রয়েছে বিকাশ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

কিন্তু পুলিশের গাড়ি গ্রামে পৌঁছতেই ঘটে গেল বিপত্তি। বিকাশ ও তার দলের সঙ্গীরা পুলিশ দলকে লক্ষ্য করে বাড়ির ছাদ থেকে লাগাতার গুলি ছুড়তে শুরু করে। এযেন একেবারে বলিউড-হলিউড সিনেমার স্ক্রিপ্ট। দুষ্কৃতীদের অতর্কিত এই আক্রমণ সামলে উঠতে কিছুটা সময় লেগে যায় পুলিশ বাহিনীর।

39

ততক্ষণে যা ক্ষতি হওয়ার অবশ্য হয়ে গিয়েছে। দুষ্কৃতীদের গুলি প্রাণ কেড়ে নেয় ৮ জন পুলিশের। ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র ছাড়াও সেই দলে রয়েছেন একজন ডিএসপি, ৩ জন সাব-ইন্সপেক্টর ও ৪ জন কনস্টেবল পর্যায়ের পুলিশকর্মীও।

49

ঘটনায় আহত হন আরও ৬ জন পুলিশকর্মী। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। 

59

পুলিশের আশঙ্কা,  সম্ভবত  অভিযানের খবর আগেই পেয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। তারা তৈরি হয়েই ছিল। 

69


উত্তরপ্রদেশে মন্ত্রীকে খুনের ঘটনায় তদন্ত করছে যে টিম তাদের উপরই এই হামলা চালান হয় ৷ 

79

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

89

পুলিশের উপর এই হামলার পরেই দুষ্কৃতীরা যাতে পালাতে না পারে সে কারণে জোলার সমস্ত সীমানা সিল করে দেওয়া হয়েছে ৷ গোটা এলাকাজুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়ে গিয়েছে ৷

99

গোটা ঘটনার তদন্তে উত্তরপ্রদেশ পুলিশের তাবড় কর্তারা কানপুরে গিয়েছেন। লখনউ থেকে রাতারাতি সেখানে ফরেন্সিক দল পৌঁছেছে। গোটা এলাকা জুড়ে এখন থমথমে ভাব।

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyber Crime: ডিজিটাল অ্যারেস্টের নামে ব্ল্যাকমেল? CBI-এর ‘অভয়’ বোতাম টিপলেই জালিয়াতের মুখোশ খুলবে ৩০ সেকেন্ডে
Recommended image2
High Court to Function Virtually: কাল থেকেই সপ্তাহে দু'দিন আদালতের সব কাজ ভার্চুয়াল, জ্বালানি সঙ্কটের আশঙ্কায় বড় পদক্ষেপ
Recommended image3
ওয়েটিং টিকিটের টেনশন শেষ! আগেই জানিয়ে দেবে AI, রেলের সুপার অ্যাপ RailOne-এ বিরাট চমক
Recommended image4
আপনার শহরে আজ পেট্রল-ডিজেলের দাম কত? দেখে নিন লেটেস্ট রেট
Recommended image5
NARENDRA MODI: সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদী, বললেন এটি ১৪০ কোটি ভারতবাসীর সম্মান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved