MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • করোনার বাড়বাড়ন্তের মধ্যেই জুলাইতে শুরু অমরনাথ যাত্রা, শামিল হতে পারবেন না ৫৫ বছরের বেশি বয়সিরা

করোনার বাড়বাড়ন্তের মধ্যেই জুলাইতে শুরু অমরনাথ যাত্রা, শামিল হতে পারবেন না ৫৫ বছরের বেশি বয়সিরা

দেশে লকডাউন থাকাকালীনই খুলেছে কেদারনাথ ও বদ্রিনাথের দরজা। তবে এবার করোনা সংক্রমণের কারণে এই দুই ধামে পূণ্যার্থীদের প্রবেশের অনুমতি মেলেনি। এদিকে দেশে আনলক ১ শুরু হতেই ৮ জুন থেকে খুলে দেওয়া হয়েছে ধর্মস্থানগুলির দরজা। লকডাউন কাটিয়ে উঠে এবার ধাপে ধাপে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে দেশ ৷ যদিও দেশে সংক্রমণ বেড়েই চলেছে। তবে এর মধ্যে যাবতীয় দ্বন্দ্ব দূর করে অমরনাথ যাত্রা শুরু হবে বলে ঘোষণা করা হেছে। তবে করোনাভাইরাসের বাড়বাড়ন্তের কথা মাথায় এ বার কাটছাঁট করা হল অমরনাথ যাত্রার  সূচিতে। মাত্র ১৫ দিনের জন্য চলবে এই যাত্রা, শুরু হবে ২১ জুলাই। চলবে ৩ অগাস্ট পর্যন্ত। শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের আধিকারিকরা এ কথা জানিয়েছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৮০ মিটার উঁচুতে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় পবিত্র অমরনাথ গুহা। গত শুক্রবার সেখানে হয়েছে এ বছরের প্রথম পূজা।

2 Min read
Author : Asianet News Bangla
Published : Jun 08 2020, 09:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

মহামারী ছড়ানোর আগে স্থির ছিল, আগামী ২৩ জুন অমরনাথ যাত্রা শুরু হবে।  শেষ হবে ৩ অগস্ট। তবে সেই সূচিতে বদল ঘটিয়ে তা আরও সংক্ষিপ্ত করা হয়েছে। চলতি বছরে যাত্রা শুরু হবে ২১ জুলাই এবং শেষ হবে ৩ অগস্ট, শ্রাবণ পূর্ণিমার দিন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

সরকারি ভাবে এ নিয়ে ঘোষণা করা না হলেও করোনাভাইরাসের অতিমারি থেকে বাঁচতে সতর্কতামূলক একগুচ্ছ ব্যবস্থাও নিয়েছে অমরনাথ মন্দির কর্তৃপক্ষ। যাত্রাপথ সংক্ষিপ্ত করার পাশাপাশি রয়েছে অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যবস্থাও।

39

করোনা আতঙ্কের কারণে  যাঁরা চলতি বছরের যাত্রায় শামিল হতে পারবেন না তাঁদের জন্য মন্দির আরতি অনলাইনে সরাসরি সম্প্রচারেরও চেষ্টা করছেন মন্দির কর্তৃপক্ষ।

49


সময়সূচির পাশাপাশি যাত্রাপথেও পরিবর্তন করা হয়েছে। আগে ঠিক করা হয়েছিল, অনন্তনাগ জেলার পহলগাঁও এবং গাঁদরবল জেলার বালতাল— এই দুই পথ ধরেই অমরনাথ যাত্রা শুরু হবে। তবে এখন পহলগাঁওয়ের বদলে বালতাল হয়ে অমরনাথ গুহায় পৌঁছবেন যাত্রীরা। 

59

তবে ৫৫ বছরের বেশি বয়সি কোনো পুণ্যার্থীই এই যাত্রায় শামিল হতে পারবেন না। একমাত্র সাধুরা এতে ছাড় পাবেন। এমনকি রাজ্যে প্রবেশের সময়ে সংশ্লিষ্ট যাত্রীদের কোভিড নেগেটিভ হওয়ার প্রমাণও জমা দিতে হবে।
 

69

নাম প্রকাশে অনিচ্ছুক মন্দিরের এক বোর্ড সদস্য জানিয়েছেন, ‘‘সব পুণ্যার্থীকে কোভিড নেগেটিভ রিপোর্ট পেশ করতে হবে। জম্মু-কাশ্মীরে ঢোকার সময়ই ওই শংসাপত্র খতিয়ে দেখা হবে। তার পর যাত্রীরা অমরনাথের উদ্দেশে রওনা দিতে পারবেন।’’

79

অমরনাথ যাত্রা শুরু হবে ২১ জুলাই ৷ শেষ হবে ৩ অগাস্ট ৷ অর্থাৎ ১৪ দিনের যাত্রা ৷ করোনা আবহে এবছর আদৌ অমরনাথ যাত্রার অনুমতি মিলবে কী না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল ৷ কিন্তু শেষপর্যন্ত যাত্রার জন্য সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে ৷ 
 

89

৩৮৮০ মিটার উচ্চতায় অমরনাথের গুহার উদ্দেশ্যে প্রতি বছরই অসংখ্য তীর্থ যাত্রী যাত্রা করেন ৷ কিন্তু এ বছর পরিস্থিতি অন্যরকম ৷ তাই সমস্ত রকম বিধিনিষেধ মেনেই যাত্রা করতে হবে পূণ্যার্থীদের ৷ 

99

অমরনাথের আরতি লাইভ টেলিকাস্ট দেখানো হবে অনলাইনে ৷ ফলে যারা যেতে পারছেন না ৷ তাঁরাও আরতির ভিডিও লাইভ দেখতে পারবেন ৷
 

About the Author

AN
Asianet News Bangla
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Amarnath Yatra: অমরনাথ যাত্রার পর পরিবেশবিধি মেনেই রাস্তা চওড়ার কাজ চলছে, জানাল বিআরও
Recommended image2
DA Hike: ফের ৩% বাড়ল ডিএ! সরকারি কর্মীদের জন্য বড় উপহার, জুলাই থেকে মিলবে এরিয়ার
Recommended image3
Cosmetics Sale License: রূপচর্চার প্রসাধনী বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক, নির্দেশ জারি রাজ্য স্বাস্থ্য দফতরের
Recommended image4
Now Playing
India Nepal Agreement: নেপালের জন্য ১৫ হাজার কোটি টাকা! মোদীর বড় ঘোষণা, ভারতকে নিয়ে কী বললেন বলেন্দ্র?
Recommended image5
SC On WB Sir: এসআইআর-এ নাম বাদ যাওয়ায় অন্নপূর্ণার সুবিধা বঞ্চিত, গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved