MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • পৃথিবীর দ্বিতীয় করোনা আক্রান্ত দেশে আশার আলো 'কোভ্যাক্সিন', শুরু হল দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল

পৃথিবীর দ্বিতীয় করোনা আক্রান্ত দেশে আশার আলো 'কোভ্যাক্সিন', শুরু হল দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল

ব্রাজিলকে পেছনে ফেলে গত রবিবার রাতেই বিশ্বের দ্বিতীয় করোনা আক্রান্ত দেশ হয়ে উঠেছে ভারত। প্রতিদিন রেকর্ড গড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় ভ্যাকসিনের দিকে তাকিয়ে দেশবাসী। আর এমন সময়ই মানবদেহে কোভিড-১৯  ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’-এর দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য ভারত বায়োটেক সংস্থাকে অনুমোদন দিল কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ দফতর। নীতি কমিটির অনুমোদন সাপেক্ষে সোমবার থেকে শুরু হল এই পরীক্ষা।   

2 Min read
Author : Asianet News Bangla
Published : Sep 08 2020, 08:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

পর্যবেক্ষকদের মতে, প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়ালের ফলাফল যথেষ্ট আশাব্যঞ্জক। এবার তাই শুরু হতে চলেছে ভারতের প্রথম করোনা টিকা কোভ্যাক্সিন-এর দ্বিতীয় পর্বের ট্রায়াল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

জানা গিয়েছে, হায়দরাবাদের প্রতিষেধক নির্মাতা সংস্থা ভারত বায়োটেক  ইতিমধ্যেই কোভ্যাক্সিন-এর দ্বিতীয় পর্বের ট্রায়াল শুরু করার অনুমতি পেয়ে গিয়েছে। 

37


জানা গিয়েছে, ১৪ দিনের ব্যবধানে  কোভ্যাক্সিন-এর মোট ২টি ডোজ দেওয়া হচ্ছে স্বেচ্ছাসেবকদের। তার পর তাঁদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। টিকা নেওয়ার ২৮ দিন, ৪২ দিন, ১০৪ দিন এবং ১৯৪ দিনের ব্যবধানে স্বেচ্ছাসেবকদের রক্তের নমুনা পরীক্ষা করে দেখা হবে। টিকার কার্যকারিতার মেয়াদ সম্পর্কে ধারণা পেতেই এই বিশেষ পর্যবেক্ষণের পরিকল্পনা করা হচ্ছে।

47

দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে ৩৮০ জন স্বেচ্ছাসেবীর উপর পরীক্ষা করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় বিভাগের সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি)। গত ৩ সেপ্টেম্বর এক চিঠিতে হায়দরাবাদে ভারত বায়োটেক সংস্থার প্রধান দফতরকে এই তথ্য জানিয়েছেন যুগ্ম ড্রাগ কন্ট্রোলার এস ঈশ্বর রেড্ডি।

57

কোভ্যাক্সিন-এর প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়ালের প্রধান পর্যবেক্ষক ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এর ডঃ ই ভেঙ্কট রাও জানিয়েছেবন, স্বেচ্ছাসেবকদের রক্তের নমুনা পরীক্ষা করে করোনা-রোধী অ্যান্টিবডির অস্তিত্বের প্রমাণ মিলেছে। একই সঙ্গে এই প্রতিষেধকের প্রয়োগে স্বেচ্ছাসেবকদের শরীরে কোনও বিরূপ প্রভাবও চোখে পড়েনি।

67

দু’টি পর্যায়ে মোট ১,১০০ জন স্বেচ্ছাসেবকের উপর কোভ্যাক্সিন পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হচ্ছে। এই ট্রায়ালের জন্য হায়দরাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, দিল্লি ও পটনার এইএমস-সহ মোট ১২টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’।

77

‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ’ এবং ন্যাশনাল ভায়রোলজি ইনস্টিটিউট )-এর গবেষকরা যৌথ ভাবে তৈরি করেছেন ভারতের প্রথম এই করোনা টিকা কোভ্যাক্সিন। এই ভ্যাকসিবনের  সুরক্ষা সম্পর্কিত সমস্ত দিক বিস্তারিত ভাবে পরীক্ষা ও পর্যবেক্ষণ করে সম্পূর্ণ রূপে নিশ্চিত হওয়ার পরেই এটিকে বাজারে ছাড়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে আইসিএমআর।

About the Author

AN
Asianet News Bangla
Latest Videos
Recommended Stories
Recommended image1
এবার স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য বাসে যাতায়াত ফ্রি, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
Recommended image2
BJP Rajyasabha Candidates: রাজ্যসভায় প্রার্থী ঘোষণা বিজেপির, টিকিট পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পথে তরুণ চুঘ, বাদ বড় নেতা
Recommended image3
Delhi Weather Chaos: বৃষ্টি-ঝড়ে নাজেহাল দিল্লি, অবতরণে ব্যর্থ ১৩ বিমান, জারি হলুদ সতর্কতা
Recommended image4
ফর্মে একটা তথ্য না থাকলে জুলাইতেই বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্টে টাকা আসা? আজই সারুন এই কাজ
Recommended image5
লোকসভার দলনেতা পদ থেকে অভিষেককে সরানোর প্রস্তুতি চলছে, আনা হতে পারে অনাস্থা প্রস্তাব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved