MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • রাত পোহালেই আদবানী-জোশীদের ভাগ্য নির্ধারণ, জেনে নিন বাবরি ধ্বংস মামলা নিয়ে সব কিছু

রাত পোহালেই আদবানী-জোশীদের ভাগ্য নির্ধারণ, জেনে নিন বাবরি ধ্বংস মামলা নিয়ে সব কিছু

বুধবারই লখনউয়ের একটি বিশেষ সিবিআই আদালত বাবরি মসজিদ ধ্বংস মামলায় রায় ঘোষণা করবে। দেশভাগের পর থেকে এই বাবরি মসজিদ ও রামজন্মভূমি বিতর্কে বেশ কয়েকটি মারাত্মক দাঙ্গা হয়েছে। যার বলি হয়েছেন প্রায় ২,০০০ মানুষ। মামলায় অভিযুক্তের তালিকায় নাম রয়েছে বিশিষ্ট বিজেপি ও আরএসএস নেতা ও প্রচারকদের। বাবরি মামলার রায় ঘোষণার একদিন আগে, দেখে নেওয়া যাক কীভাবে এগিয়েছে এই প্রায় তিন দশক ধরে চলা মামলা -  

2 Min read
Author : Amartya Lahiri
Published : Sep 29 2020, 06:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হওয়ার ঠিক পরেই দুটি এফআইআর দায়ের করা হয়েছিল। প্রথমটি ছিল অজ্ঞাত পরিচয় করসেবক বা ধর্মীয় স্বেচ্ছাসেবীদের বিরুদ্ধে।

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

দ্বিতীয় এফআইআর-টিতে নাম ছিল আদবানি, মুরলী মনোহর জোশী, উমা ভারতী-সহ বিজেপি নেতাদের, যাঁরা মসজিদ ধ্বংসের সময় ওই স্থানে উপস্থিত ছিলেন। পরে এই ঘটনায় আরও পঁয়তাল্লিশটি এফআইআর দায়ের করা হয়েছিল।

 

38

১৯৯৩ সালের ৮ জুলাই রায়বেরিলি-তে এই মামলাটি শুনানির জন্য একটি বিশেষ সিবিআই আদালত গঠন করা হয়েছিল। ২০০১ সালে এলাহাবাদ হাইকোর্ট আদবানিসহ হাইপ্রোফাইল অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে দিয়েছিল। ৫৭ জন সাক্ষীর বয়ান লিপিবদ্ধ করে ২০০৫ সালের ২৮ জুলাই অভিযোগপত্র গঠন করা হয়েছিল। তাতে নাম ছিল ২৮ জনের।

48

২০১৭ সাল পর্যন্ত লখনউ এবং রায়বেরিলি-তে বাবরি ধ্বংস সম্পর্কিত দুটি মামলার শুনানি চলেছিল। লখনউ-এ ছিল বেনামী করসেবকদের বিরুদ্ধে মামলা এবং রায়বেরিলিতে আদবানি-সহ আট হাই-প্রোফাইল অভিযুক্তের বিরুদ্ধে মামলা চলছিল। কিন্তু ওই বছরই বাবরি ধ্বংস মামলার বড় বাঁক এসেছিল।

58

ওই বছর সুপ্রিম কোর্ট বাবরি ধ্বংসের ঘটনাকে, 'সংবিধানের ধর্মনিরপেক্ষ কাঠামোর উপর আঘাত' বলে আদবানিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়ন্ত্রের অভিযোগ পুনর্বহাল করে। আদালত এই বিষয়ে এলাহাবাদ হাইকোর্টের ২০০১-এর রায়কে 'ভ্রান্ত' বলে খারিজ করে দিয়েছিল। সেইসঙ্গে রায়বেরিলির মামলাটিও লখনউয়ের বিশেষ আদালতে স্থানান্তরিত করে।

 

68

এরপর, ২০১৯ সালের ১৯ জুলাই, আদালত এই মামলার ফৌজদারি প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা ছয় মাস বাড়িয়ে দিয়েছিল এবং নয় মাসের মধ্য়ে চূড়ান্ত রায় দিতে হবে বলে সময়সীমা বেঁধে দিয়েছিল। চলতি বছরের ১৯ এপ্রিল সেই সময়সীমা শেষ হলে, বিশেষ বিচারক গত ৬ মে তারিখে মেয়াদ বাড়ানোর জন্য শীর্ষ আদালতে আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্ট, ৩১ অগাস্ট নতুন সময়সীমা নির্ধারণ করেছিল। ওইদিন আবার সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

 

78

এই মামলায় অভিযুক্ত তালিকায় যে বড় নামগুলি রয়েছে, সেগুলি হল - বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এল কে আদবানি, মুরলি মনোহর জোশী, উমা ভারতী, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান মোহান্ত নৃত্যগোপাল দাস, শিবসেনা নেতা সতীশ প্রধান প্রমুখ। এঁদের কেউই সম্ভবত বুধবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকবেন না।

88

২০১৯ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট, অযোধ্যা জমি বিতর্ক মামলার রায়দানের সময়, বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা-কে 'গুরুতর অপরাধ' বলে অভিহিত করেছিল।

 

About the Author

AL
Amartya Lahiri
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Petrol Diesel Price Today: আপনার শহরে আজ পেট্রোল ও ডিজেলের দাম কত?
Recommended image2
Now Playing
নেহার বিতর্কিত ভিডিও দেখিয়ে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ, বিস্ফোরক বিজেপির প্রদীপ ভান্ডারি
Recommended image3
পুজোর মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণ যোজনার ২৪ তম কিস্তি? প্রকাশ্যে নয়া চমক
Recommended image4
Ajker Bangla News live: Gold Price Rate - ষষ্ঠীতে কত টাকায় বিকোচ্ছে সোনা? রইল বিভিন্ন শহরের সোনার দর
Recommended image5
Now Playing
CJP Protest: দিল্লিতে সিজেপি-র সাংবাদিক বৈঠকে হুলস্থুল! বাইরে কারা করলেন বিরোধিতা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved