MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • চিনকে মোক্ষম জবাব দিতে ঢেলে সামরিক সজ্জা , যুদ্ধবিমান-সহ কেনা হচ্ছে আরও ৯ হাজার কোটির অস্ত্র

চিনকে মোক্ষম জবাব দিতে ঢেলে সামরিক সজ্জা , যুদ্ধবিমান-সহ কেনা হচ্ছে আরও ৯ হাজার কোটির অস্ত্র

সেনাবাহিনীর শক্তি বৃদ্ধিতে ফের পদক্ষেপ ভারত সরকারের। ডিফেন্স অ্যাকিউজেশন কাউন্সিল থেকে ফের ৮৭২২.৩৮ কোটি টাকা বরাদ্দ করা হলো নতুন অস্ত্রশস্ত্র কেনার জন্য। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর উপস্থিতিতে একটি বৈঠকে  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু অস্ত্রশস্ত্র ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের অধীনে দেশেই  বানানো হবে।

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Aug 12 2020, 12:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18


চিন ও পাকিস্তান জোট বেঁধেছে। বেসুরো বাজছে নেপালও। সেনাবাহিনীর শক্তি বৃদ্ধিতে তাই আবার বড় পদক্ষের মোদী সরকারের। রাফালের পর এবার ৮,৭২২.৩৮ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার অনুমোদন দিল ডিএসি।

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

সম্প্রতি দেশে রাফাল এসেছে। যাতে বায়ু সেনার শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবার  চিন আর পাকিস্তানের চোখে চোখ রেখে জবাব দিতে অস্ত্রভান্ডারে সামিল হতে চলেছে আরও একাধিক অত্যাধুনিক অস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম। নতুন করে আরও ৮,৭২২.৩৮ কোটি টাকার সামরিক সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছে ডিএসি বা ডিফেন্স অ্যাক্যুইজেশন কাউন্সিল।
 

38

ভয়ঙ্কর শক্তিশালী সব অস্ত্র সামিল হতে চলেছে সেনা বাহিনীতে। ১০৬টি বেসিক ট্রেনার এয়ারক্রাফট, সুপার ব়্যাপিড গান মাউন্ট। নৌসেনার কামানে এই যন্ত্র বসালে শত্রু পক্ষের বিমান ও মিসাইলকে আরও নিখুঁত নিশানায় বিঁধতে পারবে।

48

প্রতিরক্ষমন্ত্রক জানাচ্ছে, এই বরাদ্দের মধ্যে থেকে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হ্যাল) এর তৈরি ১০৬টি বেসিক ট্রেনার এয়ারক্রাফটসও আনা হবে। এই এয়ারক্রাফটগুলি ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে। এর আগে এরকম বিমান হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বানিয়েছে যেগুলি এখন সার্টিফিকেশন পদ্ধতির অধীনে রয়েছে। এখন আরও ১০৬টি এই প্রকারের বিমানের অর্ডার দেওয়া হয়েছে এই হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড থেকে। প্রথম ধাপে ৭০ টি এবং তার পরের ধাপে ৩৬টি বেসিক ট্রেনার এয়ারক্রাফট ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেবে হ্যাল।

58

এছাড়াও ভারতীয় সংস্থা ভেল-কে সুপার র‍্যাপিড গান মাউন্ট বানানোর নির্দেশ দেওয়া হয়েছে ডিএসি থেকে। এইগুলি যাবে ভারতীয় নেভির কাছে। 

68

এছাড়াও ভারতীয় স্থল সেনার জন্য ১২৫ মিমি এপিএফএসডিএস বুলেট  বরাদ্দ করা হয়েছে। এছাড়াও ডিএসি একে ২০৩ এবং যন্ত্রচালিত এরিয়াল ভেহিক্যাল-কেও  ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে।
 

78

সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেছিলেন যে ১০১ ধরনের মিলিটারি অস্ত্র ভারতে আনা ব্যান করা হচ্ছে,  কারণ এবার থেকে ভারত মেক ইন ইন্ডিয়া প্রকল্পে বেশি জোর দেবে। এই তালিকায় আরও দীর্ঘায়িত হবে বলেই তিনি জানিয়েছিলেন। 

88


১০১টি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির ওপরে নিষেধাজ্ঞা জারির  কিছুক্ষণ পরেই মোদী সরকারের নতুন অস্ত্রের ঘোষণা যা তৈরি করবে ভারতীয় সংস্থাই, তা ভারতীয় সেনার মনোবল অবশ্যই বাড়িয়ে তুলবে।

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Breast Cancer: কেমো নয়, ক্যাপসুলেই শেষ স্তন ক্যানসার! অ্যাস্ট্রাজেনেকার নতুন ওষুধকে অনুমোদন FDA-র
Recommended image2
Now Playing
Putin in INDIA: ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মুখোমুখি হবেন মোদী-পুতিন? কী ঘটতে চলেছে এবার?
Recommended image3
Modi Putin Talks: মোদী-পুতিন বৈঠক! এসইউ-৫৭ যুদ্ধবিমান চুক্তি কি চূড়ান্ত? ‘সুপার সুখোই’, পন্টসার ক্ষেপণাস্ত্র নিয়েও আলোচনা
Recommended image4
BJP Bypoll Candidate List 2026: উপনির্বাচনে প্রার্থী ঘোষণায় চমক বিজেপির, জানুন এবার পদ্ম প্রতীকে কে লড়ছেন
Recommended image5
কিছুতেই বাবা হতে পারছিলেন না, টেস্ট করে জানতে পারলেন শরীরে জরায়ু রয়েছে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved