MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • চাষের সঙ্গে কোনও যোগ নেই, অথচ নেতৃত্ব দিচ্ছেন কৃষক আন্দোলনের - চিনে নিন সেইসব নেতাদের

চাষের সঙ্গে কোনও যোগ নেই, অথচ নেতৃত্ব দিচ্ছেন কৃষক আন্দোলনের - চিনে নিন সেইসব নেতাদের

দিল্লিতে প্রায় এক পক্ষকাল ধরে চলছে কৃষক বিক্ষোভ। নয়া কৃষি আইন সম্পর্কে ইতিমধ্যেই তাঁদের সঙ্গে আলোচনায় বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষিমন্ত্রী নরেন্দ্র সি তোমর। কেন্দ্রের পক্ষ থেকে লিখিত প্রস্তাব দিয়ে বলা হয়েছে এমএসপি সুরক্ষা এবং চুক্তি চাষ-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র। তা সত্ত্বেও অচলাবস্থা কাটেনি। কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে আসছেন বিভিন্ন কৃষক সংগঠনের নেতারা। তবে তাঁরা কি আদৌ মাটির সঙ্গে যুক্ত? চাষের সঙ্গে যুক্ত? দেখুন তো -       

2 Min read
Author : Amartya Lahiri
| Updated : Dec 28 2020, 12:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

দর্শন পাল
 

পঞ্জাবের ক্রান্তিকারি কিষাণ ইউনিয়নের রাজ্য সভাপতি। তিনি সিপিআই (মাওবাদী)-র সঙ্গে যুক্ত।

পটভূমি / পেশা: পাতিয়ালা-র বাসিন্দা এবং পঞ্জাব-এর স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত চিকিৎসক।

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

হান্নান মোল্লা
 

অল ইন্ডিয়া কিষাণ সভা (এআইকেএস)-র সাধারণ সম্পাদক এবং ইল ইন্ডিয়া এগ্রিকালচারাল ওয়ার্কাস ইউনিয়নের যুগ্ম সম্পাদক। তিনি সিপিআই (এম) দলের সদস্য।

পটভূমি / পেশা: পশ্চিমবঙ্গের হাওড়ার বাসিন্দা এবং উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ (সিপিএম)। তিনি ১৯৮০ থেকে ২০০৯ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। ১৯৮০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি ডিওয়াইএফআই-এর সাধারণ সম্পাদকও ছিলেন।

 

38

অক্ষয় কুমার


নবনির্মাণ বিকাশ সংগঠন (এনএনভিএস)-এর জাতীয় আহ্বায়ক।

পটভূমি / পেশা: ওড়িশার জগৎসিংপুরের বাসিন্দা। অক্ষয় কুমার একজন সামাজিক কর্মী এবং আন্না হাজারে এবং মেধা পাটেকারের ঘনিষ্ঠ সহযোগী। তিনি অতীতে নর্মদা বাঁচাও আন্দোলন এবং আজাদি বাঁচাও আন্দোলনের মতো বড় বড় সামাজিক আন্দোলনে অংশ নিয়েছিলেন। অক্ষয় কুমার যুবভারতীর প্রাক্তন আহ্বায়ক। তিনি সাধু বিনোবা ভাবের অনুগামী এবং প্রিন্ট মিডিয়া বিশেষত স্থানীয় ওড়িয়া দৈনিক 'সম্বাদ' এবং ইলেকট্রনিক মিডিয়া, 'কনক নিউজ'-এর সঙ্গে তাঁর ভাল সম্পর্ক রয়েছে।

48

কবিতা কুরুগন্তী


এআইকেএসসিসি-র সদস্য।

পটভূমি / পেশা: তিনি একজন সামাজিক কর্মী। মহিলা কিষাণ অধিকার মঞ্চ (এমএকেকেএম) এবং সাস্টেইনেবল অ্যান্ড হোলিস্টিক এগ্রিকালচার বা (আশা) নামে দুটি এনজিও পরিচালনা করেন তিনি।

58

যোগেন্দ্র যাদব

স্বরাজ ভারত-এর আহ্বায়ক।

পটভূমি / পেশা: তিনি একজন সমাজকর্মী এবং একজন সেফোলজিস্ট অর্থাৎ ভোট বিশ্লেষক। কৃষক প্রতিনিধিদের অংশ না হয়েও তিনি সরকারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন। কৃষকদের বিক্ষোভের সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন এবং সংঘবদ্ধ কিষাণ মোর্চার সক্রিয় সদস্য। এআইকেএসসিসির সহ-আহ্বায়ক। তিনি ইউজিসি এবং শিক্ষার অধিকার বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের প্রাক্তন সদস্য।

 

68

জগমোহন সিং পটিয়ালা

বিকেইউ (দাকাউন্দা)-র সদস্য। সিপিআই (মাওবাদী)-র সঙ্গে যুক্ত।

পটভূমি / পেশা: তিনি পাতিয়ালার বাসিন্দা এবং প্রশিক্ষিত আকুপাঙ্কচারবিদ। জগমোহন অতীতে পঞ্জাব সরকারের সমবায় বিভাগে কাজ করতেন।

 

78

কিরণজিৎ সেখো

কুলহিন্দ কিষাণ ফেডারেশনের সদস্য। তিনি সিপিএম-র সঙ্গে যুক্ত।

পটভূমি / পেশা: পেশায় তিনি একজন আইনজীবী।

 

88

প্রেম সিং বনংগু

কুলহিন্দ কিষাণ ফেডারেশনের সদস্য।

পটভূমি / পেশা: পেশায় তিনি একজন আইনজীবী।

 

About the Author

AL
Amartya Lahiri
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
India Nepal Aid: নেপালকে ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ ভারতের, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সফরে বড় ঘোষণা
Recommended image2
HPV Vaccine: ৯ মাসের কম সময়ে ১ কোটির বেশি টিকাকরণ, উদ্যোগের প্রশংসা মোদীর
Recommended image3
চিন থেকে বাংলাদেশে আসছিল ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক! তৈরি করা যেত ১০০টি মিসাইল! ভারতের বিরুদ্ধে বড় ছক?
Recommended image4
Rajeev Chandrasekhar: ১,২০০ আমানতকারী ১০৮ কোটির অপেক্ষায়, কেরলের সমবায় ব্যাঙ্কে দুর্নীতি নিয়ে সরব রাজীব চন্দ্রশেখর
Recommended image5
বিসলেরির জলে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক? আপনার মিনারেল ওয়াটার কি সত্যিই ক্ষতিকর?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved