MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • করোনা সংক্রমণের মাঝেই প্রবল বৃষ্টিতে বানভাসি মুম্বই, জারি করতে হল লাল সতর্কতা

করোনা সংক্রমণের মাঝেই প্রবল বৃষ্টিতে বানভাসি মুম্বই, জারি করতে হল লাল সতর্কতা

একে করোনায় রক্ষে নেই তার ওপর প্রবল বৃষ্টিতে এখন নাজেহাল দেশের বাণিজ্য রাজধানী। চলতি বছরে এখনও পর্যন্ত অতি ভারী বৃষ্টির কবলে খুব একটা পড়েনি  মুম্বই। কিন্তু সোমবার রাত থেকে যা শুরু হয়েছে, তা নিঃসন্দেহে শহরের ইতিহাসে সব থেকে ভারী বৃষ্টিগুলোর মধ্যে অন্যতম। পূর্বাভাস মতোই সোমবার সন্ধ্যার পর থেকে তুমুল বৃষ্টি শুরু হয় মুম্বই জুড়ে। মঙ্গলবার সকালেও সেই বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, গত ১০ ঘণ্টায় ২৩০ মিলিমিটার বৃষ্টি হয়ে গিয়েছে শহরে।

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Aug 04 2020, 11:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

রাতভর টানা বৃষ্টির জেরে বানভাসি মুম্বই। সাতসকালে ঘুম থেকে উঠে অনেকেই দেখেন ডুবে রয়েছে শহরের বেশ কিছু জায়গা। অতি ভারী বৃষ্টির আশঙ্কায় মঙ্গল এবং বুধবার  শহরে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

এমনিতেই করোনা সংক্রমণ ব্যাপক ভাবে ছড়িয়েছে মুম্বইতে। তার উপরে দোসর হয়ে দেখা দিল ভারী বৃষ্টি। একসাথে জোড়া বিপর্যয়ের জেরে জেরবার মুম্বইবাসীর জীবনযাত্রা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম পরিস্থিতি বৃহন্মুম্বই পুরসভার। 

310

এর মধ্যেই দুপুরে আসতে পারে জোয়ার। মুম্বইবাসীকে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। সমুদ্র তীরবর্তী এলাকায় না যাওয়ার নির্দেশ।

410

এদিন দুপুরে  উপকূলবর্তী এলাকায় ৪.৫১ মিটার উচ্চতায় ঢেউ আছড়ে পড়তে পারে। সমুদ্র সৈকত ও তার আশপাশে মানুষজনকে যেতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও মানা করা করা হয়েছে।

510

গত কয়েকদিন ধরেই মুম্বইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। জলমগ্ন সান্তাক্রুজ, কোলাবা, বান্দ্রা, মীরা রোড, পারেল সহ বিস্তীর্ণ এলাকা। 

610


শুধুমাত্র জরুরি পরিষেবা প্রদানকারী অফিসগুলি ছাড়া শহরের সব সরকারি আর বেসরকারি অফিস বন্ধ রাখার জন্য আবেদন করেছে বৃহন্মুবই পুরসভা।  কোনও কোনও জায়গায় ৪-৫ ফুট উচ্চতা পর্যন্তও জল জমেছে।

710

শহরে লোকাল ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে। ওয়েস্টার্ন লাইনে ট্রেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। হারবার লাইনে কুরলা আর ছত্রপতি শিবাজি টার্মিনাসের মধ্যেও ট্রেন চলাচল বন্ধ। সেন্ট্রাল লাইনে ট্রেন চলছে ধীর গতিতে।

810

কার্যত বন্ধ পরিবহণ ব্যবস্থা। অন্তত ৮টি রুটে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি বাস পরিষেবা। শহরের অধিকাংশ রাস্তায় অটো বা ক্যাব বেরনোর উপায় নেই।

910

ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর একাধিক উড়ান বাতিল করা হয়েছে। বিমান পরিষেবা একেবারে ব্যাহত হয়ে পড়েছে

1010

মুম্বই ছাড়াও ভারী বৃষ্টি হচ্ছে মহারাষ্ট্রের ঠানে, রায়গড়, রত্নগিরি, পালঘর জেলাতেও। পুনে জেলাতেও ব্যাপক বৃষ্টি হচ্ছে। বহু জায়গায় গাছ উপড়ে পড়েছে। জলে ভাসছে গাড়ি। 

About the Author

AN
Asianet News Bangla
Latest Videos
Recommended Stories
Recommended image1
Khan Sir vs Raushan Sir: খান স্যারের কোচিং ও সম্পত্তির উপর কার নজর? কেন গ্রেপ্তার হলেন রওশন স্যার?
Recommended image2
Self-Reliance: নৌসেনার নয়া জাহাজ 'সংশোধক '-এর প্রতীক প্রকাশ্যে, দেশীয় প্রযুক্তির জয়জয়কার
Recommended image3
LPG Cylinder: মিলবে না ভর্তুকি! উর্ধ্বমুখী LPG দামের মাঝে আরও এক দুঃসংবাদ শোনাল সরকার
Recommended image4
Now Playing
TMC Split: মমতা যখন দিল্লিতে তখনই বিস্ফোরক 'বিদ্রোহী' কাকলি! ২০ সাংসদের বিদ্রোহে দিল্লিতে রাজনৈতিক ভূমিকম্প!
Recommended image5
TMC Rebels: 'অমিত শাহের ডাকে দিল্লি যাচ্ছো, লজ্জা করছে না?' ইউসুফ পাঠানকে তোপ মহুয়া মৈত্রর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved