MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Krishna Janmashtami Wishes
TN DA Hike
SSC CASE
Janmashtami 2026 Date
Annapurna Bhandar
Krishna Janmashtami Wishes in Bengali
8th Pay Commission
West Bengal DA Date
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
West Bengal Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • ঐতিহাসিক মুহূর্ত, নোবেল মঞ্চে আবারও বাঙালি জয়গান

ঐতিহাসিক মুহূর্ত, নোবেল মঞ্চে আবারও বাঙালি জয়গান

অমর্ত্য সেন-এর নোবেল জয়ের পর কেটে গিয়েছে দুই দশক। এরপর আবারও একজন বাঙালি অর্থনীতিবিদ হিসেবে জিতে নিলেন নোবেল পুরস্কার। বিশ্ব গরীবি নিয়ে কাজের জন্য অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী এস্থার ডাফলো আনুষ্ঠানিকভাবে সম্মানিত হলেন নোবেল পুরস্কারে। বাঙালি-সহ গোটা দেশের কাছে এ এক গৌরবময় দিন। 

2 Min read
Author : Deblina Dey
Published : Dec 11 2019, 11:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
১৯৬১ সালের ২১ ফেব্রুয়ারি মুম্বই-এ জন্মগ্রহণ করেছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে পড়াশুনা করেন তিনি। ১৯৮১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন তিনি। এরপর ১৯৮৩ সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন নোবেল জয়ী অভিজিৎ।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
বাবা-মা দুজনেই ছিলেন অর্থনীতি বিভাগের। মা, নির্মলা বন্দ্যোপাধ্যায় ছিলেন কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস-এর অর্থনীতি বিভাগের অধ্যাপক। আর বাবা দীপক বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান। জেএনইউ-এর পড়াশোনা শেষ করে তিনি উচ্চতর শিক্ষার জন্য চলে যান মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৯৮৮ সালে হাবার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
36
দীর্ঘদিনের গবেষণার সঙ্গী এস্থের ডাফলো-কে বিবাহ করেন অভিজিৎ। ২০০৩ সালে এস্থের ডাফলোর সঙ্গেই যৌথ উদ্যোগে তিনি আব্দুল লতিফ জামিল পভার্টি অ্যাকশন ল্যাব গঠন করেন। একসঙ্গেই স্বামী-স্ত্রী নোবেল পুরস্কার সম্মানিত হন।
46
বাঙালির ঐতিহ্য বজায় রেখে মঙ্গলবার নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন একেবারে ধূতি ও শাড়ি বাঙালি সাজেই। স্টকহল্মের কনসার্ট হলে মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯ টায়, সুইডিশ নোবেল কমিটি নোবেল পুরস্কার তুলে দেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলোর হাতে।
56
এদিনের এই ঐতিহাসিক মুহূর্তে স্টকহল্মের কনসার্ট হলে উপস্থিত ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্ধ্যোপাধ্যায় ও ভাই অনিরুদ্ধ। সঙ্গে ছিলেন তাঁদের পাঁচ বছরের দুই সন্তানও। এঁদের সঙ্গে ছিলেন সহযোগী গবেষক মাইকেল ক্রেমারও।
66
অক্টোবরের প্রথম দিকেই ঘোষণা করা হয়েছিল অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলো অর্থনীতিতে নোবেল পেতে চলেছেন।

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Manipur Attack: মণিপুরে কংগ্রেস বিধায়কের বাড়িতে গ্রেনেড হামলা, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Recommended image2
Film Festival: শ্রীনগরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নিরাপত্তা আঁটোসাঁটো করতে উচ্চ পর্যায়ের বৈঠক আইজিপি-র
Recommended image3
BRICS Forum: দিল্লিতে শুরু বিচারপতিদের সম্মেলন, একাধিক দেশের সঙ্গে বৈঠক করলেন CJI
Recommended image4
Indus Waters Treaty: লাদাখে সিন্ধুর জল ধরে রাখার উদ্যোগ, পাকিস্তানকে বার্তা ভারতের
Recommended image5
Bihar Floods: আকাশে চক্কর কেটে বন্যা পরিস্থিতি দেখলেন মুখ্যমন্ত্রী, ত্রাণে জোর দেওয়ার নির্দেশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved