MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • নিজের পার্সে কত টাকা রাখেন মুকেশ অম্বানি, জানলে চোখ কপালে উঠবে

নিজের পার্সে কত টাকা রাখেন মুকেশ অম্বানি, জানলে চোখ কপালে উঠবে

দেশের সবচেয়ে ধনী শিল্পপতি তিনি। বিশ্বের তাবড় ধনকুবেরদের টেক্কা দেন সম্পত্তির নিরিখে। তাঁর প্রাসাদপম বাড়ি থেকে বিলাসবহুল গাড়ি-সব কিছুতেই থাকে চমক। সেই মুকেশ অম্বানি নিজে কত টাকা নিয়ে ঘোরেন? বাড়ি থেকে বের হলে কত টাকা থাকে তাঁর পার্সে? এ কিন্তু এক রহস্য। কোটিপতি মুকেশের পকেটে রোজ কত টাকা থাকে তা শুনলে রীতিমত চমকে যাবেন। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Sep 01 2021, 12:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ অম্বানি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, বিশ্বের ধনীতম ব্যক্তিদের মধ্যে ১১ তম স্থানে রয়েছেন ভারতের এই বিত্তবান পুরুষ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

মুকেশ আম্বানি গ্রুপের মোট সম্পত্তির অর্থমূল্য এই মুহূর্তে ৭৯.২ বিলিয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫.৭৮ লক্ষ কোটি টাকা। যা টেক্কা দেয় তাবড় বিত্তবানকে।

310

কিন্তু বাড়ি থেকে বের হলে মুকেশ অম্বানি নিজে কত টাকা নিয়ে বের হন। এ খবর কত জন জানেন। আমরা ভাবি এত ধনী ব্যক্তি নিশ্চয়ই লক্ষ লক্ষ টাকা সঙ্গে রাখেন। কিন্তু তা কি আদৌ ঠিক?

410

সাধারণ মানুষ রাস্তায় বের হলে কয়েকশো বা কয়েক হাজার টাকা নিয়ে বের হন। অথবা সঙ্গে থাকে ডেবিট ক্রেডিট কার্ড। কিন্তু মুকেশ অম্বানির টাকা রাখার গল্প শুনলে চমকে যাবেন। 

510

বাইরে গেলে সঙ্গে কোনও টাকাই রাখেন না মুকেশ অম্বানি। না থাকে কোনও ক্রেডিট বা ডেবিট কার্ড। তাঁর পার্সে পুরো ফাঁকাই থাকে বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা। 

610

এক সম্মেলনে নিজেই একবার এই রহস্য তুলে ধরেছিলেন মুকেশ। তিনি বলেছিলেন এই তথ্য খুব কম মানুষই জানেন, যে তিনি কোনও টাকা পয়সা নিয়ে বের হন না। 

710

টাকা সম্পর্কে তার অন্যরকম মূল্যবোধ রয়েছে। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি মনে করেন টাকা হল পুঁজি, যা তাঁর কোম্পানিকে ঝুঁকির হাত থেকে রক্ষা করে।

810

মুকেশ অম্বানি এও জানিয়েছিলেন, বিশ্বের ধনীতম ব্যক্তিদের মধ্যে অন্যতম হওয়ার দরুন সকলে তাকে যে দৃষ্টিভঙ্গিতে দেখেন, তিনি তাতে মোটেও স্বচ্ছন্দ নন। বরং মাটির কাছাকাছি থাকতে বেশি ভালবাসেন তিনি। 

910

তাই ভারতের ধনকুবের মুকেশ আম্বানি কয়েক বিলিয়ন ডলারের মালিক হলেও, তাঁর পকেটে আসলে ফুটো পয়সাও থাকে না। তাঁর কাছে নগদ টাকা তেমন কোনো ব্যাপারই না।

1010

তিনি একবার বলেছিলেন ‘সেই ছোটবেলা থেকেই আমি পকেটে কোনো অর্থ রাখি না, এখনো রাখি না। আমার কোনো ক্রেডিট কার্ড নেই। আমার আশপাশে সব সময় সহযোগীরা থাকেন। তাঁরাই বিল পরিশোধ করেন। এভাবেই আমার কাজ চলে যায়।’

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Babri Masjid Controversy: বাবরি মসজিদ নিয়ে হুমায়ুনকে ধুয়ে দিলেন অযোধ্যার মহন্ত সীতারাম দাস, করলেন কঠিন প্রশ্ন।
Recommended image2
Now Playing
Tripura BSF Attack: সীমান্তে তাণ্ডব চালিয়ে রেহাই নেই! বিএসএফের উপর হামলার পর পুলিশের বড় অ্যাকশন! ধৃতদের মধ্যে কারা রয়েছেন?
Recommended image3
West Asia Conflict: পশ্চিম এশিয়া ও কৃষ্ণসাগরে সংঘাতে নিহত ২৮ ভারতীয়, জানাল বিদেশ মন্ত্রক
Recommended image4
Anil Ambani: চাটার্ড বিমান থেকে জমি জায়গা, অনিল আম্বানির ৫১০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED
Recommended image5
Rahul Gandhi: মোদীকে ফের বিতর্কে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর, পাল্টা আক্রমণ কিরেন রিজিজুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved