MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • ৭০ বছরের সম্পর্কে ইতি, ৪ বছরের আইনি লড়াইয়ের পড় ভারাক্রান্ত হৃদয়ে টাটাকে বিদায় মিস্ত্রিদের

৭০ বছরের সম্পর্কে ইতি, ৪ বছরের আইনি লড়াইয়ের পড় ভারাক্রান্ত হৃদয়ে টাটাকে বিদায় মিস্ত্রিদের

গত কয়েকবছর ধরেই তিক্ততা চরমে পৌঁছেছিল। যা কেবল বোর্ড রুমেই সীমিত থাকেনি। বেরিয়ে এসেছিল প্রকাশ্যে। এবার শাপুরজি পালোনজি গোষ্ঠীর সঙ্গে টাটাদের ৭০ বছরের সম্পর্কের ইতি পড়া প্রায় নিশ্চিত হয়ে গেল।  

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Sep 23 2020, 08:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113

 সাইরাস মিস্ত্রির পরিবার গত সপ্তাহেই পাল্টা নোটিস পাঠিয়েছিল  টাটা সন্সের কাছে। শাপুরজি পালোনজি গোষ্ঠী টাকা তোলায় বেআইনিভাবে ভাবে বাধা দেওয়ার অভিযোগ তুলে টাটা সন্সের পরিচালনা পর্ষদের কাছে নোটিস পাঠিয়েছিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
213

 টাটা সন্সের ১৮.৩৭ শতাংশ শেয়ার রয়েছে সাইরাস মিস্ত্রি পরিবারে হাতে। করোনা পরিস্থিতি ওই শেয়ার বন্ধক রেখে টাকা তোলার পরিকল্পনা করেছেন মিস্ত্রিরা। আর সেটা আটকাতে সুপ্রিম কোর্টে মামলা করে টাটারা।

313

তারই প্রেক্ষিতে তাদের কাছে নোটিস পাঠায় মিস্ত্রিরা।এই নোটিসের তিন দিনের মধ্যে টাটাদের উত্তর দিতে বলা হয়েছিল। তা না হলে পুরজি পালোনজি গোষ্ঠী ক্ষতিপূরণ দাবি করবে। 

413

এর পরে মঙ্গলবার টাটা গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করল মিস্ত্রি পরিবার৷ সংখ্যালঘু শেয়ার হোল্ডারদের মধ্যে মিস্ত্রি পরিবারেরই টাটা গোষ্ঠীতে সবথেকে বেশি অংশীদারিত্ব ছিল৷ 

513

টাটাদের শেয়ারের বিনিময়ে বাজার থেকে ঋণ তোলার চেষ্টা করেছিল মিস্ত্রি পরিবার৷ তাতেই আপত্তি জানায় টাটা পরিবার৷ এর পরেই টাটাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছে মিস্ত্রি পরিবার৷

613

মঙ্গলবারই সুপ্রিম কোর্টে টাটা সন্স-এর তরফে জানিয়ে দেওয়া হয়, মিস্ত্রি পরিবারের হাতে থাকা ১৮ শতাংশ শেয়ার কিনে নিয়ে তারা আর্থিক সঙ্কটে পড়া শাপুরজি-পালনজি গ্রুপকে ঋণ পরিশোধে সাহায্য করতে তৈরি৷ যদিও মিস্ত্রি পরিবার চেয়েছিল, তাদের হাতে থাকা টাটাদের শেয়ার বাজারে ছেড়ে তার বিনিময়ে মূলধন জোগাড় করতে৷ 

713

এরপরেই মঙ্গলবার ‘‘দুঃখজনক, কিন্তু একসঙ্গে থাকা সম্ভব নয়, এটাই আলাদা হওয়ার সময়’’ এমন বিবৃতি দেয় শাপুরজি পালোনজি (এসপি) গোষ্ঠী। 

813

গত কয়েক বছর ধরেই  তিক্ততা চরমে পৌঁছেছিল দেশের নামকরা দুই ব্যবসায়ী পরিবারের। অংশীদার,কর্মচারী, শেয়ার বাজার কারও তা আর অজানা ছিলনা । 

913

 পালোনজি মিস্ত্রির ছোট ছেলে সাইরাস মিস্ত্রিকে  চার বছর আগে আচমকাই তাদের চেয়ারম্যান পদ থেকে বিতাড়িত করে টাটারা। তার পরে টাটা-মিস্ত্রির তেতো লড়াইয়ে বারবার উত্তাল হয় দেশ। চার বছর পরে সেই লড়াই থামার ইঙ্গিতও মিলল আচমকাই।
 

1013

মঙ্গলবার শাপুরজি পালোনজি গোষ্ঠী জানিয়ে দিল টাটা সন্সের সঙ্গে তাঁদের সাত দশকের সম্পর্ক থেকে বেরিয়ে আসার সময় ঘনিয়েছে। এবার বিচ্ছেদ না হলে আরও তিক্ততা তৈরি হতে পারে।

1113

এই ব্যাপারে শাপুরজি কোম্পানির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “শাপুরজি পালনজি এবং টাটার সম্পর্ক ৭০ বছরের পুরনো। পারস্পরিক আস্থা, বিশ্বাস ও বন্ধুত্বের কারণেই তা সম্ভব হয়েছিল। কিন্তু আজ শাপুরজি পালনজি গ্রুপ সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে, টাটার থেকে আলাদা হয়ে যাওয়া জরুরি হয়ে পড়েছে। নইলে এই যে অনন্ত মামলা মোকদ্দমা শুরু হয়েছে তা জীবিকা ও অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে।”

1213

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিচ্ছেদের কথা বলতে গিয়ে মিস্ত্রী পরিবারের হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়ছে। কিন্তু এও ঠিক যে এর ফলে সকলের স্বার্থই সুরক্ষিত থাকতে পারে।

1313

টাটা সন্সে শাপুরজি পালনজি গ্রুপের ১৮.৪ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। সেই পরিমাণ শেয়ার দুটি বিনিয়োগকারী সংস্থার মাধ্যমে ধরে রেখেছে মিস্ত্রী পরিবার। হতে পারে সেই অংশীদারিত্ব এবার বিক্রি করে দেবেন তাঁরা।

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Heatwave: ৪৩ ডিগ্রিতে পুড়ছে যোগীর রাজধানী, লখনউয়ের নাগরিকদের দুর্দান্ত ব্যবস্থা প্রশাসনের
Recommended image2
Defence Ties: সামরিক সম্পর্ক আরও মজবুত করতে বৈঠকে ভারত-রাশিয়া, কী নিয়ে আলোচনা?
Recommended image3
Quad: ইন্দো-প্যাসিফিক হবে শক্তির প্রাণকেন্দ্র, কোয়াড বৈঠকে বড় বার্তা জয়শঙ্করের
Recommended image4
Trade Deal: আমেরিকা-ভারত বাণিজ্য চুক্তির দোরগোড়ায়, আলোচনায় দারুণ উন্নতি: মার্কো রুবিও
Recommended image5
ব্যাঙ্কে সশরীরে না গেলে মিলবে না পেনশন, ৯০ বছরের শাশুড়িকে পিঠে চাপিয়ে ৯ কিমি হাঁটলেন বউমা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved