MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • পর্যটকদের জন্য খুলে গেল ভূস্বর্গ কাশ্মীরের দরজা, তবে মেনে চলতে হবে এই শর্তগুলি

পর্যটকদের জন্য খুলে গেল ভূস্বর্গ কাশ্মীরের দরজা, তবে মেনে চলতে হবে এই শর্তগুলি

করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভারতের অনেক রাজ্যেই নতুন করে লকডাউন শুরু হচ্ছে৷ এর মধ্যেই দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলল পৃথিবীর ভূস্বর্গ।  আজ মঙ্গলবার ১৪ জুলাই থেকে পর্যায়ক্রমে পর্যটকদের জন্য খুলে গেল কাশ্মীর। তবে পর্যটকদের জন্য বেশ কয়েকটি শর্ত জারি করেছে স্থানীয় প্রশাসন।  শুধু আকাশপথেই এখন যাওয়া যাবে এই কেন্দ্রশাসিত অঞ্চলে। পর্যটকদের মানতে হবে বেশ কিছু বিধিনিষেধও।

2 Min read
Author : Asianet News Bangla
Published : Jul 14 2020, 12:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

উত্তরাখণ্ড, হিমাচল, গোয়ার পর এবার পর্যটকদের জন্য দরজা খুলে দিল কাশ্মীরও। ১৪ জুলাই থেকে পর্যটন শুরু হল  জম্মু ও কাশ্মীরে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

 তবে আপাতত শুধুমাত্র বিমানযোগেই যাওয়া যাবে ভূস্বর্গে। ট্রেনে বা সড়কপথে কাশ্মীরে ঢোকার রাস্তা এখনও বন্ধ রাখা হচ্ছে। 

39

 জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই জম্মু-কাশ্মীরে পর্যটকদের জন্য দরজা খুলছে। বিবৃতিতে বলা হয়েছে,  'জম্মু এবং কাশ্মীরে যাঁরা বাইরে থেকে আসতে চান, তাঁদের জন্য আংশিক ভাবে এখানকার দরজা খুলে দেওয়া হচ্ছে। যে সমস্ত পর্যটকরা বিমানযোগে আসবেন, শুধু তাঁরাই আপাতত এখানে আসতে পারবেন।'

49

তবে পর্যটকদের জন্য একগুচ্ছ শর্ত জারি করেছে জম্মু কাশ্মীর প্রশাসন৷  জম্মু কাশ্মীরে পৌঁছনোর আগে হোটেল বুকিংয়ের কনফার্মেশন থাকতে হবে৷ বিমানবন্দরে পৌঁছনোর পরই সেই প্রমাণ দেখাতে হবে প্রশাসনকে৷ 

59

যতদিন জম্মু কাশ্মীরে পর্যটকরা থাকবেন, ততদিনের বুকিং আগাম করে রাখতে হবে৷ এছাড়াও পর্যটকদের ফেরার কনফার্মড টিকিটও থাকতে হবে৷

69

জম্মু কাশ্মীরে পৌঁছনোর পরই বিমানবন্দরে পর্যটকদের আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হবে৷ যতক্ষণ না করোনা পরীক্ষার ফল আসছে, ততক্ষণ হোটেলের ঘরেই থাকতে হবে পর্যটকদের। ফল নেগেটিভ এলে তবেই বাইরে ঘুরতে বেরোতে পারবেন তাঁরা

79

আপাতত কাশ্মীরে আসতে হলে পর্যটকদের করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রয়োজন হবে। এর পরেও কাশ্মীরে নেমে তাদের আবারও করোনা পরীক্ষা করা হবে। পজিটিভ পাওয়া গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হবে ।

89


জম্মু কাশ্মীরে পৌঁছনোর আগেই হোটেল বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে বেড়ানোর জন্য গাড়ির বুকিংও করে রাখতে হবে৷ এর জন্য জম্মু কাশ্মীর পর্যটন দফতরের ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে৷ 

99

তবে ৬৫ বছরের উর্ধ্বে পর্যটকদের এখনই জম্মু কাশ্মীরে না আসারই পরামর্শ দেওয়া হয়েছে৷ গাইডলাইন না মানলে পর্যটকদের বিরুদ্ধেও বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়া হবে৷

About the Author

AN
Asianet News Bangla
Latest Videos
Recommended Stories
Recommended image1
পাকিস্তানই প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে, ভবিষ্যদ্বাণী এই অধ্যাপকের, জানালেন কারণও
Recommended image2
Sukhbir Singh Badal: কেমন আছে অকালি দলের প্রধান সুখবীর বাদল? স্ত্রীকে ফোন করে খোঁজ নিলেন মোদী
Recommended image3
TMC vs TMC: সাংসদে এখনও ঝুলে NCPI-এর ২০ সাংসদের ভাগ্য! আদালতে যাওয়ার তোড়জোড় কালীঘাট TMC-র
Recommended image4
Bus Conductor Returns Lost Money: চলন্ত বাসে খোয়া গিয়েছিল ২৪ হাজার টাকা, দু'বছর পর হারানো টাকা যেভাবে ফিরে পেলেন বৃদ্ধা
Recommended image5
Assam Floods: বন্যায় বিধ্বস্ত অসম, সাহায্যের হাত বাড়িয়ে ১০ কোটি টাকা দিলেন শুভেন্দু
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved