MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • School Closure: নির্দেশ অমান্য করে ঘূর্ণিঝড় 'অর্ণব'-এ খোলা স্কুল! ছুটির দাবিতে সরব অভিভাবকরা

School Closure: নির্দেশ অমান্য করে ঘূর্ণিঝড় 'অর্ণব'-এ খোলা স্কুল! ছুটির দাবিতে সরব অভিভাবকরা

School Open: তামিলনাড়ুর তিরুভারুরে প্রবল বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া দফতরের সতর্কতা সত্ত্বেও স্কুল-কলেজ খোলা থাকায় ক্ষুব্ধ অভিভাবকরা।

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 26 2026, 12:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ঝড়বৃষ্টির মধ্যে স্কুল খোলা
Image Credit : ANI

ঝড়বৃষ্টির মধ্যে স্কুল খোলা

সোমবার ভোর থেকেই তামিলনাড়ুর তিরুভারুর জেলার বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এর জেরে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। আবহাওয়া খারাপ থাকার সতর্কতা সত্ত্বেও স্কুল-কলেজ খোলা থাকায় চরম ভোগান্তিতে পড়েছে পড়ুয়ারা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
চরম ভোগান্তিতে পড়ুয়ারা
Image Credit : Pinterest

চরম ভোগান্তিতে পড়ুয়ারা

সকালে প্রবল বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে স্কুলে যেতে দেখা যায় ছাত্রছাত্রীদের। জলমগ্ন রাস্তা আর টানা বৃষ্টির জেরে তাদের রীতিমতো নাকাল হতে হয়। আবহাওয়া দফতর (আইএমডি) আগেই জানিয়েছিল যে, এই এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু তা সত্ত্বেও জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনও সরকারি ছুটি ঘোষণা করা হয়নি।

Related Articles

Related image1
Cyclone Arnab: 'অর্ণব'-এর বড় আপডেট! ২৮ অক্টোবর ল্যান্ডফলের আগেই দ্রুত শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়
Related image2
TMC Conflict: ভোররাতে ট্রাক থামিয়ে নথি চুরির চেষ্টা মমতা তৃণমূলের! সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঋতব্রতর
310
স্কুল খোলা থাকায় ক্ষুব্ধ অভিভাবকরা
Image Credit : Pinterest

স্কুল খোলা থাকায় ক্ষুব্ধ অভিভাবকরা

আবহাওয়া এতটা খারাপ হওয়া সত্ত্বেও স্কুল-কলেজ খোলা রাখার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। ছেলেমেয়েদের নিরাপত্তা নিয়ে তাঁরা রীতিমতো চিন্তিত।

410
অবিলম্বে স্কুল ছুটির দাবি
Image Credit : Pinterest

অবিলম্বে স্কুল ছুটির দাবি

হাওয়া অফিসের সতর্কতার কথা তুলে ধরে অভিভাবকরা জেলাশাসক ও স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখে অবিলম্বে স্কুল-কলেজে ছুটি ঘোষণার দাবি তুলেছেন তাঁরা।

510
ঘূর্ণিঝড় অর্ণব-এর কারণে বিপর্যস্ত জনজীবন
Image Credit : Pinterest

ঘূর্ণিঝড় অর্ণব-এর কারণে বিপর্যস্ত জনজীবন

ব-দ্বীপ এই জেলার নিচু এলাকাগুলোতে টানা বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত। জলভরা রাস্তা আর যানজটের কারণে চরম সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা।

610
বন্ধ কোদাইকানাল
Image Credit : ANI

বন্ধ কোদাইকানাল

এদিকে, উত্তর-পূর্ব মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় তামিলনাড়ুর কোদাইকানালেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সেখানে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। পুলিশ গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পর্যটকদের গাড়ি মাঝরাস্তা থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে।

710
শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে অর্ণব
Image Credit : ANI

শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে অর্ণব

অন্যদিকে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়টি সোমবার মধ্যরাতের মধ্যে একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বিশাখাপত্তনম আবহাওয়া দফতরের ডিরেক্টর পি.এল.এন. মূর্তি জানিয়েছেন, ২৭ অক্টোবরের মধ্যে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে।

810
অর্ণব-এর ল্যান্ডফল আর গতিবেগ
Image Credit : chatgpt

অর্ণব-এর ল্যান্ডফল আর গতিবেগ

তিনি আরও বলেন, "২৮ অক্টোবর দুপুরের আগে এই ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলের মছলিপত্তনম এবং বিশাখাপত্তনমের মাঝখান দিয়ে স্থলভাগ অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার থাকতে পারে, যা সর্বোচ্চ ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।"

910
ভারী বৃষ্টির পূর্বাভাস
Image Credit : gemini

ভারী বৃষ্টির পূর্বাভাস

তাঁর কথায়, "এই সিস্টেমটি বর্তমানে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে। এর জেরে আগামী ৪৮ ঘণ্টায় উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।" জেলাভিত্তিক বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী, ২৭ অক্টোবর কোনাসীমা, কাকিনাড়া, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী এবং এলুরু জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, "ওই একই দিনে বাপটলা, কৃষ্ণা, গুন্টুর, এনটিআর, আল্লুরি সীতারামা রাজু, আনাকাপল্লী, বিশাখাপত্তনম, বিজয়নগরম, পার্বতীপুরম মান্যম এবং শ্রীকাকুলাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ২৮ অক্টোবর শ্রীকাকুলাম, বিজয়নগরম এবং পার্বতীপুরম মান্যম জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বাকি জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।"

1010
মৎসজীবীদের নিষেধাজ্ঞা
Image Credit : Gemini AI

মৎসজীবীদের নিষেধাজ্ঞা

আবহাওয়া খারাপ থাকার কারণে সোমবার থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়াভাবে নিষেধ করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশাখাপত্তনম থেকে মছলিপত্তনম এবং ওঙ্গোল পর্যন্ত বন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী সতর্কবার্তা সংকেত (ডিস্ট্যান্ট ওয়ার্নিং সিগন্যাল) তোলা হয়েছে।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর
ঘূর্ণিঝড় অর্ণব
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
PM Kisan: ৩০ অক্টোবর অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার, তার আগে করতে হবে এই কাজ, রইল বিশেষ তথ্য
Recommended image2
Rahul Gandhi: ভোটের আগেই স্বস্তিতে রাহুল গান্ধী, সুলতানপুর আদালতে খারিজ মানহানির মামলা
Recommended image3
Arunachal Border: ভারতের ৪০-৫০ কিলোমিটার ভেতরে ঢুকেছে চিনা সেনা! বিস্ফোরক দাবি অরুণাচল কংগ্রেসের
Recommended image4
Rahul Gandhi Convoy Accident: উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়, কেমন আছেন তিনি?
Recommended image5
DA Hike: নভেম্বরেই ৩% ডিএ! দীপাবলিতেই লক্ষ্মীলাভের আশায় লক্ষ লক্ষ সরকারি কর্মী
Related Stories
Recommended image1
Cyclone Arnab: 'অর্ণব'-এর বড় আপডেট! ২৮ অক্টোবর ল্যান্ডফলের আগেই দ্রুত শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়
Recommended image2
TMC Conflict: ভোররাতে ট্রাক থামিয়ে নথি চুরির চেষ্টা মমতা তৃণমূলের! সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঋতব্রতর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved