MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mithu Mukherjee Passes Away
UPI Payments Incur Charges
DA Arrears News
Lionel Scaloni
Ajker Rashifal
Kolkata Weather
What is APAAR ID?
West Bengal Next 7 Days Weather
Annapurna Yojana
Digital Birth Certificate
Ajker Bangla Khobar Live
  • Home
  • India News
  • মরশুমের প্রথম তুষারপাত কাশ্মীরে, দেখুন মোহময়ী উপত্যকার নজরকাড়া ছবি

মরশুমের প্রথম তুষারপাত কাশ্মীরে, দেখুন মোহময়ী উপত্যকার নজরকাড়া ছবি

মরসুমের প্রথম তুষারপাত। বরফের চাদরে মুড়েছে সুন্দরী কাশ্মীর। স্থানীয়রা তো বটেই, আনন্দে মেতেছেন পর্যটকরাও। শনিবার সকালে ঘুম ভেঙে সাদা উপত্যকা দেখেন স্থানীয় বাসিন্দারা। তুষারপাতে বন্ধ হয়েছে রাস্তা। শীত কড়া নাড়ছে দুয়ারে, তেমনই মনে করছেন আবহবিদরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অপরূপ কাশ্মীরের তুষারাবৃত ছবি। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 23 2021, 04:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

শনিবার সকালে তুষার সাদা উপত্যকা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পর্যটকদের ঘুম ভাঙে তুষারাপাতের মধ্যেই। বর্ষা বিদায় নিতেই জম্মু কাশ্মীরে শীত এসে গেল। তুষারপাত শুরু হয়েছে পাহাড়ি এলাকায়। সমতলে বৃষ্টিও হচ্ছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

সোনমার্গ, পহেলগাম, গুলমার্গ সহ বিভিন্ন জায়গায় রাতভর তুষারপাত হয়েছে। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে ৪ থেকে ৫ ইঞ্চি পুরু বরফের স্তর পড়েছে। সাদা বরফে ঢেকে গেছে বাড়িঘর, গাছপালা, রাস্তাঘাট।

39

গুলমার্গে মাইনাস ১.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে গেছে পুরো এলাকা। মাইনাসের দরজায় পৌঁছে গেছে পহেলগামের পারদও। 

49

অন্যদিকে শ্রীনগরে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৩ ডিগ্রি। ডাল লেকের চারিদিক ঢেকেছে কুচি কুচি বরফকণা। অপূর্ব ছবি চারিদিকে

59

পহেলগামে শনিবার তাপমাত্রা রেকর্ড হয়েছে ০.১ ডিগ্রি। ফলে এখানেও মাইনাসে পারদ নামতে আর দেরি নেই বলেই মনে করা হচ্ছে।

69

বরফের চাদরে মুড়েছে সুন্দরী কাশ্মীর। স্থানীয়রা তো বটেই, আনন্দে মেতেছেন পর্যটকরাও। এটা যেন তাঁদের কাছে বাড়তি পাওনা। 

79

কার্গিলে এই মরসুমের প্রথম তুষারপাত হল শনিবার। দ্রাস শহরেও প্রবল তুষারপাত হয়েছে। সেখানে বরফের ৫ ইঞ্চি পুরু স্তর তৈরি হয়েছে। 

89

তবে হালকা সমস্যাও জুটেছে। তুষারাপাতের জেরে ট্র্যাফিক জ্যামে পড়তে হয়েথে হাইওয়ের গাড়িগুলিকে। জম্মুর পুঞ্চ এবং রাজৌরি জেলাকে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের সাথে সংযোগকারী মুঘল রোডে যানবাহন চলাচল প্রায় আটকে গিয়েছে। 

99

রামবনের বনিহালে গত ১২ঘন্টার মধ্যে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত সর্বোচ্চ ৪৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, কাটরাতে ৩৩.৮ মিমি বৃষ্টি হয়েছে। কাটরা বৈষ্ণো দেবী মন্দিরে আসা তীর্থযাত্রীদের বেস ক্যাম্প।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
এটাই ভারত....রাজস্থানে ১০০ বছর ধরে শিবের ত্রিশূল বানাচ্ছে এক মুসলিম পরিবার
Recommended image2
Gwalior Shocker: বিহারের পর এবার মধ্যপ্রদেশে নারী নিগ্রহ! কোচিং ফেরত ছাত্রীদের হামলা, সিসিটিভিতে ধরা পড়ল নির্মম দৃশ্য
Recommended image3
Veg Non Veg Symbol: নিত্য ব্যবহারের টুথপেস্ট থেকে শুরু করে শ্যাম্পু, সাবান নিরামিষ না আমিষ? নির্দিষ্ট চিহ্ন-সহ বিক্রির নির্দেশ কেন্দ্রের
Recommended image4
Black Sea Navigation: কৃষ্ণসাগরে জাহাজ চলাচলে ভারতের সাহায্য চাইল ইউক্রেন
Recommended image5
IIT Bombay Student Death: আইআইটি বম্বের ছাত্রমৃত্যুর তদন্তে সিসিটিভি ফুটেইজই এখন তুরুপের তাস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved