MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • PM-CARES-এর টাকাতেই টিকা পাবেন ৩ কোটি ফ্রন্টলাইনার, তহবিলের উৎস যদিও আজও বিতর্কিত

PM-CARES-এর টাকাতেই টিকা পাবেন ৩ কোটি ফ্রন্টলাইনার, তহবিলের উৎস যদিও আজও বিতর্কিত

করোনাভাইরাস মহামারির মোকাবিলায় তৈরি করা হয়েছিল পিএম-কেয়ার্স তহবিল। যা নিয়ে পরবর্তীকালে বিস্তর রাজনৈতিক বিতর্কও হয়েছে। এবার সেই তহবিলের টাকাই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত এবং অন্যান্য ফ্রন্টলাইন কর্মীদের কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার জন্য ব্যয় করা হবে বলে শোনা যাচ্ছে। যদিও এই তহবিলের উৎস নিয়ে আজও রয়েছে বিতর্ক।

2 Min read
Author : Amartya Lahiri
| Updated : Jan 15 2021, 12:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

২০২০ সালের মার্চ মাসে করোনাভাইরাসের প্রাদুর্ভাব যখন ভারতে ক্রমে বাড়ছে, সেই সময় তৈরি করা হয়েছিল পিএম-কেয়ার্স তহবিল। এর প্রাথমিক লক্ষ্য ছিল, কোভিড-১৯ মহামারির ফলে তৈরি হওয়া জরুরি অবস্থার মোকাবিলা করা এবং ক্ষতিগ্রস্থদের ত্রাণ প্রদান। সেই সময় থেকে অনেকগুলি দিন কেটে গিয়েছে। ভারতে করোনার দাপট শিখর ছুঁয়ে এখন বেশ কমের দিকে। সেইসঙ্গে, আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কোভিড-১৯ টিকাকরণ অভিযান। সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভাক্সিন-কে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

এই ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী এবং কোভিড মোকাবিলায় প্রথম সারিতে থাকা অন্যান্য কর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংখ্যাটা আনুমানিক তিন কোটি। সোমবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এই টিকাকরণ অভিযানের প্রথম পর্যায়ে যে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত এক কোটি কর্মী এবং দুই কোটি অন্যান্য ফ্রন্টলাইন কর্মীদের টিকা দেওয়া হবে, তার সব ব্যয়ভার বহন করবে কেন্দ্রীয় সরকার। এই খরচ পিএম-কেয়ার্স তহবিল থেকেই করা হবে বলে সূত্রের খবর।

35

এর আগে বারবারই কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি পিএম-কেয়ার্স তহবিল নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেছে। কার কাছ থেকে কত টাকা অনুদান নেওয়া হয়েছে, তা জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়েছে। কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি তো এই তহবিলে চিনা সংস্থার থেকেও অনুদান নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন। এতে করে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও দাবি করেছিলেন।

 

45

তবে মোদী সরকার এই বিবরণ প্রকাশ করতে অস্বীকার করেছে। তারা সাফ জানিয়েছে এই তহবিল সরকারের এক্তিয়ারভুক্ত নয়, তাই জনসমক্ষে তার বিবরণ প্রকাশ করার প্রশ্ন নেই। অনুদানের বিশদ না দিলেও এই তহবিলের অর্থ শুধুমাত্র কোভিড-১৯ মহামারি মোকাবিলার কাজেই ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে কেন্দ্র।

 

55

কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ গত অগাস্টে জানিয়েছিলেন, তখনও পর্যন্ত করোনা মোকাবিলায় পিএম-কেয়ার্স তহবিল থেকে ৩,১০০ কোটি টাকা খরচ করা হয়েছে। কোভিড রোগীদের জন্য ৫০,০০০ ভেন্টিলেটর কিনতে খরচ হয়েছে ২ হাজার কোটি টাকা। এছাড়া, পরিযায়ী শ্রমিকদের সহায়তায় এক হাজার কোটি টাকা এবং ভ্যাকসিন বিকাশের গবেষণার জন্য ১০০ কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানিয়েছিলেন মন্ত্রী। এবার টিকা কেনার জন্যও এই তহবিল থেকেই টাকা খরচ করা হতে পরে।

About the Author

AL
Amartya Lahiri

Latest Videos
Recommended Stories
Recommended image1
সমুদ্রের জলে তলিয়ে যাবে কলকাতা-মুম্বই? হারিয়ে যাবে ২ শহর, সতর্ক করল UN-র রিপোর্ট
Recommended image2
CJP: যন্তর মন্তর বিক্ষোভে হাজির প্রায় ২৮০০ অপরাধী? নতুন FIR-এর নির্দেশ SC-J, ৫ সেপ্টেম্বর আন্দোলন প্রত্যাহার
Recommended image3
Bank Strike: ২ দাবিতে ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, দাবি না মানলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি কর্মীদের
Recommended image4
LPG: রান্নার গ্যাসের দাম থেকে অভিবাসন, সেপ্টেম্বরে নতুন কী বদল আসতে চলেছে?
Recommended image5
SCO Summit: SCO মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদীর, বললেন 'দ্বিচারিতা চলবে না'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved