MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • ভ্যাকসিনের তদারকিতে তিন শহরের তিন গবেষণাগারে প্রধানমন্ত্রী, দেখুন ছবিতে ছবিতে

ভ্যাকসিনের তদারকিতে তিন শহরের তিন গবেষণাগারে প্রধানমন্ত্রী, দেখুন ছবিতে ছবিতে

পুনে, আহমেদাবাদ ও হায়দরাবাদ - শনিবার এই ৩ শহরে সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড-১৯ ভ্যাকসিনের বিকাশ পর্যালোচনাই তাঁর এই সফরের উদ্দেশ্য। আহমেদাবাদে জাইডাস ক্যাডিলা সংস্থার গবেষণাগার, হায়দরাবাদে ভারত বায়োটেক-এর গবেষণাগার এবং পুনেতে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া-র টিকা উৎপাদন কেন্দ্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এই তিন কেন্দ্রের বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে ভ্যাকসিন সম্পর্কে সব তথ্য সংগ্রহ করছেন তিনি। 

2 Min read
Author : Amartya Lahiri
| Updated : Nov 28 2020, 07:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

এদিন সফরের শুরুতেই তিনি গিয়েছিলেন নিজ রাজ্য গুজরাতের আহমেদাবাদে জাইডাস ক্যাডিলা-র সদর দফতর জাইডাস বায়োটেক পার্কে।

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

এই বেসরকরি সংস্থা দেশিয় প্রযুক্তিতে একটি ডিএনএ নির্ভর কোভিড ভ্যাকসিন তৈরি করছে।

 

311

প্রধানমন্ত্রী সংস্থার কার্যনির্বাহী কর্তা ও গবেষকদের সঙ্গে কথা বলেন। তাঁদের কাজের ভূয়সী প্রশংসা করেন।

 

411

এরপর তিনি প্রধানমন্ত্রী মোদী বিশেষ বিমানে এসে উপস্থিত হন হায়দরাবাদের হাকিমপেট বিমানবন্দরে। প্রধানমন্ত্রীর দপ্তরের বিশেষ অনুরোধে বিমান বন্দরে উপস্থিত ছিলেন না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর।

 

511

বিমান বন্দর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি চলে আসেন ভারত বায়োটেক-এর গবেষণাগারে। এখানে  আইসিএমআরের সহযোগিতা নিয়ে কোভিড ভ্যাকসিন তৈরির কাজ চলছে।

611

প্রধানমন্ত্রী মোদী জানান, বৈজ্ঞানিক পরীক্ষা শেষ হওয়ার আগে কোনও টিকা দেওয়া হবে না। বিজ্ঞানীরা শংসা দিলে তবেই টিকাকরণ শুরু হবে।

 

711

তিনি আরও বলেন, ভ্যাকসিনের কটি ডোজ দেওয়া হবে, তা সরকারের পক্ষ থেকে এখনও স্থির করা হয়নি। তবে টিকা দেওয়াটা জাতীয় প্রতিশ্রুতি। সরকার মসৃণ, নিয়মতান্ত্রিক, টেকসই টিকা দেওয়ার দিকে মনোনিবেশ করছে।

 

811

তিনি আরও জানান, ভারতের মতো টিকা দেওয়ার অভিজ্ঞতা বিশ্বের কোনও দেশের নেই।

 

911

এরপর প্রধানমন্ত্রী আসেন পুনের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া-তে। সিরাম-এর সিইও আদেশ পুনাওয়ালার-সহ অন্যান্য কর্তাদের সঙ্গে বৈঠক করেন মোদী।

 

1011

এই কেন্দ্রে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে গবেষণা নয়, চলছে অক্সফোর্ডের সম্ভাব্য করোনা ভ্যাকসিন বাণিজ্যিক আকারে উৎপাদনের কাজ। এই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা সংগ্রহের জন্য চুক্তি করেছে ভারত সরকার।  

1111

পরে প্রধানমন্ত্রী জানান, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার উত্পাদন সুবিধাটি তিনি ঘুরে দেখেছেন। সংস্থার কর্তারা তাঁকে জানিয়েছেন, তাঁরা কীভাবে উত্পাদন আরও বাড়ানোর পরিকল্পনা করছে।

About the Author

AL
Amartya Lahiri
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CJP Protest: নাড্ডার আশ্বাসে অনশন ভাঙলেন সোনম, NEET আন্দোলনে নতুন মোড়
Recommended image2
ফ্লিপকার্টে আইফোন অর্ডার করে মেলে দাড়ি গজানোর তেল, এবার পাবেন প্রায় ২ লক্ষ টাকা
Recommended image3
৫-১০ বছরের জেল ও ১ কোটি টাকা জরিমানা, প্রশ্নপত্র ফাঁস রুখতে আইন আরও কঠোর করবে সরকার
Recommended image4
Nashik Flood: একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, নাসিকে জলের তলায় মন্দির-রাস্তাঘাট
Recommended image5
Parliament Protest: NEET বিতর্কে উত্তাল সংসদ, আজ সকালে ফের বিক্ষোভে INDIA জোট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved