MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • যুবতীর জেদের কাছে হার রেলের, এক যাত্রী নিয়েই ৫৩৫ কিমি ছুটল রাজধানী

যুবতীর জেদের কাছে হার রেলের, এক যাত্রী নিয়েই ৫৩৫ কিমি ছুটল রাজধানী

ভারতীয় রেল  করোনা আবহের মধ্যেও ভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক কিংবা আটকে পড়া মানুষের তাঁদের নিজ রাজ্যে ফিরিয়ে দিয়েছে। তবে সম্প্রতি রাজধানী এক্সপ্রেসের এক ঘটনা অবাক করে দিয়েছে সকলকে। মাত্র একজন যাত্রী নিয়ে দিল্লি থেকে রাঁচি ফিরল রাজধানী এক্সপ্রেস। ওই তরুণীর জিদের জন্য করোনা আবহে মাত্র ১জন যাত্রী নিয়ে দীর্ঘ ৫৩৫ কিমি রাস্তা অতিক্রম করল রাজধানী। 

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Sep 05 2020, 01:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

রাঁচি এইচইসি কলোনী যাবার জন্য রাজধানী এক্সপ্রেসের বি- ৩ বগির টিকিট কেটেছিলেন বেনারস হিন্দু কলেজের আইনের পড়ুয়া অনন্যা। ওই ট্রেনে তাঁর সঙ্গে সওয়ার হয়েছিলেন আরও ৯৩০ জন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

 রাজধানী এক্সপ্রেস দিল্লী থেকে সঠিক সময়ে ছাড়লেও ডাল্টনগঞ্জের কাছে পথ অবরোধ থাকায় সেখানেই আটকে যায় ট্রেন।

38

স্থানীয় বিক্ষোভের জেরে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ স্টেশনে আটকে পড়েছিল দিল্লি-রাঁচী রাজধানী এক্সপ্রেস। বৃহস্পতিবার বিকেলে বেশ কয়েক ঘণ্টা আটকে থাকার পরে যাত্রীদের বাসে চাপিয়ে গন্তব্যে পৌঁছনোর সিদ্ধান্ত নেন রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।

48

কিন্তু সকলে রাজি হলেও, কিছুতেই রাজি হতে চায় না অনন্যা। তাঁর সাফ কথা বাসে করে যাওয়ার জন্য তিনি রাজধানীর টিকিট কাটেননি।

58

 তাঁর দাবি ছিল, টিকিট কেটে ট্রেনে চেপেছেন। তাই বাস বা ট্যাক্সিতে নয়, ট্রেনে চেপেই রাঁচি পৌঁছবেন। নাছোড় তরুণী ট্যুইট করে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তাঁর জেদের সামনে হার মেনে শেষ পর্যন্ত একা তরুণীকে নিয়েই অন্য পথে রওনা হয় ট্রেন। শুক্রবার সকালে নির্ধারিত সময়ের থেকে অন্তত ১৫ ঘণ্টা দেরিতে সেটি রাঁচি পৌঁছয়। 

68

ট্রেন মধ্যস্থ অনন্যাকে সমস্ত রকম নিরাপত্তা দেবার জন্য তাঁর কামরায় বেশ কয়েকজন মহিলা নিরাপত্তারক্ষীকেও মোতায়েন করা হয়েছিল। অবরোধ না ওঠায় শেষমেশ রুট বদল করে শুধুমাত্র একজন যাত্রীকে নিয়ে রাঁচি ফিরল রাজধানী এক্সপ্রেস।
 

78

জমির অধিকারের দাবিতে বুধবার থেকে লাতেহার জেলার টোরি জংশনের কাছে রেললাইন আটকে বিক্ষোভ দেখাচ্ছেন ঝাড়খণ্ডের টোনা ভগত সম্প্রদায়ের মানুষ। ফলে মাঝপথে আটকে পড়েছে বেশ কয়েকটি মালবাহী ও যাত্রিবাহী ট্রেন। 

 

88

বৃহস্পতিবার আটকে পড়ে রাজধানীও। নাছোড় তরুণীকে নিয়ে শুক্রবার ট্রেনটি গোমো ও বোকারো হয়ে অতিরিক্ত ২২৫ কিলোমিটার পাড়ি দিয়ে রাঁচী পৌঁছয়। 

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cockroach Janta Party - Union Government: সোমবারই পার্লামেন্টে আসছে কঠিন বিল! ককরোচরা জানাল, "এখনও অনেক পথ পাড়ি দিতে হবে"
Recommended image2
Lonavala: মুম্বইয়ের কাছেই মৃত্যুফাঁদ! এই ভূতুড়ে বাংলো আর ঘাটে রাত নামলেই শোনা যায় আর্তনাদ
Recommended image3
হাতে যে ৫০ টাকার নোটটা আছে সেটা আসল তো? RBI-এর ৫টি টিপসে ঝটপট চিনে নিন
Recommended image4
NTA-সহ পরীক্ষা ব্যবস্থার সংস্কারে নন্দন নিলেকানির নেতৃত্বে উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স, বড় পদক্ষেপ মোদী সরকারের
Recommended image5
PM Narendra Modi: সীমান্তের গ্রামগুলিই হল দেশের আসল শক্তি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে প্রশংসা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved