MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Mamata Banerjee's Niece Found Dead in Birbhum
Kolkata Weather Update
SSC Case
West Bengal Weather
Bank Holidays in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
TN School Holiday in September 2026
September Long Weekend School Holidays
Punjab Govt DA Case
Philips Smartphone
8th Pay Commission
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • পেনশন তোলা থেকে এটিএম কার্ডে পেমেন্ট, অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই সব নিয়ম

পেনশন তোলা থেকে এটিএম কার্ডে পেমেন্ট, অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই সব নিয়ম

পয়লা অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকে দেশ জুড়ে চালু হল একাধিক নতুন নিয়ম। যা ব্যাংকিং এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে বেশ প্রভাব ফেলবে। এছাড়াও, এই আপডেট করা নিয়মগুলি সাধারণ মানুষের অবশ্যই জেনে রাখা দরকার। কারণ দৈনন্দিন কাজের সঙ্গে এগুলির সরাসরি যোগ রয়েছে। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 01 2021, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

চলতি মাস থেকে যে নতুন নিয়ম চালু হবে তা প্রত্যেকের দৈনন্দিন জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলবে। তাই প্রত্যেকের এই বিষয়গুলি জেনে নেওয়া প্রয়োজন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

পেনশনের নিয়ম পরিবর্তন থেকে চেক বই, ডেবিট কার্ড পেমেন্ট থেকে মদের দোকানের নতুন নিয়ম। একাধিক পরিবর্তন আসতে চলেছে এই মাসে। 

310

পেনশন নিয়ম : ডিজিটাল লাইফ সার্টিফিকেট সম্পর্কিত নিয়ম বদলে যাবে পয়লা অক্টোবর থেকে। এই নিয়ম ৮০ বছরের বেশি বয়সীদের জন্য প্রযোজ্য হবে। 

410

পেনশনভোগীরা নিজেদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট দেশের প্রধান ডাকঘরের জীবন প্রমাণ সেন্টারে জমা দিতে পারবেন। ৩০শে নভেম্বরের মধ্যে তা জমা দিতে হবে। 

510

পয়লা অক্টোবর থেকে অচল হয়ে যাচ্ছে কয়েকটি ব্যাঙ্কের চেকবই। ফলে চেকের মাধ্যমে যাঁরা টাকা লেনদেন করে থাকেন, তাঁরা সমস্যায় পড়তে পারেন। সেপ্টেম্বর মাসে একটি টুইট করে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক একটি বিবৃতি জারি করেছে। সেই বিবৃতির মাধ্যমে জানা গিয়েছে এই তথ্য। 

610

গত ১ এপ্রিল থেকেই বদলেছে ৪ টি ব্যাঙ্কের IFSC কোড।  তবে শুধু IFSC কোডই নয়, শীঘ্রই অচল হয়ে যাচ্ছে বেশ কিছু ব্যাঙ্কের চেকবইও। পয়লা অক্টোবর থেকে লাগু হতে চলেছে এই নিয়ম। 

710

ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সংযুক্ত হয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে। সেক্ষেত্রে এই ব্যাঙ্কগুলির চেকবই বদলে ফেলা হয়েছে। 

810

অটো ডেবিট সুবিধার নিয়ম বদল : পয়লা অক্টোবর থেকে ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি অটো ডেবিট সুবিধার সাথে কিছু পরিবর্তন আনবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) দ্বারা জারি করা নির্দেশের প্রেক্ষাপটে এই নিয়ম আনা হয়েছে। 

910

মিউচুয়াল ফান্ড বিনিয়োগের নিয়ম পরিবর্তন : ভারতীয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড (সেবি) কর্তৃক আনা নতুন নিয়ম অনুসারে মিউচুয়াল ফান্ড বিনিয়োগের নিয়ম পরিবর্তন হবে। নতুন নিয়ম অনুযায়ী, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে কাজ করা জুনিয়র কর্মচারীদের এখন তাদের মোট বেতনের ১০ শতাংশ বিনিয়োগ করতে হবে তাদের পরিচালিত তহবিলে। 

1010

নতুন নিয়মগুলি পয়লা অক্টোবর, ২০২১ থেকে কার্যকর হবে এবং ২০২৩ সালের অক্টোবর থেকে, কর্মচারীদের তাদের বেতনের ২০ শতাংশ বিনিয়োগ করতে হবে এবং বিনিয়োগের একটি লক-ইন পিরিয়ড থাকবে। যদি কর্মচারীরা ইতিমধ্যেই মিউচুয়াল ফান্ডের যে ইউনিটগুলি পরিচালনা করে, সেগুলি ধরে রাখে, তাহলে সেগুলি নির্দিষ্ট শর্তে বেতনের উপর প্রভাব ফেলতে ব্যবহার করা যেতে পারে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
সেনা ক্যান্টনমেন্টে চুরি, উধাও চারটি AK47, সাতটি পিস্তল এবং ১৯ হাজার বুলেট
Recommended image2
EMI-তে একটাও লেট নেই, তবুও CIBIL Score তলানিতে? আপনি এই ৩টি ভুল করছেন না তো?
Recommended image3
সমুদ্রের জলে তলিয়ে যাবে কলকাতা-মুম্বই? হারিয়ে যাবে ২ শহর, সতর্ক করল UN-র রিপোর্ট
Recommended image4
CJP: যন্তর মন্তর বিক্ষোভে হাজির প্রায় ২৮০০ অপরাধী? নতুন FIR-এর নির্দেশ SC-J, ৫ সেপ্টেম্বর আন্দোলন প্রত্যাহার
Recommended image5
Bank Strike: ২ দাবিতে ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, দাবি না মানলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি কর্মীদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved