MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • শুধু লাদাখ সীমান্তেই নয়, মহাকাশেও ভারতের উপর হামলা চালিয়েছিল চিন, কী বলছে ইসরো

শুধু লাদাখ সীমান্তেই নয়, মহাকাশেও ভারতের উপর হামলা চালিয়েছিল চিন, কী বলছে ইসরো

শুধু স্থলে ও সমুদ্র নয়, চিনের সম্প্রসারণবাদী পরিকল্পনাগুলি মহাকাশেও পৌঁছে গিয়েছে। সম্প্রতি, মার্কিন এক থিঙ্কট্যাঙ্ক তাদের প্রতিবেদনে এমনই দাবি করেছে। এমনকী, এরমধ্যে ভারতের বেশ কয়েকটি কৃত্রিম উপগ্রহেও একাধিকবার সাইবার হামলা চালিয়েছে বেজিং। ইসরো সাইবার হামলার বিষয়টি স্বীকার করলেও দাবি করেছে, তাদের কোনও ক্ষতি কখনও হয়নি। 

1 Min read
Author : Amartya Lahiri
| Updated : Oct 14 2020, 08:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

চায়না অ্যারোস্পেস স্টাডিজ ইনস্টিটিউট বা সিএএসআই নামে ওই মার্কিন থিঙ্কট্যাঙ্ক সম্প্রতি এই বিষয়ে একটি ১৪২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে তারা দাবি করেছে, ২০১২ সালে জেট প্রপালশন ল্যাবরেটরি বা জেপিএল-এ চিনা নেটওয়ার্কের আওতায় থাকা একটি কম্পিউটার থেকে সাইবার আক্রমণ চালিয়েছিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

এছাড়া ২০১২ সাল থেকে ২০১৮ সালের মধ্যে বেজিং-এর পক্ষ থেকে ভারতীয় যোগাযোগ উপগ্রহগুলির বিরুদ্ধেও সাইবার হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ওই থিঙ্কট্যাঙ্ক।

35

ইসরো সূত্রে খবর, বেশ কয়েকবারি সাইবার হুমকির মুখে পড়েছে তাদের যোগাযোগ ব্যবস্থা। তবে হামলার পিছনে কে বা কারা রয়েছে - সেই সাইবার-আক্রমণের উত্স নিশ্চিতভাবে চিহ্নিত করা যায়নি। তবে সতর্ক ব্যবস্থা থাকায় কোনওদিন ইসরোকে সেইসব হামলায় কোনও আপস করতে হয়নি বলেই খবর। চিনারা ক্ষতি করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলেই জানিয়েছেন ইসরোর পদস্থ বিজ্ঞানীরা।

45

মহাকাশে এই ধরণের হামলার বিরুদ্ধে প্রতিরোধের ক্ষমতা হিসাবে ২০১৯ সালের মার্চ মাসে ভারত অ্যান্টি-স্যাটেলাইট (এ-স্যাট) ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সফল পরীক্ষা করেছিল। অর্থাৎ শত্রু উপগ্রহ ধ্বংস করার জন্য 'কাইনেটিক কিল' প্রযুক্তিতে সজ্জিত ভারত।

55

তবে সমস্যা হল, ২০০৭ সালেই চিনের হাতে এসে গিয়েছিল এ-স্যাট ইন্টারসেপ্টর। এছাড়া গ্রাউন্ড স্টেশনগুলিতেই অত্যাধুনিক সাইবার-আক্রমণ চালিয়ে মহাকাশযান বা কৃত্রিম উপগ্রহের সিস্টেমগুলি হাইজ্যাক করার ক্ষমতা রাখে তারা। স্থল ও বায়ুর পাশাপাশি মহাকাশেও রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করার মতো জ্যামার সিস্টেম রয়েছে তাদের হাতে।

About the Author

AL
Amartya Lahiri

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nepal Flood: ৪০০০ মানুষ নিখোঁজ, জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে কড়া বার্তা নেপালের প্রধানমন্ত্রীর
Recommended image2
Now Playing
Rasuwa Tunnel Rescue: নেপালের সুড়ঙ্গে ধ্বংসস্তূপের নিচে প্রাণের স্পন্দন? চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পে ফের শুরু রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান
Recommended image3
Nepal Floods: 'অনুদান নয়, ক্ষতিপূরণ দিক' বন্যার জন্য ভারত-সহ ৩ দেশকে দায়ী করল নেপাল
Recommended image4
Now Playing
Nepal Green House: নেপালে গিয়েই সেই অক্ষত 'রহস্যময়' সবুজ বাড়িতে সোনু সুদ! কী বললেন?
Recommended image5
Pakistan Temple: ১০০ বছরের পুরোনো হিন্দু মন্দির ভেঙে মাদ্রাসা তৈরির অভিযোগ, সরব VHP
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved