MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • উইঘুর মুসলিমদের পর এবার টার্গেট খ্রিস্টানরা, চিনে নাকি যিশুর জায়গা নিতে চাইছেন জিনপিং

উইঘুর মুসলিমদের পর এবার টার্গেট খ্রিস্টানরা, চিনে নাকি যিশুর জায়গা নিতে চাইছেন জিনপিং

কমিউনিস্ট চিনে মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ নতুন বিষয় নয়। উইঘুর মুসলিমদের প্রতি অত্যাচারের কারণে বারবার বিশ্বজুড়ে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে বেজিংকে। আবারও সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে। দেশটির গির্জাগুলোতে সরকারের আজব নির্দেশ পাঠানোর কথা সম্প্রতি জানা গিয়েছে। যেখানে বেজিং সরকার জানিয়েছে, নির্দিষ্ট কয়েকটি প্রদেশের সকল গির্জার ক্রসগুলোকে ভেঙে ফেলতে হবে। এমনকি রাখা যাবে না যিশুর কোনো ছবিও।   

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Jul 23 2020, 09:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

চিনে সংখ্যালঘুদের নির্যাতনের ইতিহাস বহুল চর্চিত। জানা যায় চিন সরকার দশ লক্ষেরও বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষকে  আটক করে রেখেছে। এদের বেশিরভাগই জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের মানুষ। মুসলিমদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সেখানে তাদের দেহে জোর করে জন্মনিয়ন্ত্রণকারী যন্ত্র বসানোরও অভিযোগ উঠেছে বেজিং-র বিরুদ্ধে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

এবার খ্রিস্টানদের প্রতি অত্যাচার শুরু করেছে বেজিং। চিন সরকার হুকুম জারি করেছে, ঘরে  যিশু খ্রিস্টের ছবি রাখা যাবে না। সেই সঙ্গে রাখা যাবে না ক্রস চিহ্নও।

38

কমিউনিস্ট পার্টি স্থানীয় কমিটি খ্রিস্টান সম্প্রদায়ের লোকদের নির্দেশ দিয়েছে, যিশু খ্রিস্টের ছবি এবং ক্রস চিহ্ন সরিয়ে দিয়ে তাঁর পরিবর্তে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুং এবং বর্তমান রাষ্ট্রপতি শি জিনপিংয়ের ছবি রাখতে হবে।
 

48


এখানেই থেমে থাকেনি চিনের কমিউনিস্ট পার্টি।  চিনের ৪ রাজ্যের শতাধিক গির্জা থেকে ধর্মীয় প্রচার বন্ধ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

58

আনহুই, জিয়াংসু, হুবেই ও ঝেজিয়াং প্রদেশের প্রশাসনিক কর্মকর্তারা এমন নির্দেশ জারি করেছে। যেখানে বলা হয়েছে গির্জায় রাখা সমস্ত ক্রস  ভেঙে ফেলতে হবে।

68

মানুষের ধর্ম বিশ্বাসের উপর সরকারের এহেন আক্রমণের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নাগরিকদের মধ্যে। জনগণ  এর  প্রতিবাদ জানাতে গেলে উল্টে চার্চের বাইরে একটি বিশাল ক্রস সরকারী কর্মকর্তারা ভেঙ্গে দেন বলে অভিযোগ।

78

বর্তমানে  চিনের মোট জনসংখ্যার দশ শতাংশ খ্রীষ্টান। তাদের বেশিরভাগ চিনে দারিদ্র সীমার নিচে বসবাস করেন।

88

মার্কিন সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন প্রদেশে খ্রিষ্টানদের এমন নির্দেশ দিয়েছে প্রশাসন।
 

About the Author

AN
Asianet News Bangla
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর নাটকীয় উদ্ধার, বিপর্যয়ের দায় কার! তোলপাড় স্পেন
Recommended image2
Dubai: চাকরিসূত্রে দুবাইয়ে গিয়ে নিখোঁজ চুঁচুড়ার যুবক, চোখের জলে অপেক্ষায় মা
Recommended image3
Israel Elections: 'পরিবর্তনের সুযোগ হাতছাড়া করব না', নেতানিয়াহুকে সরাতে ২ বিরোধী নেতার বৈঠক
Recommended image4
FORTRESS Plan: তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি! আমেরিকার ‘ডুমসডে’ পরিকল্পনা FORTRESS কী?
Recommended image5
Now Playing
দাবানল মিটতেই ভয়াবহ বন্যা ইন্দোনেশিয়ায়, বিপর্যস্ত বহু মানুষ, বাড়ছে নিখোঁজ, ভাসছে বাড়ি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved