MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • ট্রাক্টর মিছিলে অবরুদ্ধ এবার জার্মানিও - সরকারের বিরুদ্ধে রাস্তায় কৃষকরা, দেখুন ছবিতে ছবিতে

ট্রাক্টর মিছিলে অবরুদ্ধ এবার জার্মানিও - সরকারের বিরুদ্ধে রাস্তায় কৃষকরা, দেখুন ছবিতে ছবিতে

ভারতের পর এবার কৃষক বিক্ষোভ জার্মানিতেওজার্মান সরকার নতুন পরিবেশ সংক্রান্ত আইন জারি করেছেসেই আইনেরই বিরোধিতা করছেন সেখানকার কৃষকরাআন্দোলনে স্তব্ধ বার্লিন-সহ বহু শহর ও শহরতলির পথ

2 Min read
Author : Amartya Lahiri
Published : Feb 27 2021, 03:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

জানা গিয়েছে, জার্মান সরকার সম্প্রতি পশু কল্যাণমূলক একটি আইন জারি করেছে। সেইসঙ্গে কীট-পতঙ্গকে রক্ষা করার জন্য কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহারের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। যার ফলে বড় সমস্যায় পড়েছেন কৃষকরা। এই দুই বিষয়-সহ অন্যান্য বেশ কয়েকটি সরকারী নীতি নিয়ে ক্ষুব্ধ জার্মান কৃষকরা।

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

বিক্ষুব্ধ কৃষকরা জার্মানী জুড়ে ট্রাক্টর দিয়ে রাস্তা অবরোধ করছেন। দক্ষিণে বাভারিয়া এবং বাডেন উর্টেমবার্গ, মধ্য জার্মানির হেসি এবং উত্তরে লোয়ার স্যাক্সনির পাশাপাশি ব্রেমেন এবং বার্লিন শহরও ট্রাক্টর কনভয়ে অবরুদ্ধ।

 

36

এতে করে যাতায়াতের ক্ষেত্রে বেশ সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। তবে জার্মান প্রশাসন কৃষকদের বাধা দেবে না বলেই জানিয়েছে। বার্লিনের মেয়র মাইকেল মুলার জানিয়েছেন, বার্লিনবাসীর সমস্যা হবে। কিন্তু কৃষকদেরও অধিকার রয়েছে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার। কাজেই স্থানীয় বাসিন্দাদের এই আন্দোলন সহ্য করতে হবে।

 

46

শুক্রবার থেকে বার্লিনে শুরু হয়েছে, খাদ্য ও কৃষি সংক্রান্ত উৎসব, আন্তর্জাতিক সবুজ সপ্তাহ উদযাপন শুরু হচ্ছে। গত প্রায় ১০০ বছর ধরে এই উৎসব হচ্ছে। সাম্প্রতিককালে বারবারই কৃষিক্ষেত্রের ভবিষ্যত এবং পরিবেশ নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই উৎসবে বহু প্রতিবাদ দেখা গিয়েছে। এইবার কৃষকরাও তাদের বিক্ষোভ প্রদর্শনের জন্য এই উৎসবকে বেছে নিয়েছেন।

56

বিখ্যাত ব্র্যান্ডেনবুর্গ গেটের সামনে একটি ট্রাক্টরের সঙ্গে লাগানো পোস্টারে লেখা রয়েছে - 'আমাদের ছাড়া আপনি ক্ষুধার্ত, নগ্ন এবং পরিমিত থাকবেন!'

66

সাম্প্রতিক বছরগুলিতে এই নিয়ে দ্বিতীয়বার ট্র্যাক্টর মিছিলে অবরুদ্ধ হল জার্মানির বিভিন্ন শহর। ২০১৯ সালের অক্টোবরেও পথে নেমেছিলেন কৃষকরা। সেইবারও প্রতিবাদ ছিল কৃষিক্ষেত্রে নাইট্রেট ব্যবহার সীমিত করা এবং প্রকৃতি সংরক্ষণের বিষয়ে সরকারি নীতির বিরুদ্ধে।

About the Author

AL
Amartya Lahiri
Latest Videos
Recommended Stories
Recommended image1
বাংলাদেশের রাষ্ট্রপতির পদ ছাড়লেন মহম্মদ সাহাবুদ্দিন, কারণ হিসেবে উল্লেখ এই বিষয়টা
Recommended image2
US Iran War: মধ্যপ্রাচ্যে শান্তি নেই, ইরানে সবচেয়ে ভয়াবহ হামলার হুমকি দিলেন ট্রাম্প
Recommended image3
Trump Tariffs: ভারতীয় পণ্যে আবার ১০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প, চিনের জন্য আরও বেশি
Recommended image4
লন্ডন বইমেলায় আজিজুল আম্বিয়ার ‘সময়, সমাজ ও রাষ্ট্রচিন্তা’ বইয়ের প্রকাশ, অনুষ্ঠানে চাঁদের হাট
Recommended image5
হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা? পদত্যাগ করতে পারেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved