MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • ভ্যাকসিনের মাঠে চিনকে গোল দিচ্ছে মোদীর 'প্রতিবেশি প্রথম' নীতি, টিকা গেল শ্রীলঙ্কা-বাহারিন

ভ্যাকসিনের মাঠে চিনকে গোল দিচ্ছে মোদীর 'প্রতিবেশি প্রথম' নীতি, টিকা গেল শ্রীলঙ্কা-বাহারিন

নরেন্দ্র মোদীর নীতি নেবারহুড ফার্স্ট বা প্রতিবেশি প্রথম। এই নীতিতেই চিনকে ভ্যাকসিনের মাঠে গোল দিচ্ছে ভারত। আগেই টিকা পেয়েছিল মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ, নেপাল এবং আফগানিস্তান। এদিন কোভিশিল্ড উড়ে গেল বাহরিন এবং শ্রীলঙ্কায়।

2 Min read
Author : Amartya Lahiri
| Updated : Jan 28 2021, 12:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

বৃহস্পতিবার ভারত থেকে মহামারি থেকে মুক্তির প্রাণভোমরা পৌঁছে গেল বাহরিন এবং শ্রীলঙ্কায়।

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তৈরি, কোভিশিল্ড-এর ১০,৮০০ ডোজ সরবরাহ করা হল বাহরিন-এ।

 

39

অন্যদিকে, শ্রীলঙ্কা পেল কোভিশিল্ডের ৫০,৪০০ ডোজ।

 

49

এদিন সকাল ৭টা বেজে ৫৫ মিনিটে মুম্বই বিমানেবন্দর থেকে একটি কার্গো অর্থাৎ মালবাহী বিমান, কোভিসিল্ড নিয়ে রওনা দেয় বাহারিনের রাজধানী মানামা-র উদ্দেশ্যে। দিন কয়েক আগেই শুধুমাত্র কোভিড থেকে যাদের প্রাণহানির আশঙ্কা রয়েছে তাদের জন্য কোভিশিল্ড টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছিল তারা।

 

59

কলম্বোতেও মুম্বই থেকে একটি কার্গো বিমানেই ভ্যাকসিন পাঠানো হয়েছে। কিছু সমস্যার জন্য বিমানটি ১৫ মিনিট দেরিতে ছাড়ে। সকাল ৯টায় রওনা হয় শ্রীলঙ্কার উদ্দেশ্যে।

 

69

গত ১৬ জানুয়ারি ভারতে করোনার টিকাকরণ অভিযান শুরু হয়েছিল। আর গত ২০ জানুয়ারি থেকে ভারত প্রতিবেশি দেশে ভ্যাকসিন পাঠানো শুরু করে। প্রথমেই ভ্যাকসিন গিয়েছিল ভুটান ও মালদ্বীপে। তারপর একে একে 'নেবারহুড ফার্স্ট' বা 'প্রতিবেশি আগে' নীতি মেনে ভারত সরকার নেপাল, মায়ানমার, আফগানিস্তান ও বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করেছে।

 

79

নরেন্দ্র মোদীর নীতি প্রতিবেশি প্রথম। আগেই বলেছিলেন ভ্যাকসিন যুদ্ধে প্রতিবেশিদের পাশে থাকবেন, সেই কথা রাখলেন তিনি। স্বাভাবিকভাবেই এতে করে দক্ষিণ-পূর্ব এশিয় অঞ্চলে, নির্ভরযোগ্য মিত্র হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেল ভারত।

 

89

বস্তুত, এই বিষয়ে চিনের সঙ্গে রীতিমত প্রতিযোগিতায় নেমেছে নয়াদিল্লি। গত ৬ জানুয়ারি বেজিং থেকে কোভিড ভ্যাকসিন সরবরাহের বিষয়ে এক ভিডিও কনফারেন্স-এর আয়োজন করা হয়েছিল। তাতে এই অঞ্চলের ৮টির মধ্যে ৬টি দেশ যোগ দিয়েছিল। তারপর থেকেই ততপরতা বাড়ে নয়াদিল্লির।

 

99

About the Author

AL
Amartya Lahiri
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
US Midterm Elections: মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের বিরাট বাজিমাত! উচ্ছ্বসিত বারাক ওবামা, কী জানালেন?
Recommended image2
US Midterm Elections: ব্যাকফুটে ট্রাম্প-রিপাবলিকানরা; মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার
Recommended image3
US Midterm Elections 2026: আমেরিকায় কেন হয় মিডটার্ম নির্বাচন? ভারতীয়দের ওপর এর প্রভাব কতটা?
Recommended image4
Now Playing
Colorado Flood: হড়পা বানের রেকর্ড তীব্রতা! খেলনার মতো ভেসে গেল বাড়ি, কলোরাডোয় ভয়াবহ বন্যা
Recommended image5
US Midterm Elections Results: আমেরিকার মধ্যবর্তী নির্বাচন! ডেমোক্র্যাটরা কংগ্রেসের দুই কক্ষেই জিতলে বেজায় সমস্যায় পড়বেন ট্রাম্প?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved