MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • এবার আমেরিকাকে হুঁশিয়ারি কিমের বোনের, বাইডেনকে বললেন ঘুমাতে চাইলে এই পদক্ষেপ নেবেন না

এবার আমেরিকাকে হুঁশিয়ারি কিমের বোনের, বাইডেনকে বললেন ঘুমাতে চাইলে এই পদক্ষেপ নেবেন না

মার্কিন রাষ্ট্র প্রধানের বদল হয়েছে। কিন্তু একই থেকে গেল উত্তর কোরিয়া। এবার কিম জং উন নয় তাঁর বোন প্রভাবশালী কিম ইয়ো জং সরাসরি নিশানা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। তিনি সরাসরি বলেন মার্কিন প্রেসিডেন্ট যদি ভালোভাবে ঘুমাতে চান তাহলে যেন এজাতীয় সিদ্ধান্ত না নেন।   

2 Min read
Author : Asianet News Bangla
Published : Mar 16 2021, 07:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

মার্কিন রাষ্ট্র প্রধানের বদল হয়েছে। কিন্তু একই থেকে গেল উত্তর কোরিয়া। এবার কিম জং উন নয় তাঁর বোন প্রভাবশালী কিম ইয়ো জং সরাসরি নিশানা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। তিনি সরাসরি বলেন মার্কিন প্রেসিডেন্ট যদি ভালোভাবে ঘুমাতে চান তাহলে যেন এজাতীয় সিদ্ধান্ত না নেন। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

মার্কিন যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ যে উত্তর কোরিয়া ভালোভাবে নেয়নি তা আবারও স্পষ্ট করে দিলেন কিম ইয়ো জং। অন্যদিকে গত এক সপ্তাহ ধরে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সামরিস মহড়া দিচ্ছে। যা নিয়ে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা আপত্তি জানিয়েছে। বলা হয়েছে তাদের দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

37

 সব মিলিয়ে উত্তর কোরিয়া প্রশাসন যে সন্তুষ্ট নয় তাই প্রকাশ করেছেন কিম জং উনের বোন। তিনি বলেছেন আগামী চার বছর যদি ভালো করে ঘুমাতে চান তবে শুরু থেকেই এমন পরিস্থিতি তৈরি না করাই ভালো যা আপনার ঘুম কেড়়ে নিতে পারে। 

47

পরমাণু চুক্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেই দ্বৈরথে গিয়েছিল উত্তর কোরিয়া। যদিও কিম জং উন ও ট্রাম্প সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য দুটি বৈঠকও করেছিলেন। কিন্তু তাতেই সমাধান হয়নি। তারপর মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাকিত নিষেধাজ্ঞা আরোপ করেছিল। 

57

 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও প্রত্যাক্ষান করেছিলেন কিম। তাঁর শপথ গ্রহণের আগেই নতুন সাবমেরিন চালিত একটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপন করে উত্তর কোরিয়া। যা মার্কিন আধিপত্যকে অস্বীকার করার বার্তা হিসেবেই দেওয়া হয়েছে। অন্যদিকে ২০১৯ সালে ট্রাম্প ও কিম আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে উত্তর ও দক্ষিণ দুই কোরিয়ার মধ্যে আবারই সম্পর্কের অবনতি হয়। 
 

67

ইয়ো জং তাঁর ভাই উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের একজন বিশ্বস্ত পরামর্শদাতা। গত বছর থেকেই তিনি উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁকে দেখা গেছে। অনেকেই তাঁকে কিমের উত্তরসূরি হিসেবেই বর্ণনা করেছেন। কিন্তু পিয়ংইয়ং এখনও সেই বিষয়ে কোনও কিছুই জানায়নি। 

77

সূত্রের খবর আমেরিকার ওপর চাপ তৈরি করতেই কিম ইয়ো জং-এর এই মন্তব্য। যা মার্কিন প্রতিনিধিদের জাপান ও দক্ষিণ কোরিয়া সফরের আগে প্রকাশ করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। 

About the Author

AN
Asianet News Bangla
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
মসজিদে এক কোমর জল, গাড়ি-বাড়ি ডুবল পুরোটাই, লিবিয়ার ভয়াবহ বন্যার ভিডিও ভাইরাল
Recommended image2
'সন্ত্রাসবাদী'! মহম্মদ ইউনূসকে ঘিরে নিউ ইয়র্ক বিমান বন্দরে বিক্ষোভ প্রবাসী বাংলাদেশীদের
Recommended image3
Now Playing
Iguazu Falls: ইগুয়াজু জলপ্রপাত পরিণত দৈতপ্রবাহে, মেসির দেশে ভয়বাহ কাণ্ড
Recommended image4
Spain Train Fire Video: স্পেনে চলন্ত হাইস্পিড ট্রেনে ভয়াবহ আগুন! 283 জন যাত্রীর যা হল
Recommended image5
Italy Highway Bridge Demolition: ৪০০ কোটি টাকার উড়ালপুল বিস্ফোরণে উড়িয়ে দিল প্রশসান, কিন্তু কেন!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved