MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • ২০২১ সালটা ২০২০-র থেকে থেকেও বেশি বিপজ্জনক এবং ধ্বংসাত্মক, কী বলছেন নস্ত্রাদামুস, দেখুন

২০২১ সালটা ২০২০-র থেকে থেকেও বেশি বিপজ্জনক এবং ধ্বংসাত্মক, কী বলছেন নস্ত্রাদামুস, দেখুন

২০২০-র থেকে খারাপ বছর আর হতে পারে না। সকলেই এই কথা বলে আশা করছেন, ২০২১ এলেই সব ঝঞ্ঝা কেটে যাবে। কিন্তু, সেই গুজড়ে বালি। অন্তত বিখ্য়াত ফরাসী দার্শনিক চিকিত্সক, ঔষধবিদ তথা ভবিষ্যৎবেত্তা মিশেল দে নস্ত্রাদামুস-এর ভবিষ্যৎবাণী কিন্তু অন্য কথা বলছে। 'লে প্রফেসিটি' নামক বিখ্যাত গ্রন্থে তিনি তাঁর ভবিষ্যৎবাণীগুলি শ্লোক বা অনুকবিতার আকারে লিখে গিয়েছিলেন। পাঁচ শতাব্দী আগে লেখা সেই গ্রন্থ বারবারই বিস্মিত করেছে বিশ্ববাসীকে। এখনও অবাক করে চলেছে। তাঁর মতে, ২০২১ সালটা কিন্তু, ২০২০-র থেকেও আরও বেশি বিপজ্জনক এবং ধ্বংসাত্মক হতে চলেছে। দেখে নেওয়া যাক, সামনের বছরের জন্য কী কী বলেছেন তিনি - 

2 Min read
Author : Amartya Lahiri
| Updated : Jan 15 2021, 12:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

রুশ জৈব অস্ত্র

মৃত্যুর পরও ফের জীবিত হয়ে শুধু খিদের অনুভুতি নিয়ে ঘুরে বেড়ানো একটি কাল্পনিক অবস্থাকে বলা হয় জম্বি।  নস্ত্রাদামুসের বই-এর বার্ষিক রাশিফল অংশে বলা হয়েছে, একজন রুশ বিজ্ঞানীর তৈরি করা জৈব অস্ত্রেই মানুষ জম্বি-তে পরিণত হবে, আর মানব সভ্যতা বিলুপ্ত হবে। এই ধ্বংসের শুরু হবে 'কয়েকজন অর্ধমৃত তরুণ'-এর থেকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

দুর্ভিক্ষ

এছাড়া তিনি বলেছেন, 'বিরাট সমস্যার মোকাবিলা করার পরও মানবসভ্যতা-কে অধিকতর জটিল সমস্যার জন্য প্রস্তুত থাকতে হবে'। এই সমস্য়াগুলি 'বৃষ্টিপাত, রক্ত, দুগ্ধ, দুর্ভিক্ষ, ইস্পাত ও মহামারি' থেকে আসতে পারে। এর থেকে অনেকেই মনে করছেন, মানব সভ্যতার সর্বনাশের শুরুটা হবে মহামারি, দুর্ভিক্ষ এবং ভূমিকম্প দিয়ে। মহামারি হয়ে গিয়েছে, তাই এবার দুর্ভিক্ষের পালা। বিশ্বব্যাপী মহামারির ফলে ২০২১ সালে খাদ্য নিরাপত্তা বিষয়ে সমস্যা হতে পারে বলে ইতিমধ্য়ে সতর্কও করেছে রাষ্ট্রসংঘ।

36

আরও জটিল রোগ

অনেকে আবার বলছেন, নস্ত্রাদামুস 'অধিকতর জটিল সমস্যা' বলতে পরের বছর করোনাভাইরাসের থেকে আরও ভয়ঙ্কর মহামারির রোগের প্রাদুর্ভাব সম্পর্কে সাবধান করেছেন।

46

গ্রহাণু সংঘর্ষ

নস্ত্রাদামুস লিখেছেন, এই বছর আকাশে আগুনের তৈরি 'আলোর ফুলকির দীর্ঘ পথ' দেখা যেতে পারে। অকেরে মতে এর অর্থ হল এই বছর কোনও বিশালাকার গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে। নাসা ইতিমধ্যেই বলেছে, পরের কয়েক বছরের মধ্যে বেশ কয়েকটি দৈত্যাকার গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হতে পারে।

56

ভূমিকম্প

এছাড়া, পশ্চিমের কোনও দেশে একটি ভয়াবহ ভূমিকম্প হবে বলেও ভবিষ্যৎবাণী করেছেন ফরাসী দার্শনিক। বিজ্ঞানীদের পূর্বাভাসের সঙ্গে মিলিয়ে মনে করা হচ্ছে এই জায়গাটি সম্ভবত আমেরিকার ক্যালিফোর্নিয়া।

66

নস্ত্রাদামুসের কথা ফেলে দেওয়ার নয়

বিশেষজ্ঞরা অনেক সময়ই নস্ত্রাদামুসের পূর্বাভাসগুলিকে অযৌক্তিক বলে উড়িয়ে দেন। সেইসঙ্গে এটাও ঠিক, যে তাঁর শ্লোকগুলি কখনই সরাসরি কোনও পূর্বাভাস দেয় না, সবই বলা থাকে শ্লোকের পঙক্তিগুলির মধ্যে অস্পষ্টভাবে। তবে, হিটলারের উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে হাল আমলের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইট টাওয়ারের পতন অবধি - ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তাঁর পূর্বাভাস কিন্তু বারবারই সত্যি প্রমাণিত হয়েছে।

About the Author

AL
Amartya Lahiri

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trump-Iran Deal: হঠাৎ কেন ভোলবদল ট্রাম্পের? হজের আগে ইরান হামলা থেকে পিছু হঠার নেপথ্যের কাহিনি
Recommended image2
এক ভিডিওতেই বেকায়দায় ইজরায়েল! রাষ্ট্রদূতদের ডেকে পাঠাল ১০ দেশ
Recommended image3
Rahul Vs Modi: মেলোনিকে মেলেডি উপহার মোদীর! ভাইরাল রিল নিয়ে একী বললেন রাহুল গান্ধী
Recommended image4
Hamza Burhan: 'ধুরন্ধর' অপারেশন, পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা খতম পাকিস্তানে
Recommended image5
'নিজেদের জনগণের উপরই বোমা ফেলে', রাষ্ট্র সংঘে পাকিস্তানকে তুলোধোনা ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved