Viral Dowry:যৌতুকের লড়াই। পছন্দের মেয়েকে বিয়ে করতে পণপ্রথার যুদ্ধে জিততে নগদ ৭০ লক্ষ টাকা (৭৭ হাজার মার্কিন ডলার), ২৯৭টি গরু ও পাঁচ কাটা জমির একাধিক প্লট দিলেন সাউথ সুদানের এক ব্যক্তি। শেষ পর্যন্ত তিনিই জিতলেন।

Viral Dowry:এক যৌতুকের লড়াই। পছন্দের মেয়েকে বিয়ে করতে পণপ্রথার যুদ্ধে জিততে নগদ ৭০ লক্ষ টাকা (৭৭ হাজার মার্কিন ডলার), ২৯৭টি গরু ও পাঁচ কাটা জমির একাধিক প্লট দিলেন সাউথ সুদানের এক ব্যক্তি। শেষ পর্যন্ত তিনিই জিতলেন। সেখানে বিয়ের যৌতূকের লড়াইয়ে দ্বিতীয় হওয়া ব্যক্তি ২৩ লক্ষ টাকা আর ১৫৮টি গরু দেওয়ার কথা বলেছিলেন। দক্ষিণ সুদানের দিনকা (Dinka) জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিবাহপ্রথাকে ঘিরে সম্প্রতি এক অভূতপূর্ব ঘটনা ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। কনের মূল্য বা 'ব্রাইড প্রাইস' নিয়ে দুই পক্ষের দীর্ঘ দর-কষাকষি শেষ পর্যন্ত রূপ নেয় একপ্রকার 'বিয়ের প্রতিযোগিতা'-য়। এই প্রতিযোগিতায় এখন ভাইরাল আফ্রিকার অনলাইন দুনিয়ায়। সংবাদ সূত্রে জানা যাচ্ছে, এই উচ্চপ্রোফাইল ঐতিহ্যবাহী বিয়ের প্রস্তুতি শুরু হয় গত বছর ডিসেম্বরে। দিনকা সংস্কৃতিতে কনের মূল্য শুধুমাত্র আর্থিক লেনদেন নয় এটি পরিবার ও গোত্রের সম্মান, সামাজিক মর্যাদা এবং পারস্পরিক জোটের প্রতীক। এখানে গরুই মূল সম্পদের মানদণ্ড।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কীভাবে পণপ্রথার লড়াইয়ে হলেন থন রিয়াক

শেষ পর্যন্ত যৌতকের লড়াইয়ে জয়ী হন থন চোল রিয়াক। আবাং সম্প্রদায়ের সমর্থনে তিনি কনের জন্য প্রস্তাব দেন ২৯৭টি গরু, নগদ প্রায় ৭৭ হাজার মার্কিন ডলার, একাধিক জমির প্লট, অন্যান্য সম্পদ এবং কনের পরিবারের দুই সদস্যের শিক্ষার সম্পূর্ণ খরচ বহনের প্রতিশ্রুতি। অপরদিকে প্রতিদ্বন্দ্বী পাত্র মাবিওর আবিট বিআর প্রস্তাব দিয়েছিলেন ১৫৮টি গরু, ১৬১টি ছাগল, কয়েকটি ভেড়া, দুটি গাড়ি, একটি শহুরে বাংলো, জুবায় সাতটি জমির প্লট এবং প্রায় ২৫ হাজার ডলার নগদ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই খবর

সব দিক বিচার করে শেষ পর্যন্ত থন চোল রিয়াকের প্রস্তাবেই সায় দেয় কনের পরিবার। প্রায় ১ ফেব্রুয়ারি ২০২৬ নাগাদ জাঁকজমকপূর্ণ ঐতিহ্যবাহী অনুষ্ঠানে সম্পন্ন হয় বিয়ে। এই বিয়ের ছবি ও ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স (টুইটার)-সহ বিভিন্ন আফ্রিকান সংবাদ ও লাইফস্টাইল পোর্টালে। নেটিজেনদের একাংশ একে ভালোবাসা ও সাংস্কৃতিক গর্বের বিরল নিদর্শন হিসেবে দেখলেও, অন্য অংশের প্রশ্ন—এভাবে কনের মূল্য ক্রমশ বাড়তে থাকলে ভবিষ্যতে তা কি সাধারণ পরিবারগুলোর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না? প্রসঙ্গত, দিনকা সমাজে ১০০টির বেশি গরু কনের মূল্য হিসেবে দেওয়া নতুন নয়, তবে এত বিপুল পশুসম্পদ, নগদ অর্থ ও জমিজমা মিলিয়ে এই বিয়ে ইতিমধ্যেই ব্যতিক্রমী নজির গড়েছে। এখনও পর্যন্ত আন্তর্জাতিক মূলধারার সংবাদমাধ্যমে বিষয়টি বিশেষভাবে জায়গা না পেলেও, আফ্রিকার অনলাইন দুনিয়ায় এটি এখন রীতিমতো আলোচনার কেন্দ্রে।