MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • বিয়ের আগে ৬ অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম, জানুন 'প্লে বয়' হার্দিকের কাহিনি

বিয়ের আগে ৬ অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম, জানুন 'প্লে বয়' হার্দিকের কাহিনি

বর্তমানে আইপিএল টি২০ খেলতে আরব আমিরশাহিতে ব্যস্ত রয়েছেন ভারতীয় তথা মম্বই ইন্ডিয়ান্স তারকা হার্দিক পান্ডিয়া। চলতি বছরেই সার্বিয়ান মডেল ও অভিনেত্রী নতাসা স্তানোকোভিচকে বিয়ে করছেন হার্দিক। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় হার্দিক। তার ফ্যানেরা ক্রিকেট মাঠের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও জানায় বিষয়ে খুবই আগ্রহী। চলুন আজ আপানাদের জানাবো বিয়ের আগে হার্দিকের 'লাভ লাইফ' সম্পর্কে।

3 Min read
Author : Sudip Paul
| Updated : Oct 05 2020, 02:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ভারতীয় ক্রিকেটের ইয়াংস্টারদের মধ্যে অন্যতম তারকা হার্দিক পান্ডিয়া। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে তার অনবদ্য পারফরমেন্সের জন্য ফ্যান ফলোয়ার্সও প্রচুর। আইপিএলে ২০১৫ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন হার্দিক। হার্দিকের হার্ড হিটিংয়ের জন্য তিনি সবথেকে বেশি বিখ্যাত। 
 

210

ব্যক্তিগত জীবনে তিনি সার্বিয়ান অভিনেত্রী নতাসা স্তানোকোভিচকে চলতি বছরে লকডাউন চলাকালীন ঘরোয়াভাবে বিয়ে করেন। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। স্ত্রী ও পুত্রের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় খুব শেয়ার করেন হার্দিক পান্ডিয়া।
 

310

তবে নতাসা স্তানোকোভিচ হার্দিকের জীবনে প্রথম মহিলা নয়। ইন্ডিয়ান ক্রিকেটারদের মধ্যে 'প্লে বয়' হিসেবেও নাম রয়েছে হার্দিক পান্ডিয়ার। বিয়ের শোনা যায় আগে ৬ জন বলিউড অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন হার্দিক। 
 

410

পরিনীতি চোপড়া
প্রথমে বলি অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে নাম জড়িয়েছিল হার্দিক পান্ডিয়ার। দুজনের একসঙ্গে সাইকেল চালানোর ছবি সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছিল। সেই পোস্টে পরিণীতি চোপড়া লিখেছিলেন,'লাভ ইস ইন দ্য এয়ার'।  পোস্টে দুজনের কমেন্ট সেই জল্পনা আরও উস্কে দেয়। যদিও দজনে পরে জানান তারা ডেটিং করছেন না। 

510

এশা গুপ্তা
এরপর বলিউডের আরও এক হট অভিনেত্রী এশা গুপ্তার সঙ্গে হার্দিকের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। জানা যায়, একটি পার্টিতে দুজনের  আলাপ হয়। তারপর থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একে অপরকে ডেটিং করছেন বলেও শোনা যায়। পরে সম্পর্কের কথা অস্বীকার করেন দুজন।

610

শিবানী ডান্ডেকর
অপ্রত্যাশিত হলেও, ফারহান আখতারের বান্ধবী শিবানী ডান্ডেকরের সঙ্গেও নাম জড়িয়েছিল হার্দিক পান্ডিয়ার। দুজনের সম্পর্ক নিয়ে প্রথম জল্পনা শুরু হয়, যখন হার্দিকের একটি ম্যাচ দেখে অভিনন্দন জানান বলি অভেনেত্রী। সেই পোস্টের রিপ্লাইতে ধন্যবাদ জানান হার্দিক। পাল্টা রিপ্লাইয়ে শিবানী লিখেছিলেন,'মুয়া বিস্ট মুড'। এরপরই দুজনের সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। যদিও পরে তারা জানিয়েছিলেন তার শুধু ভাল বন্ধু, এর বাইরে কিছু নয়। 

710

লিসা শর্মা
কিছু সময় পর কলকাতার বসবাসকারী আরও এক অভিনেত্রীর সঙ্গেও হার্দিক প্রেম করছে  বলে শোনা যায়। দুজনের একসঙ্গে  কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরই এই নিয়ে জল্পনা শুরু হয়।  দুজন মিষ্টি কমেন্টও করেন পোস্টে। যদিও পরে হার্দিক পান্ডিয়া জানিয়ে দেন, লিসা শর্মার সঙ্গে তার তেমন কোনও সম্পর্ক নেই। সে তার খেলাতেই মনোনিবেশ করতে চান।     
 

810

এলি অ্যাভ্রম
এরপর আরও এক অভিনেত্রী এলি অ্যাভ্রমের সঙ্গে হার্দিকের সম্পর্কের কথা শোনা যায়। দুজনকে বেশ কিছু জায়গায় একসঙ্গে দেখাও যায়। এমনকী ক্রুণাল পান্ডিয়ার বিয়েতেও অভিনেত্রীকে আমন্ত্রিত ছিল। পরে তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদের কথা জানা যায়।
 

910

উর্বশী রাউটেলা
এলির সঙ্গে ব্রেকআপের পর শোনা বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলার সঙ্গে ডেটিং করছেন হার্দিক পান্ডিয়া। দুজনের মধ্যে একটিতে পার্টিতে সাক্ষাতের পরই ঘনিষ্ঠতা বাড়ে বলে শোনা যায়। যদিও পরে হার্দিকের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন পরে নতাসার সঙ্গে হার্দিকের বাগদানের খবর প্রথম প্রকাশ্যে আসতে অভিনন্দনও জানিয়েছিলেন উর্বশী।

1010

তবে বর্তমানে স্ত্রী নতাসা স্তানোকোভিচ ও পুত্র সন্তানকে নিয়ে সুখে রয়েছেন হার্দিক। আইপিএল খেলতে গিয়েও স্ত্রী ও পুত্রের ছবি শেয়ার করে বুঝিয়েছেন কতটা মিস করছেন তাদের।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs WI T20 WC 2026: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে আসছে না কোনও পরিবর্তন? প্রথম একাদশ বদলের সম্ভাবনা কম
Recommended image2
ENG vs NZ T20: সুপার এইটের লড়াইতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারাল ইংল্যান্ড, সেমিতে হবে ধুন্ধুমার ক্রিকেট?
Recommended image3
Rinku Singh: শোকে পাথর হয়ে গিয়েছেন, বাবার শেষকৃত্য সম্পন্ন রিঙ্কু সিংয়ের
Recommended image4
IPL 2026 Schedule: বিধানসভা নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে IPL, কবে শুরু-ফাইনাল কবে?
Recommended image5
IND vs WI T20 WC 2026: কলকাতায় পৌঁছে গেলেন হার্দিকরা, পারদ চড়ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved