MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ৭ ম্যাচে ৫ হার, কোন পথে ঘুড়ে দাঁড়াবে কেকেআর জানালেন কোচ ও অধিনায়ক

৭ ম্যাচে ৫ হার, কোন পথে ঘুড়ে দাঁড়াবে কেকেআর জানালেন কোচ ও অধিনায়ক

হায়দরাবাদের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছিল কেকেআর। তারপর টানা ৪ হার।পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতলেও, দিল্লির বিরুদ্ধে ফের ৭ উইকেটে লজ্জার হার। ক্রমশ কঠিন হয়ে হচ্ছে কেকেআরের শেষ চারে ওঠার রাস্তা। তবে এখনও আশা ছাড়ছেন না কোচ ব্র্যান্ডন ম্যাকালাম ও অধিনায়ক ইয়ন মর্গ্যান। 

2 Min read
Author : Sudip Paul
Published : Apr 30 2021, 01:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

একের পর এক হতশ্রী পারফরমেন্স। বিপর্যস্ত কলকাতা নাইট রাইডার্স। দিল্লি বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারেনি নাইটরা। একতরফা ম্যাচে পৃথ্বি শ-য়ের ব্যাটিং তাণ্ডেবের কাছে হার স্বীকার করতে হয়েছে কেকেআরকে। 
 

28

হারের পর প্লেয়ারদের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন অধিনায়ক মর্গ্যান ও কোচ ম্যাকালাম। কিন্তু এখনও ঘুড়ে দাঁড়ানোর আশা ছাড়ছেন না কোচ ও অধিনায়ক। কোন পথে ঘুড়ে দাঁড়াবে দল তাও জানিয়ে দিলেন ম্যাকালাম-মর্গ্যান জুটি।

38

দিল্লির বিরুদ্ধে হারের পর অধিনায়ক ইয়ন মর্গ্যান বলেছেন,'আগামী দিনে আমি চাই দলের অভিজ্ঞ ক্রিকেটাররাও আরও দায়িত্ব নিক। নিজেদের খেলা আরও সৎ ভাবে বিচার করতে হবে আমাদের। না হলে, যারা পরিশ্রম করছে এবং মাঠে নেমে ভাল খেলছে তাদের উপর অবিচার করা হবে।' 
 

48

এছাড়াও মর্গ্যান বলেছেন,'আশা করা যায় আমরা দ্রুত ঘুরে দাঁড়াব। আমাদের দলে অনেক প্রতিভা রয়েছে। কিন্তু শুধু প্রতিভার উপর ভিত্তি করে বেশিদূর এগনো যায় না। মাঠে নেমে তার উদাহরণ দিতে হয়। আমরা সেই কাজটা এখনও পারিনি।'

58
দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন কেকেআর কোচ ব্র্য়ান্ডন ম্যাকালাম। আমরা যেভাবে চাইছে প্লেয়াররা সেভাবে পারফর্ম করতে পারছে না বলে সরাসরি জানিয়েছেন ম্যাকালাম। আগামি ম্যাচে ঘুড়ে দাঁড়াতে ও সাফল্য পাওয়ার জন্য দলে বেশ কিছু পরিবর্তনের কথা বলেছেন কেকেআর কোচ।
68
ম্যাকালামের কথায়,'যদি একজন মানুষকে পাল্টানো না যায়, তা হলে তাঁকে বদলে ফেলতে হবে। স্বভাবতই পরের ম্যাচে কিছু পরিবর্তন করতে হবে। কিছু নতুন প্লেয়ার দলে ঢুকবে। যারা চেষ্টা করবে রেজাল্ট দিতে।'
78
ফলে ম্যাকালামের কথা থেকে স্পষ্ট আগামি ম্যাচে দলে আসতে চলেছে এাকধিক পরিবর্তন। নতুন প্লেয়ারদের সুযোগ দিতে চলেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। লাগাতার সুযোগ পেয়ে ব্যর্থদের বসতে হবে বেঞ্চে।
88

এখন দেখার বিষয় এটাই দলে পরিবর্তন করে কি সাফল্যের মুখ দেখতে পাবে কলকাতা নাইট রাইডার্স। হাসি ফোটাতে কি পারবে হতাশ কেকেআর সমর্থকদের মুখে। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
টি-২০ বিশ্বকাপ ২০২৬: নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন? নেটে দীর্ঘ অনুশীলনে সঞ্জু স্যামসন
Recommended image2
India vs Pakistan: 'এশিয়া কাপে একপেশে ম্যাচ হয়নি,' ৩ বার হারের পরেও হুঙ্কার ফারহানের
Recommended image3
টি-২০ বিশ্বকাপ ২০২৬: বল ছুড়ছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক? বিতর্ক তুঙ্গে
Recommended image4
SA vs AFG T20 World Cup: চলতি বিশ্বকাপে প্রথম সুপার ওভারের লড়াইতে বাজিমাৎ করল দক্ষিণ আফ্রিকা, পরাজয় আফগানদের
Recommended image5
'ভারতীয় ক্রিকেটের প্রশংসা করেছি,' ব্যাট-ট্যাম্পারিং নিয়ে বিতর্কে সাফাই ভানুকা রাজাপক্ষের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved