MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ২০২১ আইপিএলে কেকেআরের আসল শক্তি কি, অবশেষে হল রহস্য ফাঁস

২০২১ আইপিএলে কেকেআরের আসল শক্তি কি, অবশেষে হল রহস্য ফাঁস

২০১৪ সালের পর আর ট্রফি আসেনি কেকেআরের ঘরে। কয়েকটি মরসুমে লড়াই করলেও, ব্যর্থতাই শেষমেশ সাঙ্গ হয়েছে। কিন্তু এবছর চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে ইয়ন মর্গ্যানের দল। এবার তার দলের প্রধান শক্তি কি তা প্রতিযোগিতা শুরুর আগেই জানিয়ে দিলেন কেকেআর অধিনায়ক।

2 Min read
Author : Sudip Paul
Published : Apr 01 2021, 07:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

কেকেআরের প্রধান স্পনসর হয়েছে অনলাইন গেমি সংস্থা এমপিএল। ২০২৩ পর্যন্ত হয়েছে চুক্তি। এই উপলক্ষ্যে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে কেকেআরের আসল শক্তির রহস্য ফাঁস করলেন অধিনায়ক ইয়ন মর্গ্যান।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

মর্গ্যান বলেন, নিঃসন্দেহে বলা যায় গত বারের তুলনায় কলকাতা নাইট রাইডার্স  কর্তৃপক্ষ এবার আরও বেশি শক্তিশালী দল গড়েছে । নিলামে যাদের নেওয়া হয়েছে সবাই খুব প্রতিভাবান।

310

এছাড়া ও মর্গ্যান বলেন, আইপিএল বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট। সবাই জানে আইপিএল ঠিক কতটা কম্পিটিটিভ। বহু বার দেখা গিয়েছে চোট সমস্যায় ভুগেছে অনেক দল। গতবারই এই সমস্যার সম্মুখীন হয়েছিল কেকেআর।

410

এছাড়াও বলেন, লম্বা টুর্নামেন্ট ক্রিকেটার চোট পেতেই পারে। তাই সব সময় চেষ্টা করা উচিত যাতে স্কোয়াড ডেপথ ঠিকঠাক থাকে। সে দিক থেকে আমি সন্তুষ্ট। আমাদের অনেক ক্রিকেটার আছে যারা সাবলীলভাবে ব্যাটিং আর বোলিং করতে পারে।
 

510

এরপরই দলের আসল শক্তির কথা জানান কেকেআর অধিনায়ক। বলেন, আমাদের দলের আসল শক্তি কী জানেন? মিডল অর্ডার। মিডল অর্ডারের প্রতিটা ব্যাটসম্যানই বিশ্বমানের। তার উপর মিডল অর্ডারের সবাই যে কোনও স্লটে ব্যাট করতে পারে। 
 

610

মিডল অর্ডার এতটাই শক্তিশালী যে বিপক্ষ দলগুলিকে প্রকারন্তরে হুঁশিয়ারী দিয়ে রেখেছেন মর্গ্যান। বলেছেন,'কেকেআরের মিডল অর্ডার যদি ছন্দে থাকে অনেক দলই সমস্যায় পড়বে। শুধু কাকে কোন স্লটে খেলানো যায় সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।'
 

710

কেকেআরের স্পিন অ্যাটাক যে এবার অন্যতম শক্তিশালী সেই কথাও বলেছেন মর্গ্যান। হরভজন সিং, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, শাকিব আল হাসানদের মতো তারকা স্পিনাররা রয়েছে দলে। কেকেআরের স্পিন বিভাগকে আইপিএলের অন্যতম সেরা বলে আখ্যা দিয়েছেন মর্গ্যান।

810

হরভজনের বাড়তি প্রশংসা করে মর্গ্যান বলেছেন,'হরভজন সিং-এর মতো স্পিনার যোগ দেওয়ায় আমরা আরও বেশি শক্তিশালী। চিপকের মতো মাঠে আমাদের খেলতে হবে যেখানে বলটা খুব টার্ন করে। ফলে এমন কন্ডিশনে স্পিনারদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ হবে।'
 

910

এছাড়া দলের দুই তরু ক্রিকেটার ব্যাটসম্যান শুভমান গিল ও পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। জাতীয় দলের হয়ে তাদের অনবদ্য পারফরমেন্স আইপিএলেও কাজে দেবে বলে জানিয়েছেন কেকেআর অধিনায়ক।
 

1010

নিজের চোট নিয়ে মর্গ্যান বলেছেন, কয়েক দিনের মধ্যেই সেলাই কাটবে। তারপরই নেটে ব্যাটিং শুরু করব। সব মিলিয়ে আইপিএল শুরুর আগে যথেষ্ট আত্মবিশ্বাসী নাইট সেনাপতি।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026 Playoffs: আইপিএল ২০২৬ প্লে-অফে ৪ দল নিশ্চিত, দেখে নিন সূচি
Recommended image2
MI vs RR: কপাল পুড়ল কেকেআর-এর, মুম্বইকে হারিয়ে আইপিএল প্লে-অফে রাজস্থান
Recommended image3
KKR vs DC: জিততেই হবে নাইটদের! ইডেনে হাইভোল্টেজ ম্যাচে অভিনব লেজার শো, সম্ভাব্য প্রথম একাদশ
Recommended image4
Rishabh Pant: আইপিএল-এ সবার শেষে লখনউ সুপার জায়ান্টস, নেতৃত্ব হারাবেন ঋষভ পন্থ?
Recommended image5
Ram Charan-Jasprit Bumrah: 'জসপ্রীত বুমরা ফুটবলার!' এ কী বলে বসলেন রাম চরণ, ভাইরাল ভিডিও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved