MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের শুধু শক্তি নয়, রয়েছে একাধিক দুর্বলতা, জেনে নিন বিস্তারিত

রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের শুধু শক্তি নয়, রয়েছে একাধিক দুর্বলতা, জেনে নিন বিস্তারিত

৫ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের পর টানা দুবার ২০১৯ ও ২০২০ সালে ট্রফি জিতেছে রোহিত শর্মার দল। ফলে শুধু ষষ্ঠবার ট্রফি জয় নয়, আইপিএলের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করাও লক্ষ্য মুম্বই ইন্ডিয়ান্সের। দলগত শক্তির বিচারে এবারও রোহিত ব্রিগেডকে আইপিএল জয়ের ফেভারিট বেছেছে ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে শক্তির পাশাপাশি একাধিক দুর্বলতাও রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। জেনে নিন মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি ও দুর্বলতা।

2 Min read
Author : Sudip Paul
Published : Apr 09 2021, 11:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

মুম্বই ইন্ডিয়ান্সের শক্তিঃ
মুম্বইয়ের শক্তির মধ্যে সবার আগে বলতে হয় ওপেনিং জুটিতে রোহিত ও কুইন্টন ডি'ককের জুটি বরাবর তাদের সবচেয়ে বড় শক্তি। পাওয়ার প্লে'তে দুজনেই বিধ্বংসী ব্যাট করতে সক্ষম। এছাড়া পরিবর্ত ওপেনার হিসেবে রয়েছে ক্রিস লিন। ঝড়ো ব্য়াটিং করতে সক্ষম তিনিও।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

মুম্বই ইন্ডিয়ান্সের শক্তিঃ
মিডল অর্ডারে তাদের স্কোয়াডে রয়েছেন ঈশান কিষাণ এবং সূর্যকুমার যাদবের মতো দুই তারকা। জাতীয় দলের হয়ে অভিষেকেও নজর অনবদ্য পারফরম্ করেছেন তারা। এবারও মুম্বই দলকে ভরসা দিতে প্রস্তুত ঈশান-সূর্য জুটি।
 

38

মুম্বই ইন্ডিয়ান্সের শক্তিঃ
এছাড়া দলের লোয়ার মিডল অর্ডারে কায়রন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া হার্ড হিটিং যে কোনও বিপক্ষের রাতের ঘুম কেড়ে নিতে সক্ষম। সঙ্গে ক্রুণাল পান্ডিয়াও ঝোড়ো ব্য়াটিং করতে পারেন।
 

48

মুম্বই ইন্ডিয়ান্সের শক্তিঃ
ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিং বিভাগ মুম্বই দলের বড় শক্তি।  স্পিন বিভাগে রয়েছে ক্রুণাল পান্ডিয়া ও রাহুল চাহার জুটি। তাছাড়া রয়েছেন বুমরাহ, ট্রেন্ট বোল্টের মতো বিশ্বের দুই সেরা পেসার। আইপিএলে বুমরাহের ইকোনমি রেট ৬.৭৩, বোল্টের ৭.৯৭ রান প্রতি ওভার।
 

58

মুম্বই ইন্ডিয়ান্সের দুর্বলতাঃ
মুম্বই ইন্ডিয়ান্সে দলের অন্যতম দুর্বলতা হল বোলিং বিভাগের ব্যাকআপের অভাব। কারণ বুমরা-বোল্ট যদি কোনও কারণে না খেলতে পারে তাহলে সেই জায়গায় তাদের জায়গা পূরণ করার মত স্ট্রেন্থ নেই।
 

68

মুম্বই ইন্ডিয়ান্সের দুর্বলতাঃ
স্পিন বিভাগে একই অবস্থা মুম্বই ইন্ডিয়ান্সের। ক্রুণাল পান্ডিয়া ও রাহুল চাহারের পর অপশন  জয়ন্ত যাদব এবং অনুকূল রায়ের মত অনভিজ্ঞ বোলার। তবে এবার পীযুষ চাওলাকে দলে নেওয়া হয়েছে। তবে নিজের সেরা ফর্মে নেই পীযুষও। গতবারও সিএসকের হয়ে নজর কাড়তে ব্যর্থ হয়েছেন তিনি।
 

78

মুম্বই ইন্ডিয়ান্সের দুর্বলতাঃ
চোট সারিয়ে ফেরা হার্দিকের ওয়ার্কলোড ম্যানেজ করাও অধিনায়কের কাছে বড় চ্যালেঞ্জ থাকবে। তাঁকে দিয়ে ঠিক কত ওভার বল করানো হবে বা আদৌ হবে কিনা সেই সিদ্ধান্তও গুরুত্বপূর্ণ হতে পারে।

88

মুম্বই ইন্ডিয়ান্সের দুর্বলতাঃ
ব্যাটিং বিভাগে সেভাবে কোনও দুর্বলতা না থাকলেও, মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিক মাত্রায় রোহিত শর্মা নির্ভরতা সমস্যার কারণ হতে পারে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। 
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bangladesh Cricket: অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস! টাইগারদের ফোন করে কী বললেন প্রধানমন্ত্রী তারিক রহমান?
Recommended image2
IND vs SL Test Series: পাডিক্কালের দুরন্ত ইনিংসে ইতি! দ্বিতীয় দিনে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করল শ্রীলঙ্কা, তবে রানের পাহাড়
Recommended image3
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়, ঐতিহাসিক সাফল্য বাংলাদেশের
Recommended image4
2027 ODI World Cup: মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা! আগের সূচি বদলে ক্রিকেট বিশ্বকাপ এই দিনে শুরু হতে পারে
Recommended image5
KL Rahul Injury: মারাত্মক ক্র্যাম্পে কাবু, ৭৭ রানে মাঠ ছাড়লেন রাহুল! ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved