MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদ দল, কোন কোন প্লেয়ার হতে পারে কেকেআরের পথের কাঁটা

শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদ দল, কোন কোন প্লেয়ার হতে পারে কেকেআরের পথের কাঁটা

আরসিবির বিরুদ্ধে হেরে আজ কেকেআরের বিরুদ্ধে মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে জয়ের মুখ থেকে পরাজয় শিকার করতে হয়েছিল শুধু মাত্র মিডল অর্ডারের ব্যর্থতার জন্য। তাই কেকেআরকে হারিয়ে জয়ে ফিরতে মরিয়া ডেভিড ওয়ার্নারের দল। প্রথম ম্য়াচ হারলেও, যথেষ্ট শক্তিশালী হায়দরাবাদের দল। ফলে চলুন দেখা যাক কেকেআর জয়ে কাঁটা হয়ে উঠতে পারে সানরাইজারর্সের কোন কোন তারকা।

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 26 2020, 02:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ডেভিড ওয়ার্নার
সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার জয়ে ফেরার জন্য বদ্ধপরিকর। প্রথম ম্য়াচে মাত্র ৬ রান করেছিলেন। তাই রানে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন ওয়ার্নার। ওয়ার্নার একাই বিপক্ষের বোলিং লাইনআপকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে একথা সকলের জানা। তাই ওয়ার্নারকে নিয়ে সতর্ক থাকতে হবে কেকেআরকে।
 

26

জনি বেয়ারস্টো
প্রথম ম্য়াচে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন জনি বেয়ারস্টো। দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু জয় আসেনি। তাই দ্বিতীয় ম্য়াচেও নিজের ফর্ম ধরে রাখতে চাইছেন বেয়ারস্টো। ফলে ব্রিটিশ তারকার জন্য পরিকল্পনা তৈরি রাখতে হবে নাইটদের।
 

36

মণীশ পাণ্ডে
প্রথম ম্য়াচে আরসিবির বিরুদ্ধে ৩৪ রানের ইনিংস খেলে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘদিন কেকেআরে খেলার ফলে জানেন দলের কমজুড়ি। ব্য়াট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠার ক্ষমতা রয়েছে মণীশের। তাই কেকেআরের পথে বাঁধা হতে পারে পান্ডেজি।
 

46

মহম্মদ নবি
আজকে সানরাইজার্স টিমে সুযোগ পেতে পারেন আফগান তারকা মহম্মদ নবি। বিধ্বংসী ব্য়াট ও  দুরন্ত বোলিং দুই দিকেই সমান পারদর্শী তিনি। ফলে নবি খেললে তার জন্য পরিকল্পনা তৈরি রাখতেই হবে ডিকে-কে।
 

56

রশিদ খান
প্রথম ম্য়াচে আরসিবির বিরুদ্ধে ৪ ওভারে ৩১ রান দিয়ে একটিও উইকেট পাননি হায়দরাবাদ বোলিং অ্যাটাকের সেরা অস্ত্র রশিদ খান। ফলে কেকেআরের বিরুদ্ধে জ্বলে  উঠতে চাইছেন তিনিও। 
 

66

ভুবনেশ্বর কুমার
প্রথম ম্যাচে ৪ ওভারে ২৫ রান দিয়ে আঁটোসাটো বোলিং করলেও, উইকেট পাননি আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা বোলার ভুবনেশ্বর কুমার। তাই কেকেআরের বিরুদ্ধে নিজের সেরাটা দেওয়ার জন্য মরিয়া তিনি।

 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
GT vs KKR: গুজরাট টাইটানসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং কলকাতা নাইট রাইডার্সের
Recommended image2
CSK RCB Dj Complaint: 'ধোসা-ইডলি' গান বাজিয়ে বিপাকে বেঙ্গালুরু, BCCI-এর কাছে নালিশ জানাল সিএসকে
Recommended image3
Virat Kohli: সোশ্যাল মিডিয়ায় ফের এক সুন্দরীর ছবিতে 'লাইক', চর্চায় বিরাট কোহলি
Recommended image4
India vs Ireland Series: আয়ারল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার ঘরে নতুন ক্যাপ্টেন এবং ওপেনার? আইপিএল এফেক্ট
Recommended image5
Rohit Sharma News: আইপিএল থেকে ছিটকে গেলেন রোহিত? ফিট হতে আরও সময়ের প্রয়োজন, জানালেন হার্দিক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved