MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
EPFO Wage Ceiling
Kolkata Weather Update
HAL Tejas Handover
Cyclone Arnab Update
Mamata Banerjee New Party Name & Symbol
Ajker Rashifal
Annapurna Yojana
Samsung Galaxy A08
IRCTC Train Cancel
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
What is APAAR ID Card?
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • দুই দলে একাধিক ম্যাচ উইনার, জেনে নিন আজ কারা বদলে দিতে পারে আরসিবি বনাম মুম্বই ম্যাচের ভাগ্য

দুই দলে একাধিক ম্যাচ উইনার, জেনে নিন আজ কারা বদলে দিতে পারে আরসিবি বনাম মুম্বই ম্যাচের ভাগ্য

আজ আইপিএলে বিরাট কোহলি বনাম রোহিত শর্মা দ্বৈরথ দেখার অপেক্ষায় প্রহর গুনছে ক্রিকেট বিশ্ব। শেষ ম্যাচ হারলেও জয়ে ফিরতে মরিয়া আসিবি। অপরদিকে, কেকেআরের বিরুদ্ধে জয়ে ফেরার পর আত্মবিশ্বাসী মুম্বই ইন্ডিয়ান্স। তবে বিরাটের দলকে হালকাভাবে নিতে নারাজ হিটম্যান। আজকে মেগা ম্যাচেও দুই দলের একাধিক তারকার উপর থাকবে নজর। যারা ঘুড়িয়ে দিতে পারে ম্য়াচের মোড়।  

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 28 2020, 04:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

রোহিত শর্মা
প্রথম ম্যাচে রান না পেলেও, কেকেআরের বিরুদ্ধে রানে ফিরেছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। খেলেছিলেন ৫৪ বলে ৮০ রানে বিধ্বংসী ইনিংস। তাই আরসিবির বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখতে চাইবেন হিটম্যান। রোহিতের চওড়া ব্যাটের দিকে তাকিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরাও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

কুইন্টন ডিকক
মু্বই দলের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা। কিন্তু শেষ দুই ম্যাচে আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি প্রোটিয়া তারকা। তাই আজকের ম্যাতে রানে ফিরতে চাইবেন ডিকক। তার ফর্মে ফেরার অপেক্ষায় রয়েছে টিম ম্যানেজমেন্টও।
 

310

সূর্যকুমার যাদব
মুম্বই দলের মিডল অর্ডারের ভরসা। ফর্মেও রয়েছেন তিনি। গত ম্যাচেও করেছেন ৪৭ রান। কিন্তু এখনও বড় রান আসেনি সুর্যকুমার যাদবের ব্যাট থেকে। তাই আজকের ম্যাচে বড় রান করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। 

410

জসপ্রীত বুমরা
প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে পারফর্ম করতে না পারলেও, কেকেআরের বিরুদ্ধে ফর্মে ফিরেছেন বুমরা গুরুত্বপূর্ণ সময়ে রাসেলকে আউট করে নিশ্চিত করেছিলেন দলে জয়। দুটি উইকেট পেয়েছিলেন তিনি। আজকের ম্য়াচে রোহিত শর্নার বোলিং অ্যাটাকের অন্যতম সেরা শক্তির নাম বুমরা।
 

510

ট্রেন্ট বোল্ট
প্রথম ম্যাচ থেকেই আগুন ঝড়াচ্ছেন কিউি তারকা পেসার ট্রেন্ট বোল্ট। শেষ ম্যাচেও দুই উইকেট পেয়েছিলেন তিনি। আজকের ম্যাচেও আরসিবির শক্তিশালী ব্যাটিং লাইনআপ ভাঙতে বাড়তি দায়িত্ব নিতেই হবে বোল্টকে।
 

610

বিরাট কোহলি
আইপিএলের দুটি ম্যাচ হেয় গেলেও, এখনও রান নেই বিরাট কোহলির ব্যাটে। সমালোচনার মুখেও পড়তে হচ্ছে তাকে। আজ মুম্বইয়ের বিরুদ্ধে জ্বলে উঠকে মরিয়া হয়ে রয়েছেন বিরাট। বিরাটের রানে ফেরার অপেক্ষায় রয়েছেন সকলেই।
 

710

এবি ডিভিলিয়ার্স
আরসিবি দলের অন্যতম সেরা ম্যাচ উইনার তিনি। প্রথম ম্যাচ থেকে ফর্মেও রয়েছেন তিনি। প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন এবিডি। দ্বিতীয় ম্যাচে ভাল শুরু করেও ২৮ রানে আউট হন তিনি। আজকের ম্যাচে আরসিবিকে জয়ে ফিরতে হলে চলতেই হবে মিস্টার ৩৬০ ডিগ্রির ব্যাট।
 

810

অ্যারন ফিঞ্চ
আরসিবির ওপেনিংয়ের সেরা ভরসা। ফিঞ্চ প্রথম ও দ্বিতীয় ম্য়াচে ফর্মে থাকার ইঙ্গিত দিলেও বড় রান করতে ব্যর্থ হন। তৃতীয় ম্যাচের ফিঞ্চের ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় রয়েছেন আরসিবি টিম ম্যানেজমেন্ট ও সমর্থকরা।

910

যুজবেন্দ্র চাহল
আরসিবির বোলিং অ্যটাকের সবথেকে সেরা অস্ত্রের নাম যুজবেন্দ্র চাহল। প্রথম ম্যাচ থেকেই ফর্মে রয়েছেন তিনি। তৃতীয় ম্যাচে আরসিবিকে জয়ে ফিরতে হলে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যুজবেন্দ্র চাহলের ৪ ওভার।
 

1010

নবদীপ সাইনি
এই ইয়াং পেস বোলারের দিকেও নজর রয়েছে  সকলের। প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়ে নজর কারলেও, দ্বিতীয় ম্যাচে উইকেট পাননি তিনি। দলের অন্যান্য পেস বোলাররা ফর্মে না থাকায় বাড়তি নজর থাকছে নবদীপ সাইনির উপর।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
India Vs West Indies: "পুরোই চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত", দল নির্বাচন নিয়ে ক্ষুব্ধ হনুমা বিহারী
Recommended image2
India vs Afghanistan T20 Series: তৃতীয় ম্যাচেও জয়! আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করল ভারত
Recommended image3
Abhishek Sharma Fastest Century: মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে হ্যালান্ডের স্টাইলে সেলিব্রেশন করলেন অভিষেক শর্মা
Recommended image4
Abhishek Sharma 30 Balls Century: ৩০ বলে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড অভিষেক শর্মার
Recommended image5
Indian Cricket Team: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে রোহিত! এশিয়ান গেমসের স্কোয়াডও ঘোষণা করল বিসিসিআই
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved