MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • দিল্লি বনাম হায়দরাবাদ ম্যাচে কোন তারকারা হতে পারেন গেম চেঞ্জার, জেনে নিন এক নজরে

দিল্লি বনাম হায়দরাবাদ ম্যাচে কোন তারকারা হতে পারেন গেম চেঞ্জার, জেনে নিন এক নজরে

আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। দ্বিতীয় লেগের এই ম্যাচ জিততে মরিয়া হয়ে রয়েছে দুই দল। দুই দলেই রয়েছে একাধিক তারকা প্লেয়ার। যারা ফর্মে থাকলে একাই তার দলকে জয় এনে দিতে সক্ষম। তো চলুন দেখা যাক আজ দিল্লি বনাম হায়দরাবাদ ম্যাচে কোন কোন প্লেয়ার হয়ে উঠতে পারে তারকা। কাদের পারফরমেন্সের উপর ভরসা রেখে প্রিয় দলের জয়ের স্বপ্ন দেখছেন সমর্থকরা।  

2 Min read
Author : Sudip Paul
Published : Oct 27 2020, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

শিখর ধওয়ান-
সিএসকে ও পঞ্জাবের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন শিখর ধওয়ান। কিন্তু শেষ ম্যাচে কেকেআরের ম্যাচে ব্যাট রান পাননি গব্বর। আজ সানরাইজার্সের বিরুদ্ধে ফের বড় রান করতে মরিয়া হয়ে উঠেছেন শিখর ধওয়ান।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

শ্রেয়স আইয়র-
শুধু অধিনায়কত্বের দায়িত্ব সামলানোই নয়, ব্যাট হাতেও দুরন্ত ছন্দে রয়েছে শ্রেয়স আইয়র। দিল্লি দলের মিডল অর্ডারে সেরা ভরসা তিনি। কেকেআরের বিরুদ্ধেও খেলেছিলেন ৪৭ রানের ইনিংস। সানরাইজার্সের বিরুদ্ধেও বড় রান করার অপেক্ষায় রয়েছেন শ্রেয়স। 
 

310

মার্কাস স্টয়নিস-
এবারের আইপিএলে দিল্লি দলের সেরা অলরাউন্ডার হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মার্কাস স্টয়নিস। ব্যাট হাতে বিদ্ধংসী ইনিংস খেলার পাশাপাশি বল হাতে দরকারের সময় দলকে এনে দিয়েছেন উইকেট। তাই আজকের ম্য়াচে স্টয়নিস ম্য়াজিকের অপেক্ষায় দিল্লি ভক্তরা। 
 

410

রবিচন্দ্রন অশ্বিন-
দিল্লি দলের স্পিন অ্যাটাককে নেতৃত্ব দিচ্ছেন রবিচন্দ্র অশ্বিন। তার ভেলকির কাছে মুশকিলে পড়ছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যান। আজ সানরাইজার্সের বিরুদ্ধে ভাল কিছু করতে মরিয়া অশ্বিন।
 

510

কাগিসো রাবাডা-
দিল্লি দলের পেস অ্যাটাকের শুধু সেরা অস্ত্র নয়, এবারেরআইপিএলের অন্যতম সেরা বোলার হয়ে উঠেছেন প্রোটিয়া তারকা কাগিসো রাবাডা। হায়দরাবাদের বিরুদ্ধে আরও একবার জ্বলে উঠতে মরিয়া রাবাডা।

610

ডেভিড ওয়ার্নার-
অধিনায়ক হিসেবে এবারের আইপিএলটা মোটেই ভালো যাচ্ছে না ডেভিড ওয়ার্নারের। সানরাইজার্সের খারাপ পারফরমেন্স নিয়ে চিন্তিত রয়েছেন তিনি। প্রথম কয়েকটি ম্যাচে রান না পেলেও, শেষ বেশ কয়েকটি ম্যাচে রানে ফিরেছেন ওয়ার্নার। পঞ্জাবের বিরুদ্ধেও ৩৫ রানের ইনিংস খেলেছেন তিনি। আজ দিল্লির বিরুদ্ধে বড় রান করতে মরিয়া রয়েছেন সানরাইজার্স অধিনায়ক।
 

 

710

জনি বেয়ারস্টো-
এবারের আইপিএলে ভাল ফর্মে রয়েছেন জনি বেয়ারস্টো। বেশিরভাগেই ম্য়াচেই রান করেছেন তিনি। তবে কিছুটা ধারাবাহিতকতার অভাব রয়েছে। শেষ ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে ১৯ রান করেছিলেন তিনি। আজ বেয়ারস্টোর ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় সানরাইজার্স ভক্তরা। 
 

810

মণীশ পাণ্ডে-
সানরাইজার্স হায়দরাবাদ দলে ডেভিড ওয়ার্নারের পরই সবথেকে বেশি টাকা পান মণীশ পাণ্ডে। কিন্তু এবারের আইপিওএলে নিজের সেরা ফর্মে নেই তিনি।মাঝে রাজস্থানের বিরুদ্ধে ৮৩ রানের অনবদ্য ইনিংস খেললেও পঞ্জাবের বিরুদ্ধে করেছেন মাত্র ১৫ রান। আজ পান্ডেজির ব্যাট বড় রান দেখার অপেক্ষায় সানরাইজার্স সমর্থকরা। 
 

910

রাশিদ খান-
সানরাইজার্স হায়দরাবাদ দলের বোলিং লাইনআপে সেরা ম্য়াচ উইনার রাশিদ খান। এবারের আইপিএলেও দুরন্ত বোলিং করছেন তিনি। আজ দিল্লির বিরুদ্ধে রাশিদ খানের স্পিনের ভেলকির উপরই ভরসা রাখছেন সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট।
 

1010

জেসন হোল্ডার-
শেষ ২ ম্যাচে ৫ উইকেট নিয়ে নজর কেড়েছেন ক্যারেবিয়ান তারকা জেসন হোল্ডার। ব্যাট হাতেও রান করতে সক্ষম তিনি। তাই আজ দিল্লির বিরুদ্ধে জেসন হোল্ডারের উপর বাড়তি ভরসা রাখছে সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
BCCI: খেতাব ধরে রাখাই লক্ষ্য, অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপের দল ঘোষণা ভারতের
Recommended image2
Rohit Sharma: 'খারাপ সময়ে দলকে দিশা দেখাতে তৈরি,' মুম্বইয়ের নেতৃত্বে ফিরে বার্তা রোহিতের
Recommended image3
New Zealand vs India: পার্টনারশিপ গড়তে না পারার জন্যই চাপে ভারত, বলছেন সাইরাজ বাহুতুলে
Recommended image4
Akash Deep: নিউজিল্যান্ডের মাটিতে ৫ উইকেট নিয়ে এলিট লিস্টে পেসার আকাশ দীপ, নয়া মাইলস্টোন
Recommended image5
IND vs NZ 2nd Test: ক্রাইস্টাচার্চে ক্রাইসিস, গিলদের ব্যর্থতায় ফলো-অনের মুখে টিম ইন্ডিয়া
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved