MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • দিল্লি-হায়দরাবাদের ফাইনালে ওঠার লড়াই, আজকের ম্যাচে কারা হতে পারেন গেম চেঞ্জার

দিল্লি-হায়দরাবাদের ফাইনালে ওঠার লড়াই, আজকের ম্যাচে কারা হতে পারেন গেম চেঞ্জার

আজ আইপিএল ২০২০-র প্লে অফ রাউন্ডের শেষ ম্যাচ। ফাইনালে ওঠার লড়াইতে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। দু দলেই রয়েছে একাধিক স্টার প্লেয়ার। যারা নিজেদের দিনে একাই ম্যাচের ভাগ্য নির্ধারন করে দিতে পারে। চলুন দেখা যাক আজকের ম্যাচে কোন কোন ক্রিকেটার হতে পারেন গেম চেঞ্জার। 

2 Min read
Author : Sudip Paul
Published : Nov 08 2020, 01:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ডেভিড ওয়ার্নার-
অধিনায়ক ও ব্যাটসম্যান দুই ক্ষেত্রেই এবার আইপিএলে প্রথম দিকে ডেভিড ওয়ার্নারের পারফরমেন্স গ্রাফ ওঠা নামে করেছে। তবে শেষের দিকে দুরন্ত অধিনায়কত্ব করেছেন সানরাইজার্স অধিনায়ক। ব্যাট হাতেও ছন্দে ফিরেছেন তিনি। আজ ডু অর ডাই ম্যাচে দিল্লির বিরুদ্ধে দলকে জেতানোর পাশাপাশি বড় রান করতে মরিয়া ওয়ার্নার।
 

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

মণীশ পাণ্ডে-
সানরাইজার্স হায়দরাবাদ দলে ডেভিড ওয়ার্নারের পরই সবথেকে বেশি টাকা পান মণীশ পাণ্ডে। কিছু ম্যাচে রান করলেও, এবারের আইপিওএলে নিজের সেরা ফর্মে নেই তিনি। আজ পান্ডেজির ব্যাট বড় রান দেখার অপেক্ষায় সানরাইজার্স সমর্থকরা। 
 

310

কেন উইলিয়ামসন-
সানরাইজার্স ব্যাটিং লাইনআপের মিডল অর্ডারের অন্যতম ভরসা কিউই তারকা কেন উইলিয়ামসন। ছন্দেও রয়েছেন তিনি। শেষ ম্য়াচে আরসিবির বিরুদ্ধে ম্যাচ উইনিং ৫০ রান করেছেন তিনি। দিল্লির বিরুদ্ধেও নিজের সেরাটা উজার করে দিতে চাইছেন উইলিয়ামসন।

410

রাশিদ খান-
সানরাইজার্স হায়দরাবাদ দলের বোলিং লাইনআপে সেরা ম্য়াচ উইনার রাশিদ খান। এবারের আইপিএলেও দুরন্ত বোলিং করছেন তিনি। আজ দিল্লির বিরুদ্ধে রাশিদ খানের স্পিনের ভেলকির উপরই ভরসা রাখছেন সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট।
 

510

জেসন হোল্ডার-
হায়দরাবাদ দলে সুযোগ পাওয়ার পর থেকেই প্রতি ম্যাচ দুরন্ত বোলিং করছেন জেসন হোল্ডার। দলকে এনে দিচ্চেন উইকেটও। ব্যাট হাতেও প্রয়োজনীয় ইনিংস খেলছেন তিনি। শেষ ম্যাচেও নিয়েছেন ৩ উইকেট, করেছেন ২৪ রান। আজ দিল্লির বিরুদ্ধে জেসন হোল্ডারের উপর বাড়তি ভরসা রাখছে সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট।

610

শিখর ধওয়ান-
সিএসকে ও পঞ্জাবের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন শিখর ধওয়ান। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে খাতাই খুলতে পারেননি গব্বর। আজ সানরাইজার্সের বিরুদ্ধে ফের বড় রান করতে মরিয়া হয়ে উঠেছেন শিখর ধওয়ান।
 

710

শ্রেয়স আইয়র-
শুধু অধিনায়কত্বের দায়িত্ব সামলানোই নয়, ব্যাট হাতেও দুরন্ত ছন্দে রয়েছে শ্রেয়স আইয়র। দিল্লি দলের মিডল অর্ডারে সেরা ভরসা তিনি। কিন্তু বেশ কয়েকটি ম্যাচে বড় রান পাচ্ছেন তিনিও। সানরাইজার্সের বিরুদ্ধে মরণ বাঁচন ম্য়াচে রানে ফিরতে মরিয়া শ্রেয়স। 
 

810

মার্কাস স্টয়নিস-
এবারের আইপিএলে দিল্লি দলের সেরা অলরাউন্ডার হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মার্কাস স্টয়নিস। ব্যাট হাতে বিদ্ধংসী ইনিংস খেলার পাশাপাশি বল হাতে দরকারের সময় দলকে এনে দিয়েছেন উইকেট। তাই আজকের ম্য়াচে স্টয়নিস ম্য়াজিকের অপেক্ষায় দিল্লি ভক্তরা। 
 

910

রবিচন্দ্রন অশ্বিন-
দিল্লি দলের স্পিন অ্যাটাককে নেতৃত্ব দিচ্ছেন রবিচন্দ্র অশ্বিন। তার ভেলকির কাছে মুশকিলে পড়ছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যান। মুম্বইয়ের বিরুদ্ধেও নিয়েছিলেন ৩ উইকেট। আজ হায়দরাবাদের বিরুদ্ধে ভাল কিছু করতে মরিয়া অশ্বিন।
 

1010

কাগিসো রাবাডা-
দিল্লি দলের পেস অ্যাটাকের শুধু সেরা অস্ত্র নয়, এবারেরআইপিএলের অন্যতম সেরা বোলার হয়ে উঠেছেন প্রোটিয়া তারকা কাগিসো রাবাডা। তবে বেশ কয়েকটি ম্যাচে একটু ছন্দ পতন হয়েছে তার।ল আজ সানরাইজার্সের বিরুদ্ধে আরও একবার জ্বলে উঠতে মরিয়া রাবাডা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
KKR vs DC: ঘরের মাঠে দিল্লির কাছে হার, হতাশাজনকভাবেই আইপিএল শেষ কেকেআর-এর
Recommended image2
IPL 2026 Playoffs: আইপিএল ২০২৬ প্লে-অফে ৪ দল নিশ্চিত, দেখে নিন সূচি
Recommended image3
MI vs RR: কপাল পুড়ল কেকেআর-এর, মুম্বইকে হারিয়ে আইপিএল প্লে-অফে রাজস্থান
Recommended image4
KKR vs DC: জিততেই হবে নাইটদের! ইডেনে হাইভোল্টেজ ম্যাচে অভিনব লেজার শো, সম্ভাব্য প্রথম একাদশ
Recommended image5
Rishabh Pant: আইপিএল-এ সবার শেষে লখনউ সুপার জায়ান্টস, নেতৃত্ব হারাবেন ঋষভ পন্থ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved