MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • হায়দরাবাদ বনাম রাজস্থান ম্যাচে কোন তারকারা একাই নির্ধারন করেতে পারে ম্য়াচের ভাগ্য, জেনে নিন এক নজরে

হায়দরাবাদ বনাম রাজস্থান ম্যাচে কোন তারকারা একাই নির্ধারন করেতে পারে ম্য়াচের ভাগ্য, জেনে নিন এক নজরে

আজ আইপিএলে দুবাইতে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। লিগ টেবিলের ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে দুই দল। শেষ চারের আশা জিইয়ে রাখতে হলে এখন প্রায় সব ম্যাচই নকআউট দুই দলের কাছে। তবে দুই দলেই রয়েছে একাধিক ম্যাচ উইনার। যারা একাই ম্যাচের ভাগ্য নির্ধারন করে দিতে পারে। চলুন দেখা যাক আজকের চেন্নাই বনাম রাজস্থান ম্যাচে নজরে কোন কোন তারকা।  

2 Min read
Author : Sudip Paul
| Updated : Oct 22 2020, 02:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

বেন স্টোকস-
বেশ কয়েকটি ম্যাচ এবারের আইপিএলে খেলেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। তবে তেমন কিছু করতে পারেননি তিনি। আজকের ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে নিজের বিধ্বংসী ফর্মে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন বেন স্টোকস। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

স্টিভ স্মিথ-
দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি স্টিভ স্মিথের ব্যাটিংও রাজস্থান রয়্যালস সমর্থকদের আশা-ভরসা। প্রথম দুই ম্য়াচে দুরন্ত ব্যাটিংয়ের পর আর বড় রান পাচ্ছিলেন না তিনি। তবে ফের রানে ফিরেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। আজ হায়দরাবাদের বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া স্মিথ।

310

জস বাটলার-
জস বাটলারের ফর্ম নিয়ে চিন্তায় ছিল রাজস্থান রয়্য়ালস শিবির। তবে সিএসকের বিরুদ্ধে অনবদ্য ৭০ রানের ইনিংস খেলেছিলেন বাটলার। আজ সানরাইজার্সের বিরুদ্ধেও নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া জস বাটলার।
 

410

রাহুল তেওয়াটিয়া- 
এবারের আইপিএলের অন্যতম সেরা আবিষ্কার বলা হচ্ছে রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়াকে। ব্য়াটে-বলে দুরন্ত পারফর্ম করছেন তিনি। পঞ্জাব ও সানরাইজার্সের বিরুদ্ধে তেওয়াটিয়ার অনবদ্য ইনিংসের সৌজন্যেই জয় পেয়েছিল রয়্যালসরা। আজ ফের সানরাইজার্সের বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখতে চাইছেন তিনি। 

510

জোফ্রা আর্চার-
রাজস্থান রয়্যালস বোলিং অ্যাটাকের সেরা ভরসা তিনি। দুরন্ত ছন্দেও রয়েছে জোফ্রা। প্রতি ম্য়াচে দলকে উইকেট এনে দিচ্ছেন ইংল্যান্ডের তারকা পেসার। সিএসকের বিরুদ্ধেও ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নিয়েছিলেন ১টি উইকেট। বোলিংয়ের পাশাপাশি শেষে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে সক্ষম তিনি।

610

ডেভিড ওয়ার্নার-
অধিনায়ক হিসেবে এবারের আইপিএলটা মোটেই ভালল যাচ্ছে না ডেভিড ওয়ার্নারের। সানরাইজার্সের খারাপ পারফরমেন্স নিয়ে চিন্তিত রয়েছেন তিনি। প্রথম কয়েকটি ম্যাচে রান না পেলেও, শেষ বেশ কয়েকটি ম্যাচে রানে ফিরেছেন ওয়ার্নার। কেকেআরের বিরুদ্ধেও ৪৭ রানের ইনিংস খেলেছেন তিনি। আজ রাজস্থানের বিরুদ্ধে বড় রান করতে মরিয়া রয়েছেন সানরাইজার্স অধিনায়ক।

710

জনি বেয়ারস্টো-
এবারের আইপিএলে ভাল ফর্মে রয়েছেন জনি বেয়ারস্টো। বেশিরভাগেই ম্য়াচেই রান করেছেন তিনি। কিন্তু দল ম্যাচ জিততে পারেনি বেশি। কেকেআরের বিরুদ্ধে ৩৬ রানে ইনিংস খেলেছিলেন তিনি। আজ বেয়ারস্টোর ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় সানরাইজার্স ভক্তরা। 

810

কেন উইলিয়ামসন-
কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন হায়দরাবাদ দলে সুযোগ পাওয়ার পর থেকেই রানের মধ্যে রয়েছেন। তবে বড় রান করতে ব্যর্থ হচ্ছেন তিনি। আজ কেন উইলিয়ামসন নিজেও বড় রান করতে মরিয়া হয়ে উঠেছে
 

910

মণীশ পাণ্ডে-
সানরাইজার্স হায়দরাবাদ দলে ডেভিড ওয়ার্নারের পরই সবথেকে বেশি টাকা পান মণীশ পাণ্ডে। কিন্তু এবারের আইপিওএলে নিজের সেরা ফর্মে নেই তিনি। শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধেও মাত্র ৬ রান করে আউট হয়েছিলেন তিনি। আজ পান্ডেজির ব্যাট বড় রান দেখার অপেক্ষায় সানরাইজার্স সমর্থকরা। 

1010

রাশিদ খান-
সানরাইজার্স হায়দরাবাদ দলের বোলিং লাইনআপে সেরা ম্য়াচ উইনার রাশিদ খান। এবারের আইপিএলেও দুরন্ত বোলিং করছেন তিনি। আজ রাজস্থানের বিরুদ্ধে রাশিদ খানের স্পিনের ভেলকির উপরই ভরসা রাখছেন সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs PAK Women World Cup 2026: "পাকিস্তানের কাছে কোনওভাবেই হারা চলবে না!" ম্যাচের আগে কেন এমন বললেন জেমিমা?
Recommended image2
Nitish Kumar Reddy: 'হ্যালো মা,' সাংবাদিক বৈঠকের মাঝেই ফোন ধরলেন নীতীশ কুমার রেড্ডি
Recommended image3
Rahmanullah Gurbaz Century: ঝোড়ো সেঞ্চুরি! ডি ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে খান খান, নতুন ইতিহাস লিখলেন গুরবাজ
Recommended image4
India vs Afghanistan: শুবমানের অধিনায়কোচিত ইনিংস, আফগানদের বিরুদ্ধে প্রথম ওডিআই জয় ভারতের
Recommended image5
Shreyas Iyer House: প্রতি মাসে ১৮.৫০ লক্ষ টাকা ভাড়া দিয়ে থাকেন শ্রেয়স? দেখুন ভারতীয় T20 ক্যাপ্টেনের চোখ ধাঁধানো নতুন ফ্ল্যাট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved