MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • লাল-হলুদের মিশন নর্থইস্ট, প্লেয়ারদের বাড়তি দায়িত্ববোধের মন্ত্রেই জয় খুঁজছেন ফাউলার

লাল-হলুদের মিশন নর্থইস্ট, প্লেয়ারদের বাড়তি দায়িত্ববোধের মন্ত্রেই জয় খুঁজছেন ফাউলার

আজ আইএএসে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। দু ম্যাচে পরপর হার। প্রতিযোগিতায় প্রথম পয়েন্টের খোঁজেই আজ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামছে রবি ফাউলারের দল। চোটের কারণে অধিনায়ক ড্যানি ফক্স না থাকায় সমস্যা আরও বেড়েছে লাল-হলুদের। তবুও অনুশীলনে দলকে যতটা সম্ভব প্রস্তুত করার চেষ্টা করেছেন লিভারপুল কিংবদন্তী।  

3 Min read
Author : Sudip Paul
| Updated : Dec 05 2020, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

পরপর দু ম্যাচে ৫ গোল হজম করে হারতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। রক্ষণ, মাঝমাঠ থেকে আক্রমণ সব বিভাগেই ছন্নছাড়া দেখিয়েছে ফাউলারের দলকে। ২ ম্যাচ হেরে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে লাল হলুদ।                   ছবি সৌজন্যঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

আজ তৃতীয় ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি রবি ফাউলারের দল। জে নাসের দল এখনও প্রতিযোগিতায় অপরাজিত। তাই লড়াই কঠিন মানলেও, এই ম্যাচ থেকেই মরসুমের প্রথম পয়েন্ট ঘরে তুলতে চাইছেন লাল-হলুদের বিদেশি কোচ।              ছবি সৌজন্যঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার

38

তবে একদিকে দলের খারাপ পারফরমেন্স। অপরদিকে চোটের কারণে এই ম্যাচে দলের অধিনায়ক ড্যানি ফক্স ছিটকে যাওয়া। ফলে যথেষ্ট চাপে এসসি ইস্টবেঙ্গল।              ছবি সৌজন্যঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার

48

ম্য়াচের আগে অনুশীলনে দলকে যতটা সম্ভব তৈরি করার চেষ্টা করেছেন রবি ফাউলার। দলের প্লেয়ারদের মনোবল বাড়ানোর পাশাপাশি সকলকে ধরাবাহিকতা বজায় রাখতে ও বাড়তি দায়িত্ব নেওয়ার কথা বলেছেন ইস্টবেঙ্গল কোচ।                               ছবি সৌজন্যঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার

58

অনুশীলনে দলের রক্ষণের ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন  রবি ফাউলার। কারণ প্রতিপক্ষ নর্থইস্ট  ইউনাইটেড এখনও অপরাজিত। একটি জয়  ও দুটি ড্র করলেও, প্রতি ম্যাচে গোল করেছে জেরার্ড নাসের দল। তাই নিজের দলের রক্ষণ নিয়ে বাড়তি চিন্তিত ফাউলার।                        ছবি সৌজন্যঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার

68

এছাড়াও মাঝমাঠের খেলা তৈরি, আক্রমণ বিবাগের প্লেয়ারদের স্কোরিং এবিলিটি বাড়ানো এই সব কিছুর উপর জোর দিয়েছেন লাল হলুদ কোচ।বিশেষ করে শেষ দুটি ম্যাচেও কয়েকটি গোলের সুযোগ তৈরি হলেও, তা জালে জড়াতে ব্যর্থ হয়েছেন বলবন্ত, পিলকিংটনরা।                        ছবি সৌজন্যঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার

78

তবে তার দল ধীরে ধীরে উন্নতি করবে এবং ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী ফাউলার। তিনি বলেছেন,' ইস্টবেঙ্গল একটা বিরাট ক্লাব। তাই লাল-হলুদ জার্সিটা গায়ে চাপানো মানে তোমাকে বিরাট দায়িত্বশীল হতে হবে। দেশীয় ফুটবলার হোক কিংবা বিদেশি, সকলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি আমার ফুটবলারদের নিয়ে খুশি এবং আশা রাখছি সময়ের সঙ্গে সঙ্গে ওরা আরও উন্নতি করবে। আমাদের প্রত্যেককে একে অপরের পাশে থাকতে হবে।’                                    ছবি সৌজন্যঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার

88

 সমর্থকদেরও এই সময়ে দলের পাশে থাকার কথা বলেছেন ফাউলার। তৃতীয় ম্যাচে প্রিয় দলের জয় দেখার জন্ মুখিয়ে রয়েছেন সমর্থকরা। নিজেদের উজার করে দিতে প্রস্তুত পিলকিংটন, জেজে, মাঘোমা, স্টেইনম্যান, নেভিলরা।                                   ছবি সৌজন্যঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার                

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
East Bengal: জীবন ইস্টবেঙ্গল, জীবিকা টোটো চালানো, লড়াই চালিয়ে যাচ্ছেন লাল-হলুদ গোপাল
Recommended image2
Mohun Bagan: হৃদয়ে মোহনবাগান, পাতে গর্বের চিংড়ি, নজর কাড়ছে হাওড়ার রেস্তোরাঁ
Recommended image3
MLS Playoffs: এমএলএস প্লে-অফ থেকে বিদায় নিল মেসির ইন্টার মায়ামি, পরাজিত কলম্বাস ক্রুর বিরুদ্ধে
Recommended image4
Manchester United: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের গোলকিপার লামেন্সের আত্মবিশ্বাস নষ্ট! পিটার শুমাইকেলের মন্তব্য
Recommended image5
UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সহজ জয় লিভারপুলের, ড্র ম্যান ইউয়ের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved