- Home
- West Bengal
- Kolkata
- কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৫ হাজার, একদিনে মৃত্যু ২২, দেখুন ছবি
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৫ হাজার, একদিনে মৃত্যু ২২, দেখুন ছবি
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শুধু কলকাতাতেই এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের বেশি৷ কলকাতাতেই এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,১৫৪ জনের৷ শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় কলকাতায় মৃত্যু ২২ জনের৷ সারা রাজ্য জুড়ে ৫৫জন৷ এছাড়া কলকাতাতে একদিনে আক্রান্ত হয়েছেন ৪৬২ জন৷ বৃহস্পতিবার ছিল ৫৮৩ জন৷ বুধবার ছিল ৬৬৬ জন৷ ফলে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৫ হাজার ১৭৮ জন৷ কলকাতায় একদিনেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ৫৬৪ জন৷

কলকাতায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের বেশি৷ শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় কলকাতায় মৃত্যু ২২ জনের৷ সারা রাজ্য জুড়ে ৫৫জন৷

শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২২ জনের৷ বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ১১ জন৷ মঙ্গলবার ছিল ১৭ জন৷ এবং শুধু কলকাতাতেই এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,১৫৪ জনের৷
কলকাতাতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬২ জন৷ বৃহস্পতিবার সংখ্য়া ছিল ৫৮৩ জন৷ বুধবার ছিল ৬৬৬ জন৷ তাই এই পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৫ হাজার ১৭৮ জন৷
কলকাতায় একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ৫৬৪ জন৷ বৃহস্পতিবার সংখ্য়াটা ছিল ৭৫৫ জন৷ এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৯১০ জন৷
রাজ্য স্বাস্থ্য ভবনের তথ্য অনুযায়ী, একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমেছে৷ গত ২৪ ঘন্টায় ১২৪ জন কমে মোট সংখ্যাটা হয়েছে ৬,১১৪ জন৷ বৃহস্পতিবার মোট সংখ্যাটা ছিল ৬,২৩৮ জন৷ বুধবার ছিল ৬,৪২১ জন৷
রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,বাংলায় একদিনে ৩ হাজার ৮২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন৷ বৃহস্পতিবার এই সংখ্য়াটা ছিল ৩ হাজার ১২৬ জন৷
তবে সুখবর, বাংলায় প্রতিদিনই সুস্থ হয়ে ওঠার হার বাড়ছে৷ এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১ হাজার ৮৭১ জন৷ বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৯৮ হাজার ৭৮৯ জন৷ সুস্থ হয়ে ওঠার হার বেড়ে হল ৭৬.৯৬ শতাংশ৷