MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বিদায় নিচ্ছে বর্ষা, তবে কী অষ্টমী থেকে রোদ ঝলমলে আবহাওয়া, সত্যিটা জানাল হাওয়া অফিস

বিদায় নিচ্ছে বর্ষা, তবে কী অষ্টমী থেকে রোদ ঝলমলে আবহাওয়া, সত্যিটা জানাল হাওয়া অফিস

বর্ষা ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে বিদায় নিয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গা থেকেও বর্ষা বিদায় নিয়েছে। কয়েকদিনের মধ্যে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া থেকে বর্ষা বিদায় নেবে। আন্দামান সাগরের উপর যে ঘূর্ণাবর্ত ছিল সেটা বুধবার নিম্নচাপে পরিণত হবে। এরপর ধীরে ধীরে এটি ওডিশা ও অন্ধ্র উপকূলের দিকে যাবে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 12 2021, 08:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী বায়ু ১১ অক্টোবর পশ্চিমবঙ্গের কিছু জায়গা থেকে বিদায় নিয়েছে। শিলিগুড়ি, মালদহ, শ্রীনিকেতন, মেদিনীপুর পুরুলিয়া, ও বাঁকুড়ার কিছু অংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নিচ্ছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার থেকে ১৫ তারিখ পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুধু মাত্র ১৫ তারিখে নিচের দুটি জেলা মালদহ ও দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে। 

39

সপ্তমী মোটামুটি শুকনো ছিল গোটা রাজ্যেই। হাওয়া অফিস জানিয়েছিল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার কোন বৃষ্টি হবে না। সেইমতো রোদ ঝলমলে সপ্তমী কাটাল গোটা বাংলা।

49

১৩ অক্টোবর দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতার দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টিপাত হবে। বাকি জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে।

59

বুধবার অর্থাৎ অষ্টমীর দিন উপকূলীয় জেলাগুলোতে হালকা বৃষ্টি হবে। ১৪ তারিখ নবমীর দিন উপকূলে জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভিতরে জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হবে।

69

১৫তারিখ অর্থাৎ বিজয়া দশমীতে বৃষ্টি আর একটু সামান্য বাড়বে দক্ষিণবঙ্গে। ১৬ তারিখ দশমী থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়বে। 

79

১৬ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম হাওয়ার হাত ধরে জলীয় বাষ্প প্রভাব বাড়বে। আর্দ্রতা জড়িত অস্বস্তি বজায় থাকবে পূজোর কটা দিন।

89

কেন এত বৃষ্টি হচ্ছে, এই প্রশ্নের উত্তরে হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে পরপর তৈরি হতে থাকা নিম্নচাপই মৌসুমি বায়ুকে সক্রিয় করছে। আর এই নিম্নচাপের প্রভাবেই ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত  কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণ হতে পারে। 

99

টানা বৃষ্টিতে সপ্তাহের শুরুতে তাপমাত্রা আচমকাই অনেকটা কমে গেলেও ফের আবার পারদ চড়েছে শহর কলকাতায়। আর্দ্রতাও নেহাত কম নয়। বিশেষ করে মেঘলা দিনে তা আরও বেশি অসহনীয় হয়ে উঠেছে। 

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Mamata Banerjee Attack: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুরি নিয়ে হামলার চেষ্টা? সামনে এল অভিযুক্তের পরিচয়! কে এই অনুসূয়া সাহা?
Recommended image2
Kolkata Police: পুজোর ট্রাফিক সামলাতে রাস্তায় নামছে ৬০০০ পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা পুলিশ কমিশনারের
Recommended image3
Abhishek Banerjee: বুধে ফের শেক্সপিয়র সরণি থানায় তলব, আজও কী হাজিরা এড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
Recommended image4
Sujit Bose: সুজিতহীন শ্রীভূমি, আদালতে খারিজ জামিনের আবেদন, পুজোয় জেলেই থাকবেন প্রাক্তন দমকল মন্ত্রী
Recommended image5
Mamata Banerjee: ছুরি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার চেষ্টা এক মহিলার! ভয়ঙ্কর ঘটনা কালীঘাটে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved