MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ভারত বনধ, মিশ্র প্রভাব পড়ল হাওড়ায়

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ভারত বনধ, মিশ্র প্রভাব পড়ল হাওড়ায়

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠন। সেই বনধের প্রভাব পড়ল পশ্চিমবঙ্গেও। হাওড়ার বিভিন্ন জায়গায় রেল অবরোধ করা হয়। ডোমজুড় স্টেশনের কাছে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। বেশ কয়েকটি জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়।

1 Min read
Author : Asianet News Bangla
Published : Dec 08 2020, 02:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ চলছিল। নয়া আইনের বিরোধিতা করে আজ ভারত বনধের ডাক দিয়েছে কৃষকরা। তার প্রভাব পড়ল এ রাজ্য পশ্চিমবঙ্গেও। হাওড়ায় প্রধানমন্ত্রী প্রতিকৃতি বানিয়ে দেহ দাহ করা হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

হাওড়ার ডোমজুড়ে রেল অবরোধ করে আন্দোলনকারীরা। বেশ কয়েকটি জায়গায় সরকারি বাস আটকে বিক্ষোভ দেখানো হয়। হাওড়া স্টেশন চত্বরে ট্যাক্সি সহ অন্যান্য যানবাহন তুলনামূলকভাবে কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ হয়।

35

দাশনগরের শানপুর মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় বামকর্মী সমর্থকরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ছয় নম্বর জাতীয় সড়কে সলপ মোড়ে রাস্তা আটকে দেওয়া হয়। অবরোধ, বিক্ষোভের জেরে যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়।

45

অন্যদিকে, লিলুয়া ও বলিঘাট এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হয়। সকাল থেকে দোকান পাট খোলা ছিল। তবে ডোমজুর বাজারে জোর করে দোকান বন্ধ করে দেয় বামকর্মী সমর্থকরা। হাওড়া স্টেশনে যাত্রী সংখ্যাও তুলনামূলকভাবে কম ছিল।

55

ভারত বনধের প্রভাব পড়ে উলুবেড়িয়া শহরেও। ওটি রোড গঙ্গারামপুর মোড়ে বিভিন্ন বামফ্রন্ট সংগঠন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ভারত বনধের প্রভাব মোটের উপর ভালই সাড়া ফেলেছে হাওড়ায়।

About the Author

AN
Asianet News Bangla
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Winter Weather: কলকাতায় কবে পড়বে জাঁকিয়ে শীত? তারিখ জানালো আলিপুর
Recommended image2
WB Weather Update: ঘূর্ণিঝড়ের পর বঙ্গে কেমন থাকবে আবহাওয়া! কবে আসছে শীত?
Recommended image3
Fire Crackers Rules: কালীপুজোয় বাজি পোড়ানোয় সময়সীমা বাঁধল পরিবেশ দফতর, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপ
Recommended image4
ভুয়ো চিকিৎসক-রোগী, অস্তিত্বহীন নার্সিংহোম! Swasthya Sathi-তে কোটি কোটি টাকার দুর্নীতি ফাঁস
Recommended image5
Weather News: সাগরে আবার নিম্নচাপ অঞ্চল, আর কতদিন বৃষ্টি চলবে, কোথায় ভারী বর্ষণ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved