MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কৃষকদের ডাকা ভারত বনধের প্রভাব কলকাতায়, বিভিন্ন জায়গায় রেল অবরোধ-বিক্ষোভ

কৃষকদের ডাকা ভারত বনধের প্রভাব কলকাতায়, বিভিন্ন জায়গায় রেল অবরোধ-বিক্ষোভ

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক সংগঠগুলির ডাকা ভারত বনধের মিশ্র প্রভাব পড়ল কলকাতায়। যাদবপুর সহ কলকাতা লাগোয়া বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখায় বামকর্মী সমর্থকরা। মৌলালির এন্টালি মার্কেটে বিমান বসুর নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। শহরের বিভিন্ন জায়গায় সরকারি বাস আটকানো হয়। বনধের প্রভাব দেখা যায় ধর্মতলা চত্বরেও।  

1 Min read
Author : Asianet News Bangla
Published : Dec 08 2020, 03:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

কৃষি আইনের বিরোধিতায় আজ দেশ জুড়ে ভারত বনধের প্রভাব পড়ল কলকাতাতেও। বনধের মিশ্র প্রভাব পড়লেও যান চলাচল স্বাভাবিক ছিল কলকাতায়। কলকাতার বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বামকর্মী সমর্থকরা।

26

কলকাতার এন্টালি মার্কেটে বিমান বসুর নেতৃত্বে মিছিল বাম কর্মী সমর্থকরা। বনধের সমর্থনে রাজাবাজার পর্যন্ত মিছিল হয়। অন্যদিকে, শিযালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে এসইউসিআই।
 

36

ভারত বনধের প্রভাব পড়েছে কলকাতা বিমানবন্দরে। কার্যত ফাঁকা ছিল বিমানবন্দর চত্বর। ওই এলাকার বিভিন্ন রাস্তায় বিক্ষোভ দেখান বনধ সমর্থনকারীরা। বেশ কয়েকটি জায়গায় অবরোধও করা হয়।

46

অন্যদিকে যাদবপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখানো হয় বাম কর্মীদের পক্ষ থেকে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে জমায়েত করে বনধ সমর্থনকারীরা। শহরের কয়েকটি জায়গায় সরকারি বাস আস আটকে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা।

56

বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়ের সামনে বিক্ষোভ দেখানো হয়। কৃষকদের ডাকা ধর্মঘটের সমর্থনে লেকটাউন, বাঙুর যশোর রোড অবরোধ করা হয়। ধর্মতলা চত্বরে মিনি বাস পরিষেবা স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা ছিল অনেকটা কম।

66


যাদবপুর বাসস্ট্যান্ডের কাছে সকাল ৯টা পর্যন্ত অবরোধ করেন বনধ সমর্থনকারীরা। পাশাপাশি, যাদবপুর স্টেশনেও রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় বামদের যুব সংগঠন। ট্রেন আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়।

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
West Bengal Election Results 2026: 'হিন্দু ইভিএম বিজেপি, মুসলমান ইভিএম তৃণমূল', দাবি শুভেন্দুর
Recommended image2
Now Playing
Bhabanipur Results: ভবানীপুরে খেলা শেষ হবে মমতার! কত রাউন্ড থেকে? জানালেন শুভেন্দু!
Recommended image3
Suvendu Adhikari: সরকার গড়ছে BJP, গণনার মাঝেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শুভেন্দু
Recommended image4
West Bengal Elections 2026 Result: ভবানীপুরে প্রাথমিক ট্রেন্ডে মমতাকে পিছনে ফেলে এগিয়ে শুভেন্দু
Recommended image5
Bhabanipur Election Result 2026: মমতা না শুভেন্দু, কে এগিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved