MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • অগ্নিমূল্য এবার ডিম, বাজারে আলুর দাম বেঁধে দিল নবান্ন

অগ্নিমূল্য এবার ডিম, বাজারে আলুর দাম বেঁধে দিল নবান্ন

 আলুর দামের সঙ্গে আকাশ ছুঁল এবার ডিমের বাজারও। গত কয়েকদিনে চড়চড়িয়ে বেড়েছে ডিমের দাম। শুক্রবার বাজার কিছুটা নামলেও এখনই সেভাবে কমছে না ডিমের দাম।শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয় ডিমের দাম বাড়ছে দেশজুড়েই। অপরদিকে, আলুর দামে আগুন লাগতেই কলকাতার একাধিক বাজারে ইবি আধিকারিকরা পরিদর্শনে যান। এরপরেই আলুর নির্দিষ্ট দাম বেঁধে দেয় নবান্ন। সরকারি নির্দেশিকা স্পষ্ট, পাইকারি ব্যবসায়ীরা ২২ টাকায় প্রতি কেজি হিসাবে আলু কিনে ২৫ টাকায় খুচরো ব্যবসায়ীদের বিক্রি করবেন। আর, খুচরো বাজারে সাধারণ মানুষকে ২৭ টাকা দরে বিক্রি করতেই হবে।

2 Min read
Author : Asianet News Bangla
Published : Sep 04 2020, 03:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

আলুর দামের সঙ্গে আকাশ ছুঁল এবার ডিমের বাজারও। গত কয়েকদিনে চড়চড়িয়ে বেড়েছে ডিমের দাম। শুক্রবার বাজার কিছুটা নামলেও এখনই সেভাবে কমছে না ডিমের দাম।শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয় ডিমের দাম বাড়ছে দেশজুড়েই। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

 এইমুহূর্তে চড়চড়িয়ে বেড়েছে ডিমের দাম। শুক্রবার বাজার কিছুটা নামলেও এখনই সেভাবে কমছে না ডিমের দাম। আনলক ৪ পর্বে  দোকানপাট খুললেও, চাহিদা বাড়তেই দামও বাড়ছে ডিমের। হোলসেল মার্কেট প্রতি পিস ৫ টাকা আর খুচরো বাজারে সেটা ৬ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।  

36

শিয়ালদহের বৈঠকখানা বাজারে ডিমের আড়ত অগাস্ট মাসে ৯৫০ টাকার কমে ডিম বিক্রি হয়েছে। ২১০টি করে ডিমের পেটি থাকে রিটেলারদের জন্যে। ১ একটি ডিমের পেটিতে লাফিয়ে দাম বেড়েছে অগাস্টের শেষ ও সেপ্টেম্বরের শুরুতে। অগাস্টের শেষে পেটি প্রতি দাম ৯৮০ থেকে ১০০০ ছুঁয়েছে। আর এদিকে সেপ্টেম্বরের শুরুতে সেই দাম পৌঁছেছে ১০২০ থেকে ১০৩০ টাকায়।

46

অপরদিকে, আলুর দামে আগুন লাগতেই কলকাতার একাধিক বাজারে ইবি আধিকারিকরা পরিদর্শনে যান। এরপরেই আলুর নির্দিষ্ট দাম বেঁধে দেয় নবান্ন। সরকারি নির্দেশিকা স্পষ্ট, পাইকারি ব্যবসায়ীরা ২২ টাকায় প্রতি কেজি হিসাবে আলু কিনে ২৫ টাকায় খুচরো ব্যবসায়ীদের বিক্রি করবেন। আর, খুচরো বাজারে সাধারণ মানুষকে ২৭ টাকা দরে বিক্রি করতেই হবে।

56

উল্লেখ্য, অবৈধভাবে আলু পাচার হচ্ছে ভিন রাজ্যে। আলুর ফলনের ওঠাপড়া বুঝে আগেভাগে আলু মজুত করে রেখেছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। ভিন রাজ্যে বেশি চাহিদা থাকায় ও সেখানে ফলন আরও কম হওয়ায় বেশি মুনাফার লোভে রাজ্যের আলু চলে যাচ্ছে  ওড়িশা, ঝাড়খণ্ডে। 

66

তাই দাম নিয়ন্ত্রণে আনতে বাজারে বাজারে হানা দিয়ে এমনই তথ্য জেনেছেন নবান্ন ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। তাই এবার ভিন রাজ্যে আলু পাচার রুখতে কড়া প্রশাসন।

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kunal Ghosh: এবার 'ডিম থেরাপি' কুণাল ঘোষকে! দিদির বাড়ির সামনেই ঘটে গেল, দেখুন ভিডিও
Recommended image2
Kunal Ghosh: কুণাল ঘোষকে 'ডিম থেরাপি', কালীঘাট থেকে বেরতেই পচা ডিম ছোড়া হলো বিধায়কের মাথায়
Recommended image3
Suvendu Adhikari: বঙ্গ রাজনীতিতে অন্য সমীকরণ! শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে মমতার বৌদি সঙ্গে ববি, মালাও
Recommended image4
কবে হবে কলকাতা পুরসভার নির্বাচন? ভোটের ঘন্টা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Recommended image5
Abhishek Banerjee PA News: হন্যে হয়ে পুলিশ খুঁজলেও এখনও 'বেপাত্তা' সুমিত, হাইকোর্টে অভিষেকের পিএ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved