MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ভবানীপুর ৭৫ পল্লী ক্লাবের খুঁটি পুজোয় বিশিষ্টদের সমাহার, তালিকায় ফিরহাদ ও শোভনদেব

ভবানীপুর ৭৫ পল্লী ক্লাবের খুঁটি পুজোয় বিশিষ্টদের সমাহার, তালিকায় ফিরহাদ ও শোভনদেব

আজকের খুঁটি পুজোর অনুষ্ঠানটি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে আলোকিত হয়ে উঠেছিল। তাঁদের মধ্যে ছিলেন কলকাতার মেয়র, তথা দায়িত্বে থাকা পরিবহণ ও নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরহাদ ববি হাকিম। পশ্চিমবঙ্গের কৃষি মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাসবিহারী অঞ্চলের বিধায়ক শ্রী দেবাশীষ কুমার এবং অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। 

2 Min read
Author : Sahely Sen
Published : Jul 24 2022, 09:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ভবানীপুর ৭৫ পল্লী ক্লাবে আজ রবিবার খুঁটি পুজোর সাথে হয়ে গেল ২০২২ সালের শারদীয় অনুষ্ঠানের সূচনা। নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছে ভবানীপুরে ১/১ সি, দেবেন্দ্র ঘোষ রোডে আয়োজিত হয় এই দুর্গা পূজা। ভবানীপুর ৭৫ পল্লীর পুজো তার উদ্ভাবনী ধারণা এবং উদযাপনের জন্য শহরের অন্যতম আকর্ষণীয় দুর্গাপুজো।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

এই পুজো বিশেষভাবে বিখ্যাত তার অনন্য শৈলীর প্যান্ডেলের জন্য। এটিতে ক্লাব কমিটির সামাজিক কাজের জন্য
সারা বছর ধরেই  বিভিন্ন কার্যকলাপ চলতে থাকে। বছরের পর বছর ধরে বহু সিনিয়র রাজনীতিবিদ, টলিউডের সেলিব্রিটি, থিয়েটার ব্যক্তিত্ব, প্রখ্যাত সাহিত্যিক, শিল্পপতি সহ সমাজের বহু তারকারা নিয়ম করে এই পুজো পরিদর্শন করেছেন এবং এটিকে সফল করে তুলতে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছেন।
 

35

আজকের খুঁটি পুজোর অনুষ্ঠানটি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে আলোকিত হয়ে উঠেছিল। তাঁদের মধ্যে ছিলেন কলকাতার মেয়র, তথা দায়িত্বে থাকা পরিবহণ ও নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরহাদ ববি হাকিম। পশ্চিমবঙ্গের কৃষি মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাসবিহারী অঞ্চলের বিধায়ক শ্রী দেবাশীষ কুমার, সমাজকর্মী শ্রী কার্তিক ব্যানার্জি, ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী পাপিয়া সিং, ৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সন্দীপ রঞ্জন বক্সী, ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী অসীম বসু, পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক শ্রী সায়ান দেব চ্যাটার্জি, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী বাবুন ব্যানার্জি এবং অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
 

45

দুর্গাপুজো মানেই বাঙালির সারা বছরের প্রতীক্ষা এবং আবেগ। এই জুলাই মাসের বৃষ্টির মধ্যেই সারা শহর জুড়ে খুঁটি পূজার সাথে সাথে বেজে গিয়েছে দুর্গাপুজোর ঢাক। আজ এত বিখ্যাত ব্যক্তিদের সমাগমে ভবানীপুর ৭৫ পল্লী সূচনা করল তাদের নামজাদা দুর্গাপুজো। ৭৫ পল্লীর সদস্যরা এই উদযাপনের জন্য অত্যন্ত গর্বিত।

55

অনেক ঐশ্বর্য এবং সৃজনশীলতা সঙ্গে তাদের দুর্গাপুজোর ৫৮তম বছরটি পুজো কমিটি সর্বদা সমসাময়িক সকল পুজোর মধ্যে একটি বিশেষ স্থান তৈরি করে নেওয়ার চেষ্টা করেছে। ধারণা এবং চিন্তা প্রক্রিয়ার মাধ্যমে ভবানীপুর ৭৫ পল্লীর এবছরের পুজোয় স্বতন্ত্রতা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তাদের এবছরের থিম সৃষ্টি, প্রতিমা, পরিবেশ, নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। ৭৫ পল্লী তার অত্যাধুনিক শিল্পের জন্য দর্শকমহলে সুপরিচিত। এই সংগঠন বছরের পর বছর ধরে উপস্থাপনা করে আসছে এবং আশা করা অন্যান্য সব পুরনো রেকর্ড ভেঙে এই বছরের পুজো আরও মহৎ হবে।
 

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।
দুর্গা পূজা

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja 2026: মহালয়ার দিন বিরাট অনুষ্ঠান রাজ্যে! জানিয়ে দিলেন শুভেন্দু, আসতে পারেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীও
Recommended image2
Eviction in Kolkata: বেআইনি জবরদখল এবং নির্মাণ ভাঙার ক্ষেত্রে কোনও অশান্তি বরদাস্ত নয়! কড়া অবস্থান নিল লালবাজার
Recommended image3
Abhishek Banerjee PA: ক্যামাক স্ট্রিটকাণ্ডে থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Recommended image4
Kolkata Tram: কলকাতার রাস্তায় চলবে অস্ট্রেলিয়ার মডেলের ট্রাম! কবে থেকে শুরু হবে কাজ
Recommended image5
Kolkata Weather Forecast: অতি সক্রিয় নিম্নচাপের জেরে বুধেও দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা, কবে কমবে দুর্যোগ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved