MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • শুধু কলকাতাতেই করোনা নিয়ে এই পর্যন্ত মৃত্যু ১ হাজার ৩৫০, একদিনে মৃত ১৭

শুধু কলকাতাতেই করোনা নিয়ে এই পর্যন্ত মৃত্যু ১ হাজার ৩৫০, একদিনে মৃত ১৭

বাংলায় ফের একদিনে বাড়ল মৃতের সংখ্যা৷ শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,একদিনে মৃত্যু হয়েছে ৫৮ জনের এবং তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন কলকাতার ১৭ জন৷ ৷ বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৫৫ জনে৷ তুলনামূলক ভাবে একদিনে ফের বাড়ল মৃতের সংখ্যা৷ তবে এখনও পর্যন্ত করোনা নিয়ে রাজ্যে ৩ হাজার ৪৫২ জনের মৃত্যু হয়েছে৷   শুধু কলকাতাতেই করোনা নিয়ে এই পর্যন্ত মৃত্যু ১ হাজার ৩৫০। রাজ্যে একদিনে আক্রান্ত ২,৯৭৮ জন৷ বৃহস্পতিবার ২,৯৮৪ জন৷ সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৬৫৯ জন৷ তবে একদিনে সুস্থও হয়ে উঠেছেন ৩,৩০৫ জন৷

1 Min read
Author : Ritam Talukder
Published : Sep 05 2020, 09:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী,একদিনে মৃত্যু ৫৮ জনের৷ বৃহস্পতিবার  সংখ্যাটা ছিল ৫৫ জন৷ তুলনামূলক ভাবে একদিনে ফের বাড়ল মৃতের সংখ্যা৷ তবে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে ৩ হাজার ৪৫২ জনের মৃত্যু হয়েছে৷

26


শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে যে ৫৮ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৭ জন৷ উত্তর ২৪ পরগনার ১৪ জন,দক্ষিণ ২৪ পরগনার ৫ জন, হাওড়া ৫ জন, হুগলি ২ জন, পশ্চিম বর্ধমান ২ জন,পূর্ব বর্ধমান ১ জন,পশ্চিম মেদিনীপুর ৫ জন, নদিয়া ১ জন, মুর্শিদাবাদ ২ জন, উত্তর দিনাজপুর ১ জন, দার্জিলিং ২ জন, আলিপুরদুয়ার ১ জন৷ 

36

রাজ্যে একদিনে আক্রান্ত ২,৯৭৮ জন৷ বৃহস্পতিবার ২,৯৮৪ জন৷ রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৬৫৯ জন৷ এদিনও নতুন আক্রান্তের চেয়ে তুলনামূলকভাবে বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন৷

46

একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩,৩০৫ জন৷ বৃহস্পতিবার ছিল ৩,৩৩৫ জনে৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১ লাখ ৪৭ হাজার ৬৫৯ জন৷ 

56


 রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৪.৪৮ শতাংশ৷ বৃহস্পতিবার যেটা ছিল ৮৪.০২ শতাংশ৷ বুধবার ছিল ৮৩.৫৩ শতাংশ৷ অর্থাৎ বাংলায় প্রতিদিনই বেড়ে চলেছে সুস্থ হয়ে ওঠার হার৷
 

66

অপরদিকে রাজ্যে ফের কমল অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ২৪ হাজারের নিচে নেমে এল৷ বুলেটিনের তথ্য অনুযায়ী, ২৩ হাজার ৬৫৪ জন৷  

About the Author

RT
Ritam Talukder
Latest Videos
Recommended Stories
Recommended image1
Afreen Begum: উল্কাগতিতে উত্থান বালিগঞ্জের প্রার্থী আফরিন বেগমের, রইল নেপথ্য কাহিনি
Recommended image2
Now Playing
Suvendu Adhikari: 'শেষ, তৃণমূল কোমায় চলে গেছে' চাঁচাছোলা মন্তব্য শুভেন্দুর! দেখুন আর কী বললেন
Recommended image3
পূর্ব থেকে সরে বেহালা পশ্চিমে প্রার্থী রত্না চট্টোপাধ্য়ায়, শোভন 'ছায়া' মুক্ত হতে ঘরে বাইরে লড়াই
Recommended image4
Now Playing
Garia: স্বামী নামিয়ে দিয়ে যাওয়ার ৪০ মিনিটেই সব শেষ! পার্লারের ভেতর ঠিক কী ঘটেছিল?
Recommended image5
১৭০ বছর ধরে গঙ্গার পারে বালুকাময় জমিতে দাঁড়িয়ে দক্ষিনেশ্বরের মন্দির! কী এর আসল রহস্য?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved