MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কৃষি বিলের প্রতিবাদ, মেয়ো রোডে ক্ষেত মজুর ইউনিয়নের অবস্থান বিক্ষোভ

কৃষি বিলের প্রতিবাদ, মেয়ো রোডে ক্ষেত মজুর ইউনিয়নের অবস্থান বিক্ষোভ

কেন্দ্রীয় কৃষি বিলের প্রতিবাদে সারা দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি বিরোধীদের। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ডাকে এ রাজ্যের অব্যাহত অবস্থান বিক্ষোভ। শুক্রবার মেয়ো রোডে অবস্থান বিক্ষোভ করল পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজুর ইউনিয়ন। সরকারি মূল্যে ফসল বিক্রির দাবিতে বিক্ষোভ দেয় সংগঠনের প্রতিনিধিরা। 

1 Min read
Author : Asianet News Bangla
Published : Sep 25 2020, 03:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

কৃষি বিলের বিরোধিতায় দেশ জুড়ে অব্যাহত প্রতিবাদ বিক্ষোভ। এই বিলকে সর্বনাশা আখ্যা দিয়ে তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। শুক্রবার কলকাতার মেয়ো রোডে অবস্থান বিক্ষোভ করল পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজুর ইউনিয়ন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25


বেচারাম মান্নার নেতৃত্বে মেয়ো রোডের আন্দোলনে সামিল হন মন্ত্রী তাপস রায়। এছাড়াও সিঙ্গুরে জমি আন্দোলনের নেতারাও কৃষি বিলের তীব্র বিরোধিতা করে অবস্থান বিক্ষোভ করেন।

35


অবস্থান বিক্ষোভে সরকারি সহায়ক মূল্যে কৃষি পণ্য বিক্রির দাবি জানায় পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজুর ইউনিয়ন। পাশাপাশি ধান, শাক, সবজি সহ জমির বিভিন্ন ফসল প্রতিবাদ মঞ্চে রেখে চলে অবস্থান বিক্ষোভ। কৃষকদের অধিকারে পুঁজিবাদীদের হস্তক্ষেপ মানবে বলে হুঁশিয়ারি দেয় তৃণমূল সমর্থিত এই সংগঠন। 

45

বিলের বিরোধিতায় ইতিমধ্যেই বাংলা জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর নির্দেশে জেলার ব্লকে ব্লকে বিক্ষোভ মিছিল করছেন তৃণমূল নেতা কর্মীরা। এবার তৃণমূল সমর্থিত কিষাণ ক্ষেত মজুর ইউনিয়ন বিলের বিরোধিতায় সামিল হল।

55

প্রতিবাদ মঞ্চে শাক, সবজি ধানের মাধ্যমে অভিনব বিক্ষোভ হয়। সংগঠনের অভিযোগ, আম্বানি, আদানিদের কাছে দেশকে বিক্রি করার চক্রান্ত করছে সরকার। সংগঠনের হুঁশিয়ারি, যতদিন না পর্যন্ত এই বিল বাতিল হচ্ছে, ততদিন পর্যন্ত কৃষকদের এই আন্দোলন জারি থাকবে।

About the Author

AN
Asianet News Bangla
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyclone Kaani: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় 'কান্নি'-র ভ্রুকুটি! ২৯ নভেম্বর বড় পরিবর্তন, বাংলায় আবার বৃষ্টি?
Recommended image2
School Holidays: রাজ্যের স্কুলে টানা ১০ দিনের ছুটি! বড়দিন থেকে নিউ ইয়ার, পড়ুয়াদের জন্য বড় খবর
Recommended image3
Mamata Banerjee News: মমতাপন্থী তৃণমূলের পার্টি অফিস সিল! গেটে ব্যারিকেড, বন্ধ দলীয় কাজকর্ম
Recommended image4
WB Weather Update: বঙ্গে কি শীতের এন্ট্রি? পারদ পতন নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Recommended image5
Train Fire Rules: ট্রেনে বিড়ি-সিগারেট ধরানোর আগে সাবধান! ৫০০০ টাকা জরিমানা দিতে হতে পারে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved