MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • গলা ও মুখের টোন মেলাতে ভুলে যান, তো কখনও দাঁতে লাগছে লিপস্টিক? এই ১০টি ভুল থেকে সতর্ক হন

গলা ও মুখের টোন মেলাতে ভুলে যান, তো কখনও দাঁতে লাগছে লিপস্টিক? এই ১০টি ভুল থেকে সতর্ক হন

মুখের খুঁত ঢাকতে হোক কিংবা সৌন্দর্য বৃদ্ধিতে সকলেই মেকআপ করে থাকেন। ত্বকের ধরন বুঝে মোটা অঙ্কের টাকা ব্যয় করে মেকআপ কিনে থাকি সকলে। কিন্তু, সৌন্দর্য ফুটিয়ে তুলতে শুধু মেকআপ কিনলেই হল না। তা সঠিক ভাবে ব্যবহার করতে হবে। তা না হলে পুরো সাজটাই মাটি হয়ে যাবে। অনেকেই মেকআপ করতে গিয়ে কয়টি ভুল করে ফেলেন। কেউ গলার ও মুখের টোন মিল মেলাতে ভুলে যান, তো কারও দাঁতে লেগে যায় লিপস্টিক। আবার অনেকে ফর্সা দেখাতে গিয়ে এমন মেকআপের শেড বেছে নেন যে মুখ ফেকাশে হয়ে যায়। আজ রইল এমনই ১০টি ভুলের হদিশ। মেকআপ করার সময় এগুলো মাথায় রাখবেন। বিশেষ করে গরমের সময়, তা না হলে আপনারই ভুলে পুরো সাজটাই মাটি হয়ে যাবে।  

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : May 05 2022, 11:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

মেকআপ শুরুর আগে মুখ পরিষ্কার করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কিন্তু অনেকে মেকআপ করার আগে মুখ অধিক পরিষ্কার করে থাকেন। এতে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। গরমে ত্বকে তেলাভাব আসা স্বাভাবিক। তাই বলে এতটাও অনেকক্ষণ ধরে মুখ পরিষ্কার করবেন না। এতে ত্বক ড্রাই হয়ে যায়। দীর্ঘক্ষণ স্ক্রাবিং করলে ত্বক কেটেও যেতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

ড্রাই স্কিনে সরাসরি মেকআপ দেওয়ার মতো ভুল কাজ অনেকেই করে থাকেন। অনেকেই ভাবেন, গরমে ময়েশ্চরাইজের দেন না অধিকাংশই। এতেই ত্বকের মারাত্মক ক্ষতি হয়। ভুলেও সরাসরি মেকআপ লাগাবেন না। ত্বককে রক্ষা করতে চাইলে বেস মেকআপ সব থেকে গুরুত্বপূর্ণ। আপনার ত্বকের ধরন বুঝে বেস মেকআপ করুন। তা না হলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। 

310

ভুল শেড নির্বাচন করে থাকেন অনেকেই। মেকআপ মানে ফরসা দেখানো নয়। এই কথা সব সময় মাথায় রাখুন। আপনার স্কিনের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে মেকআপের শেড বেছে নিন। ভুল শেড নির্বাচন করলে ত্বকে তা ফুটে উঠবে। গলা ও মুখের রঙের তফাত ঘটবে। সঙ্গে মুখ অধিক সাদা লাগবে। তাই এই মেকআপের সময় এই কথা মাথায় রাখুন। 

410

মেকআপ কিনলেই হল না। তা ভালো করে ব্লেন্ড করা দরকার। মেকআপ করার আগে মেকআপের পদ্ধতি জেনে নিন। সেই বুঝে মেকআপ করুন। মেকআপ ব্লেন্ড করার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম পাওয়া যায়। সেই সরঞ্জামের সাহায্যে মেকআপ করুন। তা না হলে তা ফুটে উঠবে। আর মেকআপ ফুটে উঠলে পুরো সাজটাই মাটি।  

510

মেকআপের ক্ষেত্রে বেস মেকআপ খুবই গুরুত্বপূর্ণ। আর বেস মেকআপের সময় বিশেষ সতর্কতা মেনে ফাউন্ডেশন লাগান। ভুলেও অধিক ফাউন্ডেশন লাগাবেন না। এতে তা ফুটে উঠতে পারে। কতটা পরিমাণ ফাউন্ডেশন লাগানো উচিত তা বুঝতে না পারলে বিশেষজ্ঞের পরমার্শ নিন। অথবা ইন্টারনেট ঘেঁটে দেখে নিন। সেই বুঝে মেকআপ করুন। 

610

ভুল আই লাইনার লাগাবেন না। আজকাল বিভিন্ন রঙের আইলাইনার ব্যবহারের চল বেড়েছে। সকলে পড়ছে বলে আপনিও একটা সবুজ আই লাইনার বেছে নিলেন, এমন করবেন না। এতে আপনারই সৌন্দর্যে ব্যঘাত ঘটবে। কোন অনুষ্ঠানে যাবেন, কী অনুষ্ঠান এই সব কথা চিন্তা করে আই লাইনার বেছে নিন। এতে আপনার চোখের সৌন্দর্য সকলের নজর কাড়বে। 

710

মেকআপের সময় মাস্কারা সঠিকভাবে ব্যবহার করতে হবে। অনেকেই এমন ভাবে মাস্কারা লাগান যাতে চোখের পাতায় তা ডেলা ডেলা হয়ে লেগে থাকে। এই ভুল করবেন না। চোখের ভিতরের পাতা থেকে বাইরের দিকে পাতায় তুলি টানুন মাস্কারা ব্যবহারের সময়। আর পরিমাণ মতো মাস্কারা ব্রাশে নিন। বেশি বা কম উভয়ই চোখের সাজ ভেস্তে দিতে পারে। 

810

লিপস্টিকের রঙ সঠিক নির্বাচন করুন। আজকাল বিভিন্ন রঙের লিপস্টিক ব্যবহারের চল বেড়েছে। সকলে পড়ছে বলে আপনিও একটা কালো লিপস্টিক বেছে নিলেন, এমন করবেন না। আপনার স্কিন টোনের সঙ্গে মনাবে এবং আপনি ক্যারি করতে পারবেন এমন রঙের লিপস্টিক বেছে নিন। তা না হলে লিপস্টিকের ভুল রঙ নির্বাচনের জন্য পুরো সাজ নষ্ট হতে পারে। 

910

কোনও অনুষ্ঠান হোক কিংবা পার্টি-তে যাবেন মানে গায়ে প্রায় এক বোতল পারফিউম ঢেলে নিলেন। আপনার চারপাশের ১ কিলোমাটির থেকে যেন ভেসে আসছে আপনার পারফিউমের গন্ধ। এই ভুল আর করবেন না। অধিক পারফিউম ব্যবহার করা মোটেই উচিত নয়। এতে সকলের কাছে হাস্যকর হয়ে যেতে পারেন। তাই যতটা প্রয়োজন ততটা পারফিউম লাগান। 

1010

যতই ক্লান্ত থাকুন আর যতই ব্যস্ত থাকুন মেকআপ নিয়ে ঘুমাবেন না। বাড়ি ফিরে অবশ্যই মেকআপ তুলবেন। সারা রাত মেকআপ আপনার ত্বকে থাকলে তার থেকে সংক্রমণ হতে পারে। তাই ত্বক সুরক্ষিত রাখতে চাইলে সঠিক প্রোডাক্ট ব্যবহার করে মেকআপ তুলে ফেলুন। তা না হলে, আপনার চুলকানি, ব্রণ থেকে হাজারটা সমস্যা দেখা দিতে পারে। 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
আপনার সন্তানের উচ্চতা বাড়ছে না? কোন বয়স পর্যন্ত লম্বা হয় শিশুরা, কখন সতর্ক হবেন বাবা-মায়েরা?
Recommended image2
Sleep: চিৎ হয়ে ঘুমান নাকি পাশ ফিরে? ঘুমোনোর ভঙ্গিই ফাঁস করে দেবে ব্যক্তিত্বের গোপন রহস্য!
Recommended image3
শাড়ির সঙ্গে পরার মতো দারুণ কিছু কুন্দন ঝুমকার ডিজাইন, দেখে নিন
Recommended image4
Toilet Hygiene Mistakes: বাথরুমে এই ছোট ভুলগুলো করছেন না তো? মারাত্মক ক্ষতি হতে পারে স্বাস্থ্যের!
Recommended image5
Travel Tips: বীরভূমের পাশেই লুকিয়ে দার্জিলিং! ৫০০ টাকায় ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই 'মিনি দার্জিলিং'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved