MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • ঋতু অনুসারে বিশেষ যত্ন নিন চুলের, গরমে চুল পড়া বন্ধ হবে এই ১০ উপায়

ঋতু অনুসারে বিশেষ যত্ন নিন চুলের, গরমে চুল পড়া বন্ধ হবে এই ১০ উপায়

চুল নিয়ে সারা বছরই চলতে থাকে নানান সমস্যা। কখনও অধিক চুল পড়া, কখনও তেলা স্ক্যাল্প তো কখনও খুশকি। এর সঙ্গে আকাল পক্কতার সমস্যা তো আছেই। চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে আমরা নানা রকম টোটকা মেনে চলি। আবার কেউ কেউ ব্যবহার করেন বাজার চলতি প্রোডাক্ট। এবার চুলের সমস্যা দূর হবে বিশেষ কয়টি টোটকায়। ঋতু অনুসারে বিশেষ যত্ন নিন চুলের। গরমে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই পাঁচটি উপাদানের গুণে। জেনে নিন কী কী করলে বন্ধ হবে অধিক চুল পড়ার সমস্যা। রইল সহজ টোটকার হদিশ। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jun 06 2022, 01:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

নিয়মিত হট অয়েল ম্যাসাজ করুন। গরমে অনেকের স্ক্যাল্প ঘেমে যায়। সে কারণে অনেকেই চুলে তেল দিতে চান না। এতে একদিকে যেমন চুল রুক্ষ হয়ে যায়, তেমনই বাড়ে চুল পড়ার সমস্যা। আজ থেকে মেনে চলুন এই টোটকা। অবশ্যই সপ্তাহে ১ দিন হট অয়েল ম্যাসাজ করবেন। তাহলে চুল ভালো থাকবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

চুলের যত্ন নিতে গরমে ব্যবহার করুন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা গাছের পাতা কেটে নিন। তার ভিতর থেকে জেল বের করে নিন। এবার সেই জেল স্ক্যাল্পে ও চুলে লাগান। ১৫ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে চুল পড়া যেমন কমবে, তেমনই চুলে পুষ্টি জোগাবে অ্যালোভেরা জেল। এমনকী, অ্যালোভেরা জুস খেলেও উপকার পাবেন। 

310

দই ব্যবহার করতে পারেন। সপ্তাহে ১ দিন দই লাগান মাথায়। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। গরমে অনেকেই চুল রুক্ষ হয়ে যাওযার সমস্যায় ভোগেন। এর থেকে মুক্তি পেতে ব্যবহার করুন দই। দইয়ের গুণে চুল গরম হবে সঙ্গে বন্ধ হবে চুল পড়ার সমস্যা। সপ্তাহে ১ দিন দই লাগানো চুলের জন্য উপকারী। 

410

গরমে চুল পড়া বন্ধ করতে ডিম ব্যবহার করতে পারেন। চুলের যত্নে ডিমের গুণের কথা সকলেই জানেন। ডিম ফেটিয়ে হলুদ অংশ বের করে নিন। তার সঙ্গে মেশান দই। ভালো করে মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এতে যেমন চুল পড়া কমবে তেমনই চুল মজবুত হবে।

510

গরমে খুশকির কারণে অনেকেরই চুল পড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন পাতিলেবুর গুণে। একটি পাতিলেবু কেটে রস বের করে নিন। এবার তুলোয় করে সেই রস স্ক্যাল্পে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে খুশকি দূর হবে তেমনই চুল পড়া বন্ধ হবে। চুলের যত্ন পাতিলেবুর রস বেশ উপকারী। 

610

চুলের যত্ন নিতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস। পেঁয়াজ কেটে রস বের করে নিন। এবার সেই রস স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। পেঁয়াজে থাকা একাধিক উপাদান চুলের জন্য বেশ উপকারী। চুল পড়া বন্ধ হবে পেঁয়াজের গুণে। সপ্তাহে এক দিন ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস। নিয়মিত ব্যবহার চুল পড়ার সমস্যা যেমন বন্ধ হবে তেমনই দূর হবে অকাল পক্কতার সমস্যা।       

710

এর সঙ্গে প্রচুর পরিমাণে জল খান। রোজ ৮ থেকে ১০ গ্লাস জল খান। এতে চুল ভালো থাকবে। শরীর সুস্থ থাকতে, চুল ও ত্বক ভালো রাখতে পর্যাপ্ত জল খান। তবেই বন্ধ হবে চুল পড়ার সমস্যা। শরীর সুস্থ রাখতে এই টোটকা বেশ উপকারী। গরমে জল খাওয়া সবার আগে প্রয়োজন। 

810

গরমে এড়িয়ে চলুন ভাজাভুজি জাতীয় খাবার। এই ধরনের খাবার থেকেও বাড়তে পারে চুল পড়ার সমস্যা বাড়ে। সুস্থ থাকতে চাইলে খেতে হবে পুষ্টিকর খাবার। রোজের খাদ্যতালিকায় রাখুন সবজি ও ফল। পুষ্টিগুণে ভরপুর এই দুই খাবার শরীর সুস্থ রাখার সঙ্গে চুলে পুষ্টি জোগাবে। তাই সবার আগে বদল আনুন খাদ্যতালিকায়। 

910

এই সময় ভিজে চুল বাঁধবেন না। আমরা অধিকাংশই এই ভুল করে থাকি। গরমে আরাম পেতে ভিজে চুল বেঁধে রাখি। এতে চুল ছিঁড়ে যায়। তেমনই চুলের গোড়া দুর্বল হয়। এবার থেকে মেনে চলুন এই বিশেষ টোটকা। গরমে সারাক্ষণ চুল বেঁধে রাখবেন না। তেমনই ভিজে চুল বাঁধবেন না। এতে চুলের গোড়া দুর্বল হয়ে যায়।  

1010

চুলের স্টাইলিং করতে হিট দিয়ে থাকি সকলেই। এতে চুল দেখতে সুন্দর লাগে ঠিকই। কিন্তু চুলের মারাত্মক ক্ষতি হয়। এই গরমে যতটা পারবেন কম হিট দিন। চুল নিয়ে যত এক্সপেরিমেন্ট কম করবেন, তত ভালো থাকবে চুল। মেনে চলুন এই বিশেষ টোটকা। কমতে পারে চুল পড়ার সমস্যা। 

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Special: বাড়িতেই বানান দারুণ স্বাদের ড্রাই ফ্রুট লাড্ডু, রইল ভাইরাল রেসিপি
Recommended image2
ইনস্টাগ্রামে দেখে ব্যাগ গুছিয়েছেন? আপনি 'সেট-জেটিং' ফাঁদে! সিনেমার লোকেশনে ভিড় কেন বাড়ছে জানলে চমকে যাবেন
Recommended image3
Homemade Lipstick: এই শীতে বাজারের ৫০০ টাকার লিপস্টিক নয়! ২০ টাকার বিটরুট দিয়েই হয়ে উঠুন সুন্দরী
Recommended image4
Cancer Causing Foods: যে ৬টি খাবার ক্যানসারের ঝুঁকি বাড়ায়, জানুন এক ক্লিকে
Recommended image5
হঠাৎ রোগা হচ্ছেন, মেজাজ খিটখিটে? অবহেলা করলেই বিপদ! শরীরের এই ১০টি লক্ষণে বুঝবেন বাসা বেঁধেছে থাইরয়েড
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved