MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
WB Ration Update
Monsoon Update
8th Pay Commission
East Bengal FC
Annapurna Bhandar
Yuva Shakti Scheme
Deep Depression and Cyclone Landfall
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
8th Pay Commission AIDEF Demands
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • পার্লারে যেতে ভয়, পুজোর আগে রিল্যাক্স মুডে বাড়িতেই ট্রাই করুন হোমমেড ন্যাচারাল 'স্পা'

পার্লারে যেতে ভয়, পুজোর আগে রিল্যাক্স মুডে বাড়িতেই ট্রাই করুন হোমমেড ন্যাচারাল 'স্পা'

পুজো প্রায় চলেই এসেছে, আর মাত্র একমাস বাকি। করোনা আবহে পুজো ফিকে হলেও পুজোর প্রস্তুতি শুরু হয়ে হয়ে গিয়েছে। অনলাইনেই চলছে শপিং।  তবে শুধু শপিংই নয়, এর পাশাপাশি ত্বক ও চুলের যত্নও সমানতালে চলছে।  তবে পার্লারে নয়, করোনা আতঙ্কে এখন অনেকেই পার্লারে যেতে ভয় পাচ্ছে। পরিস্থিতি নিউ নির্মালে ফিরলেও কোথায় যেন একটা কিন্তু থেকেই যাচ্ছে। অন্যদিকে ওয়ার্ক ফ্রম হোম, বাড়ির কাজ, সন্তানের দেখাশোনা সব মিলিয়ে শরীরটাও যেন আর দিচ্ছে না। একটু রিল্যাক্সের দরকার শরীরেরও। এহেন নাজেহাল পরিস্থিতিতে কী করবেন বুঝতে পারছেন না। শরীর ও মনের ক্লান্তি দূর করে রিল্যাক্স হতে গেলে সবার আগে দরকার স্পা। পার্লারে যেতে ভয় লাগছে বলে স্পা করা যাবে না তেমনটা কিন্তু মোটেই নয়। বাড়ির সামান্য উপাদানেই শরীরের ক্লান্তি দূর করতে স্পা করতে পারবেন। কিন্তু কীভাবে করবেন, রইল কিছু সহজ টিপস।

2 Min read
Author : Riya Das
Published : Sep 19 2020, 02:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110


 বাড়িতে স্পা করলেই দেখবেন শরীর ও মনের ক্লান্তি উবে গিয়ে অনেকটা ঝরঝরে লাগছে। হাতের কাছে থাকা সামান্য জিনিস দিয়েই বাড়িতে সেরে ফেলুন স্পা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210


স্পা করতে গেলে  সবার আগে নিজের জন্য সময় খুঁজে বের করুন। কারণ, স্পা করার সময়টা সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে নিজের জন্য রাখুন।

310

স্পা করতে গেলে প্রথমেই ফ্রুট  বডি প্যাক তৈরি করে নিন। বাড়িতে  থাকা সমস্ত রকমের ফল মিক্সিতে পেস্ট নিয়ে বডি প্যাক বানাতে পারেন। ফল না থাকলে মুলতানি মাটির সঙ্গে মধু আর টক দই মিশিয়েও একটা প্যাক বানিয়ে নিতে পারেন। প্যাক বানানো হয়ে গেলে তা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিন।
 

410

স্পা করতে গেলে একটা অন্যরকম পরিবেশের দরকার পরে। তার জন্য ঘরের আবহটা পরিবর্তন করা ভীষণ জরুরি। যেমন ঘরে হালকা মিউজিক চালান। সঙ্গে কয়েকটা সুগন্ধী মোমও জ্বালিয়ে নিতে পারেন চাইলে ঘরে হালকা পারফিউম স্প্রে করেও নিতে পারেন। এবার মনটা শান্ত করুন । 

510

এবার অন্য একটি পাত্রে কাঁচা দুধ ও গোলাপ জলের মিশ্রণ তৈরি করে তাতে পাতলা কাপড় ভিজিয়ে মুখের উপর কিছুক্ষণ দিয়ে রাখুন। কিছুক্ষণ পর মুখ থেকে কাপড় সরিয়ে নিন।

610

অন্য একটা  বড় গামলায় পরিমাণমতো গরম জল, সামান্য শ্যাম্পু, কয়েক ফোঁটা সুগন্ধি তেল, নুন ও বেকিং সোডা ফেলে দিন।গামলায় পা ডুবিয়ে থাকুন বেশ কিছুক্ষণ। তারপর পায়ের তলা পিউমিং স্টোন দিয়ে ঘষে নিন। এবং পুরোনো ব্রাশ দিয়ে নখের কোণগুলো ভাল করে পরিস্কার করে নিন।

710

পা পরিষ্কার হয়ে গেলে সারা শরীরে বডি প্যাক লাগিয়ে ২০-২৫  মিনিট রাখুন।  শুকিয়ে এলে বালতিতে উষ্ণ গরম জলে একটু নুন ফেলে দিন। সেই জলে গা ভিজিয়ে বডি প্যাক ভাল করে ঘষে তুলে নিন। 
 

810

অন্য  পাত্রে খানিকটা অলিভ অয়েলে রোজ, ভ্যানিলা কিংবা লেমন এসেন্স যার যা পছন্দের কোনও সুগন্ধি তেল মিশিয়ে নিন।  অলিভ অয়েলের মিশ্রণটা পুরো বডিতে মাসাজ করে নিন। পায়ের তলা, হাতের তালু সব জায়গায় আস্তে আস্তে চাপ দিয়ে মাসাজ করুন। এটাই হল স্পা -এর আসল ম্যাজিক।

910

তেল মাসাজ করার পর কমপক্ষে ১৫ মিনিট পছন্দের মিউজিক শুনে শাওয়ারের নিচে ২০ মিনিট দাঁড়ান।

1010

স্নান হয়ে গেল ক্রিম মাসাজ করে নিন সারা শরীরে। তারপরই ম্যাজিকটা দেখতে পাবেন, মুহূর্তে শরীরের সব ক্লান্তি কাটাতে ট্রাই করুন এই ঘরোয়া স্পা।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
চেনের সৌন্দর্য দ্বিগুণ করবে এই সোনার লকেটগুলো, দেখে নিন
Recommended image2
Relationship Tips: প্রেম টিকবে কিনা বলে দেবে ‘কমপ্যাটিবিলিটি উইন্ডো’, ৯০ দিনেই বোঝা যাবে সব
Recommended image3
Poisonous Plants: দেখতে সুন্দর হলেও নিমেষে প্রাণ কাড়তে পারে বিশ্বের এই ১০টি বিষাক্ত গাছ
Recommended image4
Benefits of Eating Eggs: রোজ একটা করে ডিম খাচ্ছেন? জেনে নিন শরীরের কী কী লাভ হচ্ছে
Recommended image5
Dengue Vaccine: ডেঙ্গির ভয় এবার শেষ? ২০২৭-এ ভারতে আসছে কিউডেঙ্গা, কারা পাবেন, কত ডোজ, কতটা কাজ করবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved