MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • প্রেম সপ্তাহের আজ চতুর্থ দিন, এই ১০ উপায় একেবারে অন্যভাবে পালন করুন টেডি ডে

প্রেম সপ্তাহের আজ চতুর্থ দিন, এই ১০ উপায় একেবারে অন্যভাবে পালন করুন টেডি ডে

চলছে ভ্যালেন্টাইন্স উইক (Valentine Day)। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোড ডে (Rose Day) দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক। তার পর একে একে আসে প্রপোজ ডে, চকোলেট ডে, টেডি ডে, কিস ডে, হাড ডে আর শেষে ভ্যালেন্টাইন্স ডে। আজ প্রেমের সপ্তাহের চতুর্থ দিন। সকলেই আজ মনের মানুষকে টেডি উপহার দিয়ে পালন করছেন টেডি ডে (Teddy day)। শুধু উপহার দিলেই হল না, দিনটি একেবারে অন্যভাবে পালন করতে মেনে চলুন এই টিপস। এই কয়টি উপায় দিনটি পালন করতে পারেন। দেখে নিন কী কী।  

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Feb 10 2022, 05:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

আজ ডিনার ডেটের প্ল্যান করতে পারেন। কোথায় যাচ্ছেন তা আগে থেকে বান্ধবীকে জানানোর দরকার নেই। এমন কোনও জায়গায় ডিনারে যান, যেখানে দুজনে বহুদিন ধরে যাওয়ার প্ল্যান করে রেখেছেন। ডিনার ডেটে গিয়ে তাকে টেডি উপহার দিন। আর আজ শুধু খাওয়া নয়, সঙ্গে মনের কথা খুলে বলুন। একেবারে অন্যরকম করে পালন করুন দিনটা। 

210

এখন প্রেমের সপ্তাহ ফলে, একটা রোম্যান্টিক মুভি ডেটের প্ল্যান করতে পারেন। লকডাউনের জন্য অনেকদিনই সকলে বাড়িতে ছিলেন। এবার করোনা বিধি মেনে সিনেমা দেখে আসুন। প্ল্যান করে ফেলুন একটা রোম্যান্টিক মুভি ডেটের। টেডি ডে একেবার অন্যভাবে পালন করতে এর থেকে ভালো আইডিয়া আর কিছুই হতে পারে না। আর দেখা হলে একটা টেডি উপহার দিতে ভুলবেন না। 

310

শপিং করতে সকলেই পছন্দ করেন। আজ দুজনে মিলে শপিং-এ চলে যান। সেখান থেকেই পছন্দ করে একে অপরকে উপহার দিন। শপিং করার নামে এক সঙ্গে সময় কাটানোও হয়ে যাবে। তাই আর দেরি না করে এই প্ল্যান ছকে ফেলুন। 

410

প্রেমিকার মন কাড়তে উপহার দিন সবার আগে। একটি বড় মাপের বাক্সে টেডি আর গোলাপ ভরে সুন্দর করে সাজিয়ে নিন। টেডি ডে তে এই উপহার থাক মনের মানুষের জন্য। সব মেয়েরাই কম-বেশি টেডি পছন্দ করে। কিন্তু, রোড ডে-র উপহার হিসেবে মিনি টেডি মন কাড়বে। 

510

দুজনে আলাদা শহরে থাকেন বলেন এমন দিন পালন করবেন না তা হতে পারে না। অনলাইনে উপহার পাঠিয়ে মনের কথা জানান তাকে। এমন ভাবে পালন করুন টেডি ডে। অনলাইনে একটা টেডি অর্ডার দিন। এই উপহারের কথা আগে থেকে জানাবেন না। 

610

সারপ্রাইজ দিন মনের মানুষকে। হঠাৎ করে দেখা করুন তার সঙ্গে। আর দেখা করতে যাওয়ার আগে নিয়ে যান একটি গোলাপ আর টেডি। টেডি ডে-তে তার মন ভালো করার এর থেকে ভালো অপশন আর কিছুই হতে পারে না। 
 

710

টেডি মিষ্টি বানিয়ে চমক দিন তাকে।  এটাই হবে এবছরের সেরা উপহার। ইন্টারেনট ঘেঁটে সহজেই এই রেসিপি পেয়ে যাবেন। তাই আর দেরি না করে বানিয়ে ফেলুন টেডি মিষ্টি। এই উপহার মন কাড়তে পারে সকলের।  

810

টেডি ডে তে উপহার দু তরফেরই দেওয়ার চল আছে। কিন্তু, ছেলেদের তো আর টেডি উপহার দেওয়া যায় না। এবার প্রেমিককে ভিডিও গেমস উপহার দিন। এই বিশেষ দিনে পছন্দের ভিডিও গেমস মন কাড় তাঁর। 

910

দোকান থেকে কিনে নয়, নিজের হাতে বানিয়ে টেডি উপহার দিন তাঁকে। তার মাপ ছোট হলেও ক্ষতি নেই। হাতে বানানো টেডি একটা অন্য আনন্দ এনে দেবে তাঁকে। এই উপহার প্রেম সপ্তাহের সেরা উপহার হবে তার জন্য। 

1010

আজ ছোট খাটো আউটিং-এর প্ল্যান করতে পারেন। কাছাকাছি কোথাও ঘুরে আসুন। এমন কোনও জায়গায় যান, যেখানে যাওয়া ইচ্ছে ছিল বহুদিনের কিন্তু হয়ে উঠছে না। এমন ভাবেই পালন করুন টেডি ডে।  

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
চায়ের আড্ডা জমে উঠুক সুজির টোস্ট, জেনে নিন কীভাবে বানাবেন ডিম ছাড়া সুজির টোস্ট
Recommended image2
প্রপোজ ডে: এই বিশেষ দিনে প্রেমিকাকে দিন এই ৭টি বাজেট-ফ্রেন্ডলি উপহার
Recommended image3
Propose Day 2026: রইল ৪০+ রোমান্টিক মেসেজ, দেখে নিন প্রপোজ ডে-তে মনের মানুষকে কী বার্তা দেবেন
Recommended image4
Happy Rose Day: রোজ ডে-তে জেনে নিন গোলাপ ত্বক ও চুলের জন্য কতটা উপকারী, রইল এর স্বাস্থ্যগুণের খোঁজ
Recommended image5
প্রেমিক নেই? চিন্তা নেই, ভ্যালেন্টাইনস ডে-র বদলে গ্যালেটাইনস ডে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved