MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • করোনা আতঙ্কে চিনা রঙে না, পারবেলিয়ায় রাজ করছে এখন ভেষজ রঙ

করোনা আতঙ্কে চিনা রঙে না, পারবেলিয়ায় রাজ করছে এখন ভেষজ রঙ

আজ পালিত হচ্ছে দোল পূর্ণিমা। আগামীকাল সারা দেশ জুড়ে পালিত হবে হোলি উৎসব। এই হোলি উৎসব অবাঙালিদের সবচেয়ে বড় উৎসব। তবে এই উৎসব এখন ধর্ম বিভেদে সকলের উৎসবে পরিনত হয়েছে। ঝাড়খণ্ড বিহার উত্তর প্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্য ধুমধাম সহকারে পালিত হয় হোলি উৎসব।

2 Min read
Author : Deblina Dey
Published : Mar 09 2020, 02:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
তবে বিশ্ব জুড়ে নোবেল করনা ভাইরাস যেভাবে মহামারীর রূপ নিয়েছে তাতে এবার অনেকেই রঙ খেলা থেকে বিরত থাকছেন। রঙ সহ বসন্ত এবং হোলি উৎসবের নানান সামগ্রী চীন থেকে আমদানি করা হয়।
27
করোনা ভাইরাসের উৎপত্তিস্থল যেহেতু চীন দেশে তাই চীনা সামগ্রী ব্যাবহারের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি কেউই আর আর চীনের তৈরি রঙ ব্যবহারের ঝুঁকি নিতে চাইছেন না।
37
পুরুলিয়ার একমাত্র খনি অঞ্চল নেতুড়িয়া থানার পারবেলিয়া এলাকাকে এক টুকরো বিহার বলা হয়ে থাকে। মূলত এই এলাকার অনেকটা এলাকা জুড়ে বিহারী সম্প্রদায়ের মানুষের বসবাস। হোলি উৎসবে এই এলাকা বিহারের রূপ নেয়।
47
তবে করোনা ভাইরাসের ফলে এবার হোলি উৎসবের আনন্দ এখানে অনেকটাই ফিকে। বিক্রেতা মনোজ কুমার জানান দু তিন ধরে বিভিন্ন প্রকারের রঙ সহ নানান সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেও কোরোনা ভাইরাসের জন্য সেরকম খুব একটা বিক্রি নেই। মোটামুটি একই মত সকল ক্রেতাদের। এখন তো বেশিরভাগ ব্যবহার্য দ্রব্য সামগ্রী চীনের।
57
তাই রঙের যে কোনও সামগ্রী কিনতে ভয় লাগছে ক্রেতারা। কি থেকে কি হবে তা বলা মুশকিল। তাই এবার হোলিতে রঙ খেলা আর হলো না। নেতুড়িয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শান্তি ভূষণ প্রসাদ যাদব এই এলাকারই বাসিন্দা। তিনি বলেন প্রতি বছর পারবেলিয়া এলাকায় ধূমধাম সহকারে হোলি মানানো হয়।
67
দল মত নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষ শান্তিপূর্ন ভাবে এখানে হোলি মানান।এবার সেই উৎসবে বাদ সেজেছে করোনা ভাইরাস। আমরা সবাইকে বলছি যাতে চীনের তৈরি কোনো রঙ বা সামগ্রী কেউ ব্যাবহার না করেন। সকলেকেই বলা হচ্ছে যাতে আমাদের দেশের তৈরি ভেষজ রঙ ব্যবহার করেন।
77
আমরাও পারবেলিয়া এলাকায় হোলি উৎসব পালন করবো তবে শুধুমাত্র ভেষজ রঙেরই ব্যবহার করা হবে। এবারে তাই পুরুলিয়ার এই ছোট্ট হিন্দী বলয়ের হোলি কেমন হয় সেদিকেই তাকিয়ে আছেন এলাকার মানুষ।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Good Morning Wishes in Bengali: শুভ সকালের একরাশ শুভেচ্ছা, মেসেজ, ছবি ও স্টেটাস শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে
Recommended image2
শীতকালে ত্বকের মতো ভ্রু রুক্ষ ও ঝরে যায়,কয়েকটি বিশেষ উপাদানে করুন উপায়
Recommended image3
Happy Birthday Wishes in Bengali: জন্মদিনে বন্ধু, প্রিয়জন কিংবা পরিচিত কাউকে পাঠাতে বিশেষ বার্তা, জেনে নিন এক ক্লিকে
Recommended image4
বাস্তুশাস্ত্র মেনে সাজান আপনার শখের বারান্দা, ভাগ্যের চাকা ঘুরে যাবে..
Recommended image5
গোটা গরম মশলা দিয়ে এইভাবে কষিয়ে রান্না করুন মাটন কষা, রইল তার রেসিপি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved