MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • ব্রন ও ত্বকের জেদি কালো দাগের সমস্যায় নাজেহাল, মেনে চলুন অব্যর্থ এই ঘরোয়া টোটকা

ব্রন ও ত্বকের জেদি কালো দাগের সমস্যায় নাজেহাল, মেনে চলুন অব্যর্থ এই ঘরোয়া টোটকা

ত্বকের অযাচিত দাগ ছোপ ত্বকের সৌন্দর্যের অন্তরায় হয়ে দাঁড়ায়। মুখের সৌন্দর্য বজায় রাখতে হলে প্রয়োজন ত্বকের যত্নের। প্রকৃত সৌন্দর্যের জন্য প্রয়োজন দুটি জিনিস। একটি নিঁখুত ত্বক অপরটি হল সুন্দর চুল। নিঁখুত সুন্দর ত্বক পেতে পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় কাটিয়ে কাজে লাগান ঘরোয়া পদ্ধতি। তবে ত্বকের দাগ-ছোপের সমস্যায় অনেকেই ভোগেন। এই সমস্যা দূর করতে পার্লারে লেজার ট্রিটমেন্টের মত ব্যয়বহুল চিকিৎসাও করান অনেকেই। ঘরোয়া কিছু সহজ উপায়েই ত্বকের কালো ছোপ দূর করা যায়। জেনে নেওয়া যাক সেই উপায়গুলি-

2 Min read
Author : Deblina Dey
Published : Nov 26 2020, 03:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ব্রণর জেদি দাগ দূর করতে-

পাকা কলার পেস্ট ত্বকের জেদি দাগ দূর করতে খুব কার্যকর। সে ক্ষেত্রে পাকা কলা চটকে পেস্ট বানিয়ে মুখে লাগাতে পারেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

চন্দনের গুঁড়ো ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে লাগিয়ে নিন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, খুব দ্রুত উপকার পাবেন। 

310

ত্বকে মধুর ব্যবহারে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলে, প্রতিদিন দাগের উপরে মধু লাগাতে পারেন। এতে দাগ ধীরে ধীরে হালকা হবে আসবে।  

410

ব্রণর জেদি দাগ দূর করতে দারুন কাজ দেয় টমেটো। টমোটোর রস মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন, এতেও উপকার পাবেন।

510

রসুন ও লবঙ্গের মিশ্রণ করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিন, সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন। এতে ব্রণর জেদি দাগ থেকে সহজেই মুক্তি পাবেন।

610

ত্বকের কালো জেদি দাগ দূর করতে ব্যবহার করুন এই পদ্ধতিগুলি-

পাঁকা পেঁপে, মধু ও লেবুর রস মিশিয়ে একটি প্যাক বানিয়ে তা ব্যবহার করুন, এটি ত্বকের দাগ কমাতে দারুন ভাবে কাজ দেয়। 

710

চিনি ও পাতি লেবুর রস নিয়মিত স্নানের আগে ব্যবহার করতে পারেন। লেবুতে থাকা অ্যাসিড ত্বকের কালো ছোপ দূর করতে সাহায্য করে।

810

কমলা লেবুর খোসা শুকিয়ে তা গুঁড়ো করে রাখুন, সারা বছর সেটি ব্যবহার করতে পারবেন। দুধের সঙ্গে কমলা লেবুর খোসার গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এই উপায়ে দ্রুত ফল পাবেন। 

910

ত্বকে কালো দাগের সমস্যা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কোনও প্রোডাক্ট ব্যবহার করুন। তবে অ্যালোভেরা জেল ও আলুর পেষ্ট নিয়মিত মুখে লাগাতে পারেন। 

1010

গুঁড়ো দুধ ও গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১৫-২০ব মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। তফাৎটা নিজেই বুঝতে পারবেন।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Brain Health: এই ৭টি অভ্যাসে মারাত্মক ক্ষতি হচ্ছে মস্তিষ্কের! অজান্তেই বিপদ ডাকছেন না তো?
Recommended image2
ইউরিক অ্যাসিড কমাতে চান? ডায়েটে রাখুন এই ফলগুলি, কমবে গাঁটের ব্যথাও
Recommended image3
Heart Health: রোজ অল্প মদ্যপান নাকি সপ্তাহান্তে পার্টি? হার্টের জন্য কোনটা বেশি ক্ষতিকর?
Recommended image4
Now Playing
Healthy School Tiffin Ideas: স্কুল টিফিনে কোন খাবার রাখবেন, কোনটা বাদ দেবেন? জানালেন ডায়েটিশিয়ান
Recommended image5
Amla Plant Care: আমলকি গাছে ফল আসছে না? এই 'গোল্ডেন রুল' মানলেই ফল ধরবে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved