MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • Happy Friendship Day : সামনের বন্ধুটি আসলে শত্রু নয়তো, জেনে নিন নকল বন্ধু চেনার উপায়

Happy Friendship Day : সামনের বন্ধুটি আসলে শত্রু নয়তো, জেনে নিন নকল বন্ধু চেনার উপায়

সামনে দাঁড়িয়ে যে বন্ধুটি নানা বিষয়ে আপনাকে সাহায্য করে বা পরামর্শ দেয়, সে আদৌও আপনার বন্ধু তো? বন্ধুত্বের সুযোগ নিয়ে তলে তলে ক্ষতি করছে না তো আপনার ? সতর্ক হোন। চিনুন আপনার চারপাশে থাকা মানুষগুলির মধ্যে প্রকৃত বন্ধু কে, আর কেই বা বন্ধুত্বের নামে মুখোশ পরে খেলা করছে। কারণ জীবনে বন্ধুর খুবই প্রয়োজন, আর কাছের মানুষের কাছ থেকে ধাক্কা খেলে, সে ধাক্কা সহজে মেটানো যায় না। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 01 2021, 04:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
সবার কপালেই কমবেশি ভাল খারাপ বন্ধু জোটে। কিন্তু সামনে যে মানুষটি আপনাকে প্রতিনিয়ত সাহায্যের আশ্বাস দিচ্ছেন, অথচ কাজের কাজ কিছুই করছেন না, তাকে চিনে রাখুন। বারবার সুযোগ দিলে এই ধরণের ব্যক্তি আপনার ক্ষতিও করতে পারে। এনারা শুধু স্বার্থ বোঝেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
কপাল সবার সমান হয় না। কিছু কিছু মানুষের কপালে জুটে যায় বন্ধুরূপী শত্রু। মুখশের আরালে অপেক্ষা করে তারা সামনের মানুষটার ক্ষতি করবার জন্যে। কি করে চিনবেন এই প্রবঞ্চকদের ? তাদের হাবভাব বোঝার চেষ্টা করুন। আদৌও আপনার ভালোতে তাঁরা খুশি তো
39
আপনি ভালো কিছু কাজ করলে বা কোন কাজে সাফল্য পেলে আপনার বন্ধুটি আনন্দিত হন না। সেই ভালো ঘটনারও সমালোচনা করেন তাঁরা। তাই বুঝে নিন, যদি আপনার ভালোতে তিনি খুশি না হন, তাহলে তিনি আপনার কেমন বন্ধু।
49
অনেক ক্ষেত্রেই দেখা যায়, আপনার ক্ষতিতে কেউ কেউ সমবেদনা প্রকাশ করলেও তাতে আন্তরিকতা নেই। বরং কোথাও যেন তাতে খুশি হওয়ার লক্ষণ রয়েছে। এই জাতীয় বন্ধুদের সযত্নে এড়িয়ে যান।
59
কিছু বন্ধু থাকবে, যাঁরা আপনার সব কাজেই সমালোচনা করবে। সব কাজেই ভুল ধরবে। খুঁত খুঁজে বের করবে। আপনি কোনও কাজ ঠিক করলেন কিন্তু তারপরেও সে জোর করে কোন একটা ছোট্ট খুঁত বের করে সেটাকে বিশাল আকার দেওয়ার চেষ্টা করবে। এই ধরনের মানুষরা আর যাই হোক আপনার বন্ধু নয়।
69

friendship jpg

79
কোনও বন্ধু কখনও স্বার্থপর হবে না। কিন্তু যদি দেখেন বন্ধু অত্যন্ত স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক প্রকৃতির, তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসুন। নিজের কাজ থাকলে তারা থাকবে, আপনার প্রয়োজনে সে কিন্তু সময় দেবে না। এদের বন্ধু না বললেই ভালো হয়।
89
বেশিরভাগ ক্ষেত্রে আপনার জীবনে নানা ঝামেলা তৈরি করবে। আপনার ওপর দোষ দিয়ে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবে,মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটাবে। এরা বন্ধু নয়। বন্ধুর মুখোশে শত্রু।
99

friendship

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kidney Health: কিডনি ভাল রাখতে রোজ রাতে পান করুন এই বিশেষ চা
Recommended image2
Gardening Tips: উৎসবের মরসুমে জবা গাছকে তরতাজা রাখবেন কীভাবে? রইল ৫টি জরুরি টিপস
Recommended image3
পুরনো দিনের ছোঁয়া, আধুনিক কানের দুলের এই ডিজাইনগুলি মন কাড়বে সবার
Recommended image4
Razor Blade: ব্লেডের মধ্যে ফুটো থাকে কেন? জানলে অবাক হবেন, জেনে নিন
Recommended image5
মাছের পাতুরি তো অনেক খেলেন, এবার ট্রাই করুন হাঁসের ডিমের পাতুরি, স্বাদে ভুলবেন মাংসও!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved