MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • ভালোবাসা প্রকাশ পাক উপহারে, রইল ১০টি ভ্যালেন্টাইন্স ডে-র গিফট আইডিয়া

ভালোবাসা প্রকাশ পাক উপহারে, রইল ১০টি ভ্যালেন্টাইন্স ডে-র গিফট আইডিয়া

প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোড ডে (Rose Day) দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক (Valentine’s Week)। একে একে আসে চকোলেট ডে, টেডি ডে (Teddy day), প্রমিস ডে (Promise day), হাগ ডে (Hug Day), কিস ডে (Kiss Day), আর শেষে ভ্যালেন্টাইন্স ডে। সারা বছর বিশ্বের সকল প্রেমিক প্রেমিকা অপেক্ষা করে থাকেন এই প্রেমের দিনটির জন্য। এবছর দিনটা আরও স্পেশ্যাল করে তুলতে নজর দিন সমস্ত খুঁটিনাটি বিষয়। সেদিন শুধু ডেটিং-এ গেলেই হল না। এদিন তাকে এমন উপহার দিন যা দিনটিকে আরও স্পেশ্যাল করে তুলবে।  রইল ১০টি ভ্যালেন্টাইন্স ডে-র গিফট (Valentine’s Day Gift) আইডিয়া।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Feb 13 2022, 05:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ভ্যালেন্টাইন্স ডে স্পেশ্যাল করতে চকোলেট (Chocolate) আর লাল গোলাপ হাতে পৌঁছে যান ডেটিং-এ। সম্ভব হলে নিজের হাতে চকোলেট বানান। সুসজ্জিত বাক্সে চকোলেট ভরে নিন। তার সঙ্গে গোলাপ উপহার দিন তাঁকে। সঙ্গে একটি লাভ লেটার দিতে ভুলবেন না। এই উপহার ব্যক্ত করবে আপনার ভালোবাসা। 

210

একটি গোলাপ নয়, বরং মনের মানুষকে উপহার দিন গোলাপের বুকে (Rose Bouquet)। সুসজ্জিত এই বুকে একেবারে অন্য রকম করে তুলবে এই স্পেশ্যাল দিনটি। লাল গোলাপ ভালোবাসায় ভরিয়ে তুলবে আপনাদের সম্পর্ক। এই বুকেতে আপনাদের একটা ফোটো দিতে ভুলবেন না যেন।  

310

ভালোবাসার দিন কী উপহার দেবেন তা ঠিক করে উঠতে পারেন না অনেকেই। তা পছন্দ না জেনে উল্টো-পাল্টা উপহার দেওয়ার মানেই নেই। সেক্ষেত্রে তাকে দিতে পারেন গিফট ভাউচার (Gift Voucher)। আপনার সঙ্গীকে তাপ পছন্দের দোকানের গিফট ভাউচার উপহার দিন। 

410

সুসজ্জিত বাক্সে একটি মিনি টেডি (Teddy) আর গোলাপ (Rose) ভরে তাকে উপহার দিন। সব মেয়েরাই কম-বেশি টেডি পছন্দ করে। সঙ্গে ভালোবাসা ব্যক্ত করতে গোলাপ তো থাকছেই। এই উপহার ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day) আরও স্পেশ্যাল করে তুলবে। 

510

প্রেমিকা যদি সাজতে পছন্দ করে, তাকে উপহার দিন কসমেটিক্স কিট (Cosmetics Kits)। লিপস্টিক, কাজল, কমপ্যাক্ট, নেইল পলিশের মতো কসমেটিক্স কিনে তা সুসজ্জিত বাক্সে ভরে উপহার দিতে পারেন। অথবা দোকান থেকে কিনে নিন কসমেটিক্স কিট। এই উপহারের সঙ্গে একটা গোলাপ দিতে ভুলবেন না যেন। 

610

প্রেমিককে দিতে পারেন শেভিং কিট (Shaving Kits)। এই উপহার সব ছেলেদেরই পছন্দ হবে। তার পছন্দের ব্র্যান্ডের শেভিং কিট কিনে ফেলুন। ভালো করে প্যাকিং করে উপহার দেবেন ভালোবাসার মানুষকে। 

710

একে অন্যেক পোশাক (Dress) উপহার দিতে পারেন। মেয়েদের জন্য কুর্তি অথবা ওয়ান পিস আর ছেলেদের জন্য টিশার্ট ভালো অপশন। মনের মানুষের জামার সাইজ জানা থাকতে, তার জন্য পোশাক কিনে ফেলুন। এই উপহার অপশ্যই তার পছন্দ হবে। 

810

দিতে পারেন হেডফোন (Head Phone) অথবা ঘড়ি (Wrist Watch) । এই ধরনের ইলেক্ট্রনিক্স জিনিস কম-বেশি সকলেই পছন্দ করে। আর বাজেট বেশি থাকলে কিনতে পারেন মোবাইল। এই উপহার দিয়ে আপনার সঙ্গে যোগাযোগের রাস্তা আরও সহজ করে দিন।  

910

ডায়মন্ড রিং (Ring) পরিয়ে প্রেম নিবেদন করুন। ভালোবাসার দিনটা অন্য রকম করে তুলবে এই উপহার। বাজেট বেশি থাকলে আংটি কিনতেই পারেন। বছরের এই স্পেশ্যাল দিনে মনের মানুষকে উপহার দিতে এমন খরচ করাই যায়। ডায়মন্ড না হোক অন্য কোনও ধাতুর তৈরি আংটি কিনতেই পারেন। 

1010

প্রেম দিবসে পারফিউম উপহার দিন পারেন। তার পছন্দের ব্ল্যান্ডের পারফিউম (Perfume) কিনে ফেলুন। পারফিউম আর লাল গোলাপ নিয়ে হাজির হন ডেটিং-এ। এই উপহার অবশ্যই তার মন কাড়বে।  

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Universal Artificial Blood: এবার সব রক্তের গ্রুপের জন্য একটাই রক্ত! সর্বজনীন কৃত্রিম রক্তে চিকিৎসায় বিপ্লব
Recommended image2
কমে যাবে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি! অবশ্যই এই কয়েকটি কাজ করুন, জেনে নিন
Recommended image3
Puti Maachr Recipe: সাধারণ পুঁটি মাছও হবে সুস্বাদু যদি বানিয়ে খান পুঁটি মাছের তেল ঝাল, রইলো তার রেসিপি
Recommended image4
Valentines Week: ভ্যালেন্টাইন সপ্তাহ জুড়ে কোন কোন দিন কবে পড়েছে? সঙ্গীকে উপহার দেওয়ার আগে জেনে নিন
Recommended image5
February Month: ২০২৬ এর ফেব্রুয়ারি হল স্পেশাল, সপ্তাহের প্রতিটি বার ৪টি করে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved